স্থগিত হলো বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ November, ২০২৬

স্থগিত হলো বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ November, ২০২৬ |

বাংলাদেশ ও ভারতের মধ্যে পরিকল্পিত পঞ্চম কনস্যুলার সংলাপ স্থগিত করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। ঢাকায় ১৭ ও ১৮ নভেম্বর দুই দেশের মধ্যে এই সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

বিজ্ঞাপন

ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রগুলো জানায়, সময়সূচি না মেলার কারণে ভারত গত সপ্তাহে কূটনৈতিক পত্র দিয়ে ঢাকার বৈঠকটি পিছিয়ে দেওয়ার অনুরোধ জানায়। নাম প্রকাশ না করার শর্তে একাধিক কূটনৈতিক সূত্র জানিয়েছে, আগামী সপ্তাহে অনুষ্ঠেয় সংলাপটি দুই পক্ষের সম্মতিতে আয়োজন করা হচ্ছিল। তবে এখন সংলাপ স্থগিত হয়ে যাওয়ায় এ বছর বৈঠকটি হওয়ার সম্ভাবনা

খুব কম।

কনস্যুলার সংলাপ সামনে রেখে ৩ নভেম্বর ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি আন্তমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে পুশ ইনের অপপ্রয়াস বন্ধ, শান্তিপূর্ণ সীমান্ত ব্যবস্থাপনা, ভিসা কার্যক্রম, দুই দেশে আটক নাগরিকদের প্রত্যাবাসন, জেলেদের মুক্তি ও প্রত্যাবাসন এবং পারস্পরিক আইনি সহযোগিতাসহ দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার বিষয়ে মত এসেছিল।

২০১৭ সালে শুরুর পর বাংলাদেশ ও ভারতের মধ্যে এখন পর্যন্ত চারবার কনস্যুলার সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ ২০২৪ সালের মে মাসে নয়াদিল্লিতে চতুর্থ সংলাপ অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইউজিসির আহ্বান উপেক্ষা করে ভর্তি পরীক্ষা নেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১০ গাইবান্ধার চরাঞ্চলে বিশেষ বরাদ্দ বাড়ানোর দাবি স্থগিত হলো বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ যশোরের আদালতপাড়া ও অন্যান্য স্থানে ককটেল বিস্ফোরণ সাফ চ্যাম্পিয়নশিপে ভিএআর প্রযুক্তি পরিচালিত হবে থাইল্যান্ড থেকে ক্রোয়েশিয়াকে হারিয়ে নেশনস লিগের শেষ আটে ইংল্যান্ড বিচারকের ছেলেকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড চাঁদপুরে শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপির সাবেক নেতা গ্রেপ্তার আদালত থেকে পালানো আসামি কাউসার গ্রেপ্তার ফারহানের ‘অবিশ্বাস্য’ ও ‘সুন্দর’ গোলে মুগ্ধ কোচ ডুলি ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে দৃষ্টিপ্রতিবন্ধী নারীর ভাতার অর্থ আত্মসাৎ নুসরাতের গুদামে পেট্রোল বোমার আলামত পায়নি পুলিশ: আওয়ামী লীগকে ফাঁসাতেই নাটক- সন্দেহ স্থানীয়দের স্বরাষ্ট্রমন্ত্রী: নুসরাতের বাড়িতে আগুন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়ে থাকতে পারে সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথমবার ভিএআর প্রযুক্তি নোয়াখালীতে শ্রমিকদল নেতাকে হত্যার পর মাটিচাপা, ৬ দিন পর মরদেহ উদ্ধার দৃঢ়তার কারণে হাতকড়া পরানো যায়নি জিয়াউল আহসানের হাতে, বললেন- ‘জয় আমাদের হবেই, ঠেকাতে পারবে না’ লাম্পট্যের কারণে আমির হামজার পদত্যাগ ও বিচারের দাবিতে কুষ্টিয়ায় নারীদের বিক্ষোভ আইনশৃঙ্খলার তীব্র অবনতি, খুলনায় ব্যবসা গুটিয়ে ফেলছেন অনেক ব্যবসায়ী সহকর্মীকে ধর্ষণচেষ্টায় এনসিপির সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার