সাবেক অধিনায়ক মামুনুলের বাড়িতে হামলার অভিযোগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ সেপ্টেম্বর, ২০২৪

সাবেক অধিনায়ক মামুনুলের বাড়িতে হামলার অভিযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ সেপ্টেম্বর, ২০২৪ |
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম। তার চট্টগ্রামের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন সাবেক জাতীয় ফুটবলার ও মামুনুলের বন্ধু জাহিদ হাসান এমিলি। শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাতে এ হামলার ঘটনা ঘটেছে জানিয়ে সামাজিক মাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে এমিলি লিখেছেন, আমার বন্ধু মামুনুল ইসলাম মামুন, বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক। তার বাসায় কিছুক্ষণ আগে সন্ত্রাসী হামলা হয়েছে। এর তীব্র নিন্দা জানাই। পরে মামুনুল ইসলাম নিজে একটি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, বেশ কয়েকজনের একটা সন্ত্রাসী গ্রুপ আমার বাসায় হামলা করে। এর আগে তারা জায়গা দখল করতে গেলে আমি বাধা দেই। সেজন্যই তারা অতর্কিতভাবে আমার বাসায় হামলা চালায়। হামলাকারীদের পরিচয় জানিয়ে মামুনুল বলেন, ‘কামাল,

মুক্তি, ওয়াদুত এবং ফয়সাল। দুজন আওয়ামী লীগের নেতা, দুজন বিএনপির। তারা মাদক কারবারেও জড়িত।’ প্রসঙ্গত, গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজার নড়াইলের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। রাজনৈতিক কারণে সে হামলা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে মামুনুল কখনোই প্রত্যক্ষভাবে রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। তাই হামলাকারীদের আসল মোটিভ সম্পর্কে এখনো নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক আরিফ রহমানের বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ, মিয়াপাড়ায় তোলপাড় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত ‘আত্মঘাতী’: আনিস আলমগীর ‘ছাত্রদের নেপথ্যে ছিল জঙ্গিবাদীরা, শেখ হাসিনার কথাই সত্য হলো’ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মাসদার হোসেনের আইনজীবী সনদ স্থগিত কালের কণ্ঠের বৈশাখী আড্ডায় বিশিষ্টজনেরা উঠে এল ‘মব সংস্কৃতি’ ও সাংবাদিক হয়রানির কথা প্রতি মাসে গ্রেপ্তারের হুমকি পেতাম’ “তারেক রহমান এর মতন একটা লম্পট, বাটপার, হাওয়া ভবন করা, ১০ ট্রাক অস্ত্র মামলার ঘটনা ঘটানো একটা লোক কি এখন কোন দায় নেয় ‘ফ্যাসিস্টের সহযোগী’ ১৬ জনের মনোনয়ন বাতিল জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ ফের ইরানে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল! দেশের রাজস্ব আদায় বাড়াতে বিদ্যমান কৌশল ব্যবহারের পরামর্শ আইএমএফের বাগেরহাটে কুমিরের মুখে কুকুর ছুঁড়ে দেওয়ার প্রমাণ মেলেনি: তদন্ত কমিটি সরকারি চাকরিজীবীদের জন্য তেল পাম্পে জরুরি লাইন রাখার নির্দেশ চুক্তিতে রাজি না হলে আবারও ইরানে হামলা করবে যুক্তরাষ্ট্র লেবাননে যুদ্ধ বন্ধের পক্ষে স্পষ্ট বার্তা যুক্তরাজ্যের মাউশির মহাপরিচালক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ হরমুজে পা রাখলেই সব যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের দেশের রাজস্ব আদায় বাড়াতে বিদ্যমান কৌশল ব্যবহারের পরামর্শ আইএমএফের ইরানকে সাহায্যকারী জাহাজেও হামলা করার হুমকি যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের জরুরি নির্দেশনা