পদত্যাগে বাধ্য করা অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছায় ফেরালেন শিক্ষার্থীরা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ September, ২০২৪

পদত্যাগে বাধ্য করা অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছায় ফেরালেন শিক্ষার্থীরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ September, ২০২৪ |
জোর করে পদত্যাগ করতে বাধ্য করা চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার এলাকার জামেয়া অদুদিয়া সুন্নিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মোহাম্মদ হেলাল উদ্দিন আল কাদেরীকে মাদ্রাসার সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকরা ফিরিয়ে এনেছেন। বৃহস্পতিবার মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকরা ওই অধ্যক্ষকে সসম্মানে ফুলেল শুভেচ্ছায জানিয়ে বরণ করে নেন। এ সময় মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীর মাঝে এক আনন্দঘন পরিবেশের অবতারণা হয়। দুপুর ১২টার দিকে অধ্যক্ষ মাদ্রাসায় প্রবেশ করলে শিক্ষক-শিক্ষার্থীরা ফুলের মালা গলায় দিয়ে বরণ করে নেন। ওই সময় শিক্ষার্থীরা অধ্যক্ষের পা ধরে ক্ষমা চায় এবং আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়তে দেখা গেছে। এর আগে মাদ্রাসার সাধারণ শিক্ষার্থীদের হাতিয়ার করে তাদের ভুল বুঝিয়ে গত ২১ আগস্ট মাদ্রাসার অধ্যক্ষকে জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর

করে নেওয়ার চেষ্টা করেছিল একদল বিক্ষুব্ধ শিক্ষার্থী। এ খবর ছড়িয়ে পড়লে সামাজিক মাধ্যমে নিন্দা জানিয়ে দুঃখ প্রকাশ করে বর্তমান ও সাবেক শিক্ষার্থীসহ বিভিন্ন স্তরের মানুষ। জোর করে পদত্যাগ করানোর খবর শুনে ক্ষোভে ফেটে পড়েন ছাত্র-জনতা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশে দিলেন যুবদল নেতা গোপালগঞ্জে ১৯ নভেম্বরের নাশকতার পরিকল্পনা নিয়ে সংসদে উদ্বেগ খোলা বোতলে তেল না দেওয়ায় ফিলিং স্টেশনে ভাঙচুর ও দুই কর্মীকে তুলে নেওয়ার অভিযোগ রাজধানীতে চার বাসে আগুন ও ছয় স্থানে ককটেল বিস্ফোরণ ঘুষ ও চাঁদাবাজিকে বৈধতা দিচ্ছে সরকার: হাসনাত আবদুল্লাহ বিক্ষোভ শান্তিপূর্ণ করার আহ্বান জানালো জাতিসংঘ সাঈদ খোকনের ১০ দিনের রিমান্ড চেয়ে ডিবি পুলিশের আবেদন কামাল আহমেদসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল হাসপাতালে নারীকে ধর্ষণের অভিযোগে আউটসোর্সিং কর্মী গ্রেপ্তার সংসদে প্রকল্প ব্যয় বৃদ্ধির কারণ জানালেন প্রতিমন্ত্রী ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার বারিধারায় গ্রেপ্তার সাবেক মেয়র সাঈদ খোকন ডিবি হেফাজতে পদত্যাগপত্রে যা লিখলেন ওসমান ফারুক চিকিৎসা না পেলে জীবিত ফেরার আশা নেই ইমরান খানের জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভে ১০ ঘণ্টা অবরুদ্ধ উপাচার্য সিএমএম আদালতে ককটেল বিস্ফোরণ: নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতাসহ দুজন রিমান্ডে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার মাতারবাড়ী প্রকল্পের অর্থ আত্মসাৎ: সাবেক এডিসিসহ পাঁচজন কারাগারে ঋণের অর্থ উৎপাদনশীল খাতে খরচের তাগিদ উপদেষ্টার