৬ মাসে নির্যাতনে প্রাণ হারিয়েছে ১ হাজার ৯৩৩ শিশু – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ আগস্ট, ২০২৫

৬ মাসে নির্যাতনে প্রাণ হারিয়েছে ১ হাজার ৯৩৩ শিশু

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ আগস্ট, ২০২৫ |
বাংলাদেশে শিশু নির্যাতনের চিত্র দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে। ২০২৫ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে দেশের পাঁচটি জাতীয় দৈনিক—ইত্তেফাক, প্রথম আলো, নয়া দিগন্ত, ডেইলি স্টার ও বিজনেস স্ট্যান্ডার্ডে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে বাংলাদেশ শিশু অধিকার ফোরাম ও শিশু কল্যাণ পরিষদ যে পরিসংখ্যান প্রকাশ করেছে, তাতে দেখা যায়—এই ছয় মাসে নির্যাতনের কারণে প্রাণ হারিয়েছে ১ হাজার ৯৩৩ শিশু। একই সময়ে ধর্ষণের শিকার হয়েছে ২ হাজার ৭৪৪ শিশু এবং শারীরিক নির্যাতনের শিকার হয়েছে আরও ২ হাজার ১৫৯ জন। ভুক্তভোগীদের মধ্যে মেয়ে শিশুর সংখ্যাই বেশি। সংগঠন দুটির দেওয়া তথ্যমতে, বর্তমানে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালগুলোতে শিশু নির্যাতন সম্পর্কিত প্রায় ১ লাখ ৫১ হাজার

মামলা বিচারাধীন রয়েছে। দীর্ঘসূত্রিতার কারণে এসব মামলার নিষ্পত্তি না হওয়ায় ভুক্তভোগী পরিবারগুলো চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। এই পরিস্থিতি তুলে ধরতে বৃহস্পতিবার সকাল ১১টায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে যৌথভাবে প্রতিবেদনটি প্রকাশ করে শিশু অধিকার ফোরাম ও শিশু কল্যাণ পরিষদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিশু অধিকার ফোরামের চেয়ারপার্সন ড. হামিদুল হক। ড. হামিদুল হক বলেন, শিশু নির্যাতন কেবল পারিবারিক নয়, সামাজিক পরিসরেও ক্রমবর্ধমান হারে ঘটছে। বিশেষ করে জেলা শহরগুলোতে এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য স্কুল ও কমিউনিটি পর্যায়ে কার্যক্রম জোরদার করা প্রয়োজন। তিনি নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং শিশু আইন কঠোরভাবে বাস্তবায়নের ওপর জোর দেন। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ফোরামের

ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের মহাসচিব খায়রুজ্জামান কামাল, শিশু কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মো. মনিরুল আলম, যুগ্ম সম্পাদক নাসের ইকবাল জাদু, নির্বাহী সদস্য ড. আফরোজা পারভীন ও পরিচালক খন্দকার রিয়াজ হোসেন। বক্তারা বলেন, শিশুর প্রতি সহিংসতা বন্ধে সরকারের কার্যকর পদক্ষেপ জরুরি। পাশাপাশি জাতিসংঘের শিশু অধিকার সনদের পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। তারা একটি শিশুবান্ধব সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভ, ইরান যুদ্ধ নিয়ে ক্ষোভ পাচার চক্রের মূল দুই সদস্য শনাক্ত, মামলার প্রস্তুতি এশিয়ার বাজার খোলার পর তেলের দাম ছাড়াল ১১৫ ডলার জ্বালানি তেলের সংকট প্রকট, বাড়ছে হট্টগোল-বিশৃঙ্খলা গণভোট অধ্যাদেশ উঠবে না সংসদে, বাতিল হচ্ছে সংসদে বিরোধী দলের নোটিশ নিয়ে উত্তপ্ত আলোচনা ইরাকে বিশ্ববিদ্যালয়ে হামলার আশঙ্কা, মার্কিন দূতাবাসের সতর্কতা ইরানের শাসন বদলাতে চাওয়া ট্রাম্প স্থল অভিযানের আগে নিজের পতনের বার্তা পেলেন ফেনীর ২৮ পাম্পেই মিলছে না অকটেন ইরানের ভারী পানি প্রকল্পে হামলা, অচল ঘোষণা আইএইএর দক্ষিণ লেবাননে ইসরায়েলের বিমান হামলায় নিহত ৫ ডিপো থেকে জ্বালানি তেল নেওয়ার সময় পরিবর্তন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরায়েলের শিল্পাঞ্চল কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম আটক গণপরিবহনে বসছে জিপিএস সিস্টেম পানিতে ডুবে মারা গেছেন জনপ্রিয় অভিনেতা রাহুল গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি জীবিত উদ্ধার যুক্তরাষ্ট্রে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ আইপিএল প্রচার বন্ধে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত বহাল আছে ২৩ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, পাম্প মালিককে ২ লাখ টাকা জরিমানা