৭২ ঘণ্টার মধ্যে চতুর্থবারের মতো মার্কিন জাহাজে হামলা হুথির – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ মার্চ, ২০২৫

৭২ ঘণ্টার মধ্যে চতুর্থবারের মতো মার্কিন জাহাজে হামলা হুথির

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ মার্চ, ২০২৫ |
লোহিত সাগরে মার্কিন যুদ্ধজাহাজের ওপর ফের হামলা শুরু করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।গত ৭২ ঘণ্টার মধ্যে চতুর্থবারের মতো ইউএসএস হ্যারি ট্রুম্যান বিমানবাহী রণতরী এবং অন্যান্য জাহাজের ওপর গোলাবর্ষণ করল বিদ্রোহী গোষ্ঠীটি। খবর আলজাজিরার। হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, এই অভিযানে যুক্তরাষ্ট্রের জাহাজ লক্ষ্য করে বেশ কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করা হয়, যা ইয়েমেনে যুক্তরাষ্ট্রের পরিকল্পিত আক্রমণকে ব্যর্থ করে দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে সারি লিখেছেন, এই অভিযান সফলভাবে লক্ষ্য অর্জন করেছে। তিনি বলেছেন, ‘মার্কিন আগ্রাসন ফিলিস্তিনি জনগণের প্রতি ইয়েমেনের অটল সমর্থনকে থামাতে পারবে না এবং গাজায় হামলা ও অবরোধ বন্ধ না করা পর্যন্ত ইসরাইলের ওপর আরও হামলা

চলতে থাকবে। ’ এর আগে গাজায় ইসরাইলের আকস্মিক হামলার কয়েক ঘণ্টা পরই ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হুথি। অবশ্য ইসরাইল জানিয়েছে, তারা হুথির ক্ষেপণাস্ত্রটি তাদের ভূখণ্ডে পৌঁছানোর আগেই প্রতিহত করেছে। ইয়েমেনের স্থানীয় গণমাধ্যমও জানিয়েছে, সাম্প্রতিক কয়েক ঘণ্টায় সাদা এবং বন্দর শহর হোদেইদাহসহ দেশটির বেশ কয়েকটি এলাকায় মার্কিন হামলা হয়েছে। প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে শনিবার (১৫ মার্চ) থেকে ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠীর ওপর বড় ধরনের বিমান হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এতে কমপক্ষে ৫৩ জন নিহত হয়েছেন। এদের মধ্যে পাঁচজন শিশুও রয়েছে বলে জানিয়েছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী হুথির স্বাস্থ্য বিভাগ। এ হামলা সম্পর্কে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইয়েমেনে

বিদ্রোহী গোষ্ঠী হুথিদের ওপর হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র বিশ্বের উপকার করছে। ফক্স নিউজ রেডিওতে এক সাক্ষাৎকারে রুবিও বলেন, ‘এটা ভাবা ভুল যে আমরা ইয়েমেনে হামলা করছি। আমরা হুথিদের ওপর বোমা হামলা চালাচ্ছি। আর ঘটনাক্রমে হুথিরা ইয়েমেনেই অবস্থান করে।’ সাক্ষাৎকারে রুবিও বলেন, ‘মার্কিন হামলাগুলো লোহিত সাগরে হুথিদের হামলা বন্ধ করার জন্য করা হয়েছে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম কুমিল্লায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৫ গোয়েন্দা প্রতিবেদন, ফারুকীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ হরমুজ প্রণালিতে নিরাপত্তা পাবে : ইরান এবার তেল নিয়ে নাগরিকদের জরুরি বার্তা দিল ভারত বাংলাদেশকে পার্থক্যটা বুঝিয়ে দিল ভিয়েতনাম ইসরায়েলের পরমাণু স্থাপনায় হামলার দাবি ইরানের খার্গ দ্বীপ নিয়ে প্রতিবেশী দেশগুলোকে কঠোর হুঁশিয়ারি তেহরানের ১০০ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম ‘২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পুরো স্ট্রাটেজি সাজিয়ে দিয়েছিল ডিপ স্টেট’ নতুন সম্পর্ক কি পুরোনো ব্যথা ভুলাতে পারে? যেসব শর্তে যুদ্ধ বন্ধে রাজি ইরান দেড় যুগ পর স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ, দর্শনার্থীদের ভিড় বাংলাদেশকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের, সম্পর্ক আরও গভীর করার প্রতিশ্রুতি পদ্মায় বাসডুবিতে মৃত্যু বেড়ে ২৫ সাবেক ডিজিএফআই ডিজি মামুন খালেদের ৫ দিনের রিমান্ড অজানা উৎস থেকে আসা তথ্যে বিভ্রান্ত হবেন না: হানিফ সংকেত বিশ্বকাপের আগে আরও দুই ম্যাচ খেলবে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা? জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানাচ্ছে জাতি