৯ বছর আগে কলেজছাত্রীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ মামলার রায় ঘোষণা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ মে, ২০২৫

৯ বছর আগে কলেজছাত্রীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ মামলার রায় ঘোষণা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ মে, ২০২৫ |
রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে ৯ বছর আগে হাজী আব্দুল লতিফ ভূইয়া ডিগ্রি কলেজের গেট থেকে শিক্ষার্থীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের দায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদ­ণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মো. গোলাম কবিরের আদালত এ রায় দেন। দণ্ডের পাশাপাশি প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড­, অনাদায়ে আরও ৬ মাস করে কারাভোগ করতে হবে। সাজাপ্রাপ্তরা হলেন- হাজী আ. লতিফ ভূইয়া ডিগ্রি কলেজের শিক্ষার্থী ও ভিকটিমের সহপাঠী শামীম হোসেন, তার দুই সহযোগী নাজমুল এবং জিলকদ। সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের প্রসিকিউটর সাজ্জাদ হোসেন (সবুজ) এ তথ্য নিশ্চিত করেছেন। এদিন রায় ঘোষণার আগে আসামিদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাদের কারাগারে পাঠানো

হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, মামলার ভিকটিম হাজী আ. লতিফ ভূইয়া ডিগ্রি কলেজের শিক্ষার্থী। শামীমও একই কলেজে তার সঙ্গে পড়াশোনা করতো। ভিকটিম কলেজে ভর্তি হওয়ার পর থেকে শামীম তাকে প্রেমের প্রস্তাব দিতে থাকে। তবে ভিকটিম তা প্রত্যাখ্যান করেন। ২০১৬ সালের ১৫ মার্চ ওই শিক্ষার্থী রায়েরবাগের বাসা থেকে কলেজের উদ্দেশে বের হন। বেলা ১১টার দিকে কলেজের গেটে পৌঁছান তিনি। সেখানে শামীম তার দুই সহযোগী নাজমুল এবং জিলকদকে নিয়ে মাইক্রোবাসে করে সেখানে আসে। ভিকটিমকে মাইক্রোবাসে তুলে নেয়। পরে তাকে মাতুয়াইলে নিয়ে তারা তিনজন মিলে ধর্ষণ করে। এ ঘটনায় ওই শিক্ষার্থীর মা যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করে ওই বছরেই যাত্রাবাড়ী

থানা পুলিশ তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। এরপর তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। মামলার বিচার চলাকালে আদালত ৮ জনের সাক্ষ্য গ্রহণ করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ধানুশের পর এবার নতুন ক্রিকেটারের সঙ্গে প্রেমের গুঞ্জন ম্রুনালের দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু আম্মারসহ শিবির নেতাদের হামলায় আহত ২ শিক্ষার্থী কারাগারে নির্দোষ হয়েও আমি অপরাধী: আইভী ঢাকার আদালতপাড়ায় ভাড়ায় মেলে আসামি রাজধানীতে টিসিবির পণ্য নিতে এসে দেয়াল ধসে নিহত ১ চাপে পড়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করবে শুভেন্দু সরকার সিজেপির আন্দোলন নিয়ে কটাক্ষ, ‘নর্দমার জেনারেশন’ বললেন কঙ্গনা যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও দেশে স্বর্ণের দামে পতন ওয়াইফাইয়ের গতি বাড়াতে যা করবেন টাকায় মেলে বিচারকের স্বাক্ষর তিনগুণ মূল্যে গ্যাস বিক্রির প্রস্তাব পেট্রোনাসের বনের নৈসর্গিক পরিবেশে বিশ্বসাহিত্য ও সংস্কৃতির অনন্য মিলনমেলা: নিউইয়র্কে অনুষ্ঠিত হলো চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬ ভারতের সীমান্ত ঘেঁষে চীনের ১১টি জে-২০ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন, বাড়ছে সামরিক চাপ ব্রাজিলের প্রেসিডেন্টকে ‘চোর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট: রাষ্ট্রদূতকে প্রত্যাহারের ঘোষণা ব্রাজিলের বিশ্বকাপ ফাইনালের পরেই রেফারিং ছাড়লেন স্লাভকো ভিনচিচ আর্জেন্টিনার বিপক্ষে কাব্রালের বাঁকানো শট ‘বিশ্বকাপের সেরা গোল’ কোটা সংস্কারের পর বিসিএসে নারীদের নিয়োগে বড় পতন, প্রশ্নের মুখে সংস্কার ভারতের বাংলাদেশ সফর ঝুলে থাকার আবহেই মিরাজের সাক্ষাৎকার: বরফ গলবে কি?