শেখ হাসিনার বিরুদ্ধে আরও পাঁচ হত্যা মামলা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ সেপ্টেম্বর, ২০২৪

শেখ হাসিনার বিরুদ্ধে আরও পাঁচ হত্যা মামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ সেপ্টেম্বর, ২০২৪ |
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পৃথক পাঁচ ব্যক্তিকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরও পাঁচটি মামলা হয়েছে। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নিহতের স্বজনরা পৃথক তিনটি মামলা করেন। এ ছাড়া ফেনীর সোনাগাজী ও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শেখ হাসিনার বিরুদ্ধে আরও দুটি মামলা হয়েছে। এসব মামলায় শেখ হাসিনা ছাড়াও সাবেক সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ আসামি করা হয়েছে ৪২১ জনকে। স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবর: ঢাকা : ১৯ জুলাই রামপুরার বিটিভি ভবনের সামনে আমীর হোসেন নামে এক ব্যক্তি গুলিতে নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৪ জনের নামে হত্যা মামলা করা হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট

আফনান সুমীর আদালতে নিহতের স্ত্রী আন্নী মামলাটি করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন। অপর আসামিদের মধ্যে রয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক কামরুজ্জামান (পলাশ), এবিএম সিদ্দিক। উত্তরায় হাফেজ মাওলানা হাবিবুল্লাহ বাহার হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকসহ ৫৬ জনকে আসামি করা হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালতে হাবিবুল্লাহ বাহারের প্রতিবেশী চাচা আশরাফ সিদ্দিকী মামলাটি করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি উত্তরা পশ্চিম থানাকে এজাহার হিসাবে গ্রহণের নির্দেশ দেন। মামলার অপর আসামিদের

মধ্যে রয়েছেন, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ১৯ জুলাই উত্তরা ৯নং সেক্টরে আধুনিক মেডিকেলের পাশে ওই আসামিদের নির্দেশে অন্য আসামিরা গুলি ছোড়ে। এতে হাফেজ মাওলানা হাবিবুল্লাহ বাহার গুলিবিদ্ধ হন। পরদিন চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ছাড়া রূপনগরে শামীম হাওলাদার নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩৯ জনের নামে মামলা করা হয়েছে। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে ভিকটিমের চাচাতো ভাই মো. সম্রাট এ মামলার আবেদন করেন। এ সময় আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে এ বিষয়ে কোনো জিডি বা অপমৃত্যু মামলা হয়েছে কিনা তা

১০ সেপ্টেম্বরের মধ্যে রূপনগর থানা পুলিশকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। মামলার অপর আসামিদের মধ্যে রয়েছেন-সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, মাহবুবুল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, ইলিয়াস উদ্দিন মোল্লা, মাইনুল হোসেন খান নিখিল, সাবিনা আক্তার তুহিন, শাহেদা তারেক দীপ্তি, কামাল আহমেদ মজুমদার, গাজী মেজবাউল হক সাচ্চু প্রমুখ। ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে মিরপুর-১০ নম্বরসংলগ্ন প্রশিকা মোড়ে ওই আসামিদের নির্দেশে গুলিতে শামীম হাওলাদার নিহত হয় বলে মামলায় অভিযোগে উলে­খ করা হয়। সোনাগাজী দক্ষিণ (ফেনী) : ফেনী শহরের মহিপালে ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিতে কলেজছাত্র মাহবুবুল হাসান মাসুম নিহতের ঘটনায়

ফেনী থানায় মামলা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সাবেক এমপি নিজাম উদ্দিন হাজারীসহ ১৬২ জনের নাম উলে­খ ও ৪০০-৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে বুধবার মামলাটি করেছেন নিহতের ভাই মাহমুদুল হাসান। সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গাড়ির ইঞ্জিন মিস্ত্রি সৈয়দ মোস্তফা কামাল রাজু গুলিতে নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক এমপি শামীম ওসমান, শামীম ওসমানের ছেলে অয়ন

ওসমান ও শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমানসহ ৪০ জনের নাম উলে­খ করে হত্যা মামলা করা হয়। মামলায় অজ্ঞাতনামা আরও ১৫০-২০০ জনকে আসামি করা হয়েছে। নিহত মোস্তফার স্ত্রী আকলিমা আক্তার বাদী হয়ে মঙ্গলবার রাতে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি করেন। বুধবার সন্ধ্যায় মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবু বকর ছিদ্দিক।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৫ দিনের সফরে যুক্তরাষ্ট্রে আসছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান ইরানে ৩১৩ টন সহায়তা পাঠাল রাশিয়া বিশ্বের সবচেয়ে অপছন্দের দেশের তালিকা প্রকাশ ইরানের ২ পারমাণবিক স্থাপনায় হামলা জুলাই বিপ্লবে পুলিশ হত্যাসহ সব হত্যার বিচার হবে : আইজিপি টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে নিহত পাঁচজনের পরিচয় শনাক্ত পাটুরিয়ায় ফেরিতে আগুন, যাত্রীদের মাঝে আতঙ্ক ইয়াজউদ্দিনের বাসায় বৈঠকে অংশ নেওয়া ব্যক্তিরা গোয়েন্দা নজরদারিতে স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজ সিঙ্গাপুরে ভেন্টিলেশনে তরুণদের জঙ্গিবাদ ও মাদকের দিকে ঠেলে দিতে ধ্বংস করা হচ্ছে ক্রীড়াঙ্গন ডিপ স্টেটের মাধ্যমে ক্ষমতায় এসেছিলেন জুলাই দাঙ্গাবাজরা: সত্য ফাঁস করলেন আসিফ! স্বাধীনতার ইতিহাস বিকৃতিতে মরিয়া বিএনপি-জামায়াত! বিএনপির মিথ্যাচারে দিশেহারা জনগণ, চলছে লুটপাটের মহোৎসব তারেক সিন্ডিকেটে বোবাকান্না, প্রাণহানির শঙ্কায় দেশ ছাড়লেন ব্যবসায়ী বাগেরহাটে পুলিশ পরিচয়ে বসতঘরে ঢুকে কলেজছাত্রকে গুলি করে হত্যা রুমিন ফারহানা: আমার এলাকায় ওয়াজ যেমন হবে, কীর্তন-বাউল গানও হবে শেখ হাসিনা সরকারের ছাপা বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটেই শেষ ভরসা বিএনপি সরকারের পাকিস্তানের বিরুদ্ধে হরমোজ প্রণালীতে তেল পাচারের অভিযোগ নর্দান আয়ারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের পথে ইতালি মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর কোন অবদান ছিলো না বলায় মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ; জমিয়তে উলামায়ে নেতাকে গলাধাক্কা