৭ শিক্ষা বোর্ড সচিব পদে রদবদল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ জানুয়ারি, ২০২৫

৭ শিক্ষা বোর্ড সচিব পদে রদবদল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ জানুয়ারি, ২০২৫ |
দেশের সাতটি শিক্ষা বোর্ডের সচিব পদে রদবদল এনেছে শিক্ষা মন্ত্রণালয়।‌ শিক্ষা প্রশাসনে পরিবর্তনের অংশ‌ হিসেবে বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, সচিব পর্যায় এ রদবদল করা হয়েছে। রোববার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মো. মাহবুব আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের রদবদল করা হয়। প্রজ্ঞাপনের তথ্যানুযায়ী, কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের অধ্যাপক মো. জাহাঙ্গীর আলমকে ঢাকা শিক্ষা বোর্ডের সচিব হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। একইসঙ্গে প্রেষণ প্রত্যাহার করে এ বোর্ডের আগের সচিব অধ্যাপক আজাদ হোসেন চৌধুরীকে কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজে বদলি করা হয়েছে। পাবনা সরকারি মহিলা কলেজের অধ্যাপক ড. শামীম আরা চৌধুরীকে রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। একইসঙ্গে প্রেষণ প্রত্যাহার

করে এ বোর্ডের সচিব অধ্যাপক মো. হুমায়ুন কবীরকে রাজশাহী মহিলা কলেজে বদলি করা হয়েছে। কুমিল্লার গৌরিপুর মুন্সি ফজলুর রহমান সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমানকে কুমিল্লা শিক্ষা বোর্ডের সচিব হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। একইসঙ্গে প্রেষণ প্রত্যাহার করে বর্তমান বোর্ডের সচিব অধ্যাপক নুর মোহাম্মদকে নোয়াখালী সরকারি কলেজে বদলি করা হয়েছে। নওগাঁ সরকারি কলেজের অধ্যাপক ড. এ কে এম সামছু উদ্দিনকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। একইসঙ্গে প্রেষণ প্রত্যাহার করে বর্তমান সচিব অধ্যাপক আমিরুল মোস্তফাকে নোয়াখালীর চৌমুহনীর সরকারি সালেহ আহমেদ কলেজে বদলি করা হয়েছে। বরিশালের সরকারি ব্রজমোহন কলেজের অধ্যাপক ড. মো. মাহমুদুল ইসলামকে বরিশাল শিক্ষা বোর্ডের সচিব হিসেবে

প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। একইসঙ্গে প্রেষণ প্রত্যাহার করে এ বোর্ডের সচিব অধ্যাপক সোমনাথ মন্ডলকে হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজে বদলি করা হয়েছে। দিনাজপুর সরকারি কলেজের অধ্যাপক নূর মো. আব্দুর রাজ্জাককে দিনাজপুর শিক্ষা বোর্ডের সচিব হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। একইসঙ্গে প্রেষণ প্রত্যাহার করে বোর্ডটির সচিব অধ্যাপক মো. দেলওয়ার হোসেন প্রধানকে রংপুরের বেগম রোকেয়া সরকারি কলেজে বদলি করা হয়েছে। ঢাকার সরকারি বাঙলা কলেজের অধ্যাপক এস এম মাহাবুবুল ইসলামকে যশোর শিক্ষা বোর্ডের সচিব হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। একইসঙ্গে প্রেষণ প্রত্যাহার করে এ বোর্ডের সচিব অধ্যাপক এম আব্দুর রহিমকে খুলনার সরকারি ব্রজলাল কলেজে বদলি করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩, আহত ১০ দুই দিন ১০ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না তেল না পেয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ বিক্ষুব্ধ জনতার আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জানালো ইরান দেশে জ্বালানি মজুত রয়েছে ১ লাখ ৬৯ হাজার ৫২৪ মেট্রিক টন ঢাকায় পরীক্ষামূলক ফুয়েল পাস চালু, যেভাবে নিবন্ধন করবেন হরমুজ পার হতে প্রতি ব্যারেল তেলে ইরান নেবে ১ ডলার, পেমেন্ট ইউয়ান বা ক্রিপ্টোতে মারা গেছেন বিখ্যাত অভিনেতা মাইকেল প্যাট্রিক রাজধানীর তুরাগে বস্তিতে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট শেষ পর্যন্ত ইরানের দ্বারস্থ হলো সৌদি আরব মুখোশ পরে বৈশাখী শোভাযাত্রায় অংশগ্রহণ নিষিদ্ধ আগামী ৫ দিন ঝড়-বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের আরও ৮ বিল পাস সংসদে আবু সাঈদ হত্যায় দুজনের মৃত্যুদণ্ড শুরু হচ্ছে অনলাইন ক্লাস, কমে যাচ্ছে সাপ্তাহিক ছুটি সোনার দামে বড় পতন হরমুজ প্রণালি বন্ধ করল ইরান ৪০ দিন পর খুলল আল-আকসা, মুসল্লিদের ঢল ৩ লাখ টন ডিজেল আমদানির অনুমোদন দিলো সরকার ৫০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস