যে দুই কারণে বাতিল হচ্ছে আরিফিন শুভর প্লট – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ সেপ্টেম্বর, ২০২৪

যে দুই কারণে বাতিল হচ্ছে আরিফিন শুভর প্লট

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ সেপ্টেম্বর, ২০২৪ |
ঢালিউড অভিনেতা আরিফিন শুভকে পূর্বাচল নতুন শহর প্রকল্পে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ নির্দেশে সংরক্ষিত কোটায় ১০ কাঠা প্লট বরাদ্দ দেয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এবার সেই প্লটটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। গত বছরের ২৭ নভেম্বর রাজউকের বোর্ডসভায় শুভসহ আরও কয়েকজনকে প্লট বরাদ্দের সিদ্ধান্ত হয়। এরপর ওই প্লটের বিপরীতে শুভ সরকার নির্ধারিত ফি জমা দিয়ে একটি চুক্তিপত্রও গ্রহণ করেন। কিন্তু সময়ের অভাবে তিনি এ প্লট রেজিস্ট্রেশন বা নিবন্ধন করতে পারেননি। গত ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ায় বদলে যায় অনেক হিসাব-নিকাশ। রাজনৈতিক বিবেচনায় বরাদ্দ প্লটগুলো নিয়ে নতুন চিন্তাভাবনা করছে অন্তর্বর্তী সরকার। তারই অংশ হিসেবে অভিনেতা আরিফিন শুভ ও

চলচ্চিত্র প্রযোজক লিটন হায়দারের প্লট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রাজউক। আরিফিন শুভর প্লট বাতিলের বিষয়টি নিয়ে রাজউকের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. ছিদ্দিকুর রহমান সরকার গণমাধ্যমকে বলেন, বিভিন্ন সময়ে সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সংরক্ষিত কোটায় বরাদ্দ করা প্লট বাতিলের উদ্যোগ নেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমা করে আলোচনায় আসা অভিনেতা আরিফিন শুভকে বরাদ্দ দেওয়া রাজউকের প্লটটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তবে সাধারণ নিয়মে বরাদ্দ কোনো প্লট বাতিল হচ্ছে না।’ ভারতীয় উপমহাদেশের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগালের নির্দেশনায় কাজ করেছিলেন আরিফিন শুভ। ‘মুজিব: একটি জাতির রূপকার’ ছবির পর্দায় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করেছিলেন। ছবিতে অভিনয়ের জন্য পারিশ্রমিক হিসেবে

মাত্র ১ টাকা নিয়েছিলেন তিনি। তবে চরিত্রটি পর্দায় ফুটিয়ে তোলার পুরস্কার হিসেবে তাকে বিশেষ ব্যবস্থায় দেওয়া হয় ১০ কাঠা প্লট, যার বাজারমূল্য ১০ কোটি টাকারও বেশি। একইভাবে ‘চিরঞ্জীব মুজিব’ সিনেমার প্রযোজক লিটন হায়দারও পূর্বাচলে ৩ কাঠা প্লট পেয়েছিলেন। প্লট বাতিল ঠেকাতে আইনানুগ কোনো ব্যবস্থা নেবেন কি না জানতে যোগাযোগ করা হলে সাড়া দেননি শুভ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঈদযাত্রায় বাড়তি নয়, কম ভাড়া নিচ্ছে বাস: সড়ক পরিবহনমন্ত্রী ইরানের যা কিছু ‘অবশিষ্ট’ তা-ও শেষ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের স্ত্রীকে নিয়ে হলো না বাড়ি ফেরা, প্রাণ গেল দুই লঞ্চের চাপায় মার্কিন বাণিজ্য চুক্তি থেকে সরে দাঁড়াল মালয়েশিয়া শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, সৌদিতে ঈদ শুক্রবার গোয়েন্দা মন্ত্রীর নিহতের খবর নিশ্চিত করলেন ইরানের প্রেসিডেন্ট দুই মহাসড়কে যাত্রীর চাপ, স্থবির যানবাহন হরমুজ প্রণালি পাশ কাটানোর চেষ্টায় সৌদি, আমিরাত, ইরাক জ্বালানি অবকাঠামোতে হামলার ‘কঠিন প্রতিশোধ’ নেওয়ার হুঁশিয়ারি ইরানের উদ্ধারকাজে সময় লাগবে, বললেন স্টেশন মাস্টার বিতর্কের মুখে গান নিষিদ্ধ, নিজের অবস্থান জানালেন নোরা ইরানের নারী ফুটবলাররা দেশে ফিরছেন তুরস্ক সীমান্ত দিয়ে প্যারিসে ঈদ ঘিরে বাংলাদেশি কমিউনিটির ব্যাপক আয়োজন ঈদের দিন ঝড়-বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা বগুড়ায় ট্রেনের ৯ বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার যোগাযোগ বন্ধ স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ‘কুরুচিপূর্ণ’ পোস্ট শেয়ার, বিশ্ববিদ্যালয় কর্মকর্তা বরখাস্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১২ কিমিজুড়ে থেমে থেমে যানজট এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের নতুন নির্দেশনা আইজিপির বাসায় চুরির খবর গুজব: পুলিশ সদর দপ্তর মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ নিহত ৩