শিক্ষার্থীদের ওপর ‘গরম জল’ ঢালার অভিযোগ, মুখ খুললেন অরুণা বিশ্বাস – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ সেপ্টেম্বর, ২০২৪

শিক্ষার্থীদের ওপর ‘গরম জল’ ঢালার অভিযোগ, মুখ খুললেন অরুণা বিশ্বাস

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ সেপ্টেম্বর, ২০২৪ |
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের বিপক্ষে দাঁড়ানো তারকাদের মধ্যে অন্যতম একজন হচ্ছেন অভিনেত্রী অরুণা বিশ্বাস। হোয়াটসঅ্যাপে ‘আলো আসবেই’ নামে একটি গোপন গ্রুপ খুলে সেখানে সক্রিয় হন ১৬০ জন সদস্য। সম্প্রতি সেই গ্রুপের বেশ কিছু স্ক্রিনশট ফাঁস হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে আন্দোলনকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে দেখা যায় অরুণাকে। আন্দোলনকারীদের দমাতে ‘গরম পানি ঢালা’র পরামর্শ দেন এই অভিনেত্রী। যা দেখে রীতিমতো চমকে উঠেছেন অরুণা বিশ্বাসের সহশিল্পী থেকে শুরু করে ভক্তরাও। গ্রুপে একটি ঘটনাকে কেন্দ্র করে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির মন্তব্যের জবাবে অরুণাকে বলতে শোনা যায়, যারা আন্দোলন করছেন তাদের শরীরে গরম জল দিলেই হবে। ফেসবুকে সেই গ্রুপের মেসেজ ফাঁস হতেই তীব্র সমালোচনার মুখে

পড়েছেন অরুণা বিশ্বাস। অনেকেই তার শাস্তির দাবিও জানিয়েছেন। পাশাপাশি অভিনেত্রীর খোঁজ জানতে চেয়েছেন। এরই মধ্যে তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। জানা গেছে, বর্তমানে কানাডাতে অবস্থান করছেন অরুণা বিশ্বাস। সরকার পতনের পরপরই দেশত্যাগ করে কানাডা পাড়ি জমান তিনি। সেখান থেকেই সম্প্রতি একটি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন অভিনেত্রী। অরুণা বিশ্বাস দাবি করেছেন, শিক্ষার্থীদের সঙ্গে এতকিছু ঘটে গেছে, সেটা তিনি জানতেন না। আর গরম জল ঢেলে দেওয়ার বিষয়টিও সেভাবে বলতে চাননি, যেভাবে এখন ব্যাখ্যা করা হচ্ছে। অরুণা বিশ্বাস বলেন, ‘সত্যি কথা হলো আমি তখন অসুস্থ ছিলাম। পাঁচ দিন কোনো খবর নিতে পারিনি। ইন্টারনেট যখন বন্ধ ছিল, তখন। ওই সময় যে বাচ্চাদের এতকিছু হয়েছে জানতান না।’

অভিনেত্রী বলেন, ‘আসলে আমরা কেউ কিন্তু ছাত্রদের বিপক্ষে ছিলাম না। আমাদের মিডিয়ার লোকজন তাদের বিপক্ষে দাঁড় করানোর চেষ্টা করেছে। আমরা কিন্তু সন্ত্রাসীদের কথা বলেছি। ছাত্রদের কথা না।’ গরম জল ঢালা প্রসঙ্গে অরুণার ভাষ্য, ‘বলা হচ্ছিল, হাসপাতালে আগুন লেগেছে। ওখানে কেউ ঢুকতে পারছে না। আমি বলেছি গরম জল দিলেই হয়। গরম জল তো কামান থেকে দেয়। জলকামান লিখি নাই আর কি। ওখানেই বোধ হয় মিসটেক হয়েছে। কামানে যে গরম জল থাকে সেটার কথা বলেছি।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দ্বিতীয় বিয়ের আগে যে ৭ বিষয়ের দিকনির্দেশনা দেয় ইসলাম অবসরের ইঙ্গিত দিলেন মার্তিনেজ? ভারতে অনুমোদন পেল ডেঙ্গু টিকা ‘মার্কিন-ইরান সংঘাতে জড়াতে অনিচ্ছুক ইসরাইল’ আরও ৪ শিশুর প্রাণ গেল, হাম ও উপসর্গে মোট মৃত্যু ৮০০ ছুঁই ছুঁই বন্যার্তদের পাশে দাঁড়াতে গাইবেন রুনা লায়লা বিশ্বকাপ ফাইনাল শেষের অনভিপ্রেত নাটকে কাঠগড়ায় আর্জেন্টিনা চাকরির সুপারিশ করা কিশোরীর সাথে অন্তরঙ্গ অবস্থায় ধৃত জামায়াত এমপি গাজী নজরুল, ৫০১-কান্ডের মতো “দ্বিতীয় স্ত্রী” দাবি জেলা জামায়াতের ঢাবিতে জুনিয়র শিক্ষার্থীকে মেরে গেস্টরুম নিতে রুমে ডাকলেন “মোস্ট সিনিয়র” ইতিহাসকে হারাতে পারবেন কি ট্রাম্প? ইরান যুদ্ধ থামানোর প্রতিশ্রুতি এখন অনিশ্চয়তায় ফিট শরীরেও লুকিয়ে থাকতে পারে উচ্চ কোলেস্টেরল অরক্ষিত আকাশ, নীরব কর্তৃপক্ষ আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, বোমা বিস্ফোরণ কমল জিডিপির গতি, শিল্প খাতে ঋণাত্মক প্রবৃদ্ধি যে ১০ শ্রেণির মানুষের ওপর রাসুল (সা.)-এর লানত মাদ্রিদে পৌঁছাল বিশ্বকাপজয়ী স্পেন দল সাতক্ষীরায় মাছের ঘেরে মিলল শিবির কর্মীর বিবস্ত্র মরদেহ, হ্যাকস ব্লেড ও বৈদ্যুতিক তার উদ্ধার ‘হৃদরোগে’ ২ বছরে কারাবন্দির মৃত্যু ৩৪২, পুলিশ হেফাজতে ৩০: গোপন করা হলো রাজনৈতিক পরিচয় ২৪ ঘণ্টায় হামে প্রাণ গেল আরও ৫ শিশুর, ৮ শত ছুঁইছুঁই ‘জুলাইয়ের পর প্রথম গুম’, মিরাজ শেখকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় তারেক সরকারের প্রতি এইচআরডব্লিউ