৬৩ বছরের মোতাসিনের টানে ইউক্রেন থেকে কুমিল্লায় আসলেন নাদিয়া – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ মার্চ, ২০২৫

৬৩ বছরের মোতাসিনের টানে ইউক্রেন থেকে কুমিল্লায় আসলেন নাদিয়া

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ মার্চ, ২০২৫ |
সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় ৬ বছর আগে। সেই পরিচয় থেকে প্রেম। অতঃপর প্রেমের টানে ইউক্রেন থেকে বাংলাদেশে এসে বিয়ে করেছেন নাদিয়া নামের ৫০ বছরের এক নারী। তার স্বামী মোতাসিন বিল্লাহ (৬৩) কুমিল্লার চর্থা বড়পুকুর পাড় এলাকার মৃত আব্দুল হালিম চৌধুরীর ছোট ছেলে। তিনি একজন ব্যবসায়ী। জানা গেছে, ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশে আসেন নাদিয়া। পরে নোটারি পাবলিকের মাধ্যমে ২৫ ফেব্রুয়ারি মোতাসিন বিল্লাহকে বিয়ে করেন। প্রেমিক মোতাসিন বিল্লাহ বলেন, ২০১৯ সালে ফেসবুকে পরিচয় হয় সাইকোলজিস্ট সালো নাদিয়ার সঙ্গে। পরে দুজনের মধ্যে টুকটাক চ্যাটিং হতে থাকে। বছরদুয়ের মাথায় কথা বলতে বলতে একপর্যায়ে নাদিয়াকে প্রেম নিবেদন করেন মোতাসিন বিল্লাহ। তাতে সায় দেন নাদিয়াও। দুজনের মধ্যে ভালো বুঝাপড়া হওয়ায়

সিদ্ধান্ত নেন যুগলবন্দি হওয়ার। সেই সূত্রে ১৯ ফেব্রুয়ারি ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন ৫০ বছর বয়সি নাদিয়া। মোতাসিন বিল্লাহ আরও বলেন, নাদিয়া ইউক্রেনের নাগরিক হলেও ১৫ বছর ধরে চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে বসবাস করেন। সেখানে সাইকোলজিস্ট হিসাবে মানুষকে চিকিত্সাসেবা দিচ্ছেন নাদিয়া। নাদিয়া ইউক্রেনীয় এবং স্প্যানিশ ভাষায় কথা বললেও ইংরেজি ভাষাও জানে। ধীরে ধীরে এখন বাংলা শেখার চষ্টো করছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনা সরকার উৎখাতে সেনাবাহিনী ও ডিজিএফআই কর্মকর্তাদের গোপন ভূমিকা: নর্থ ইস্ট নিউজের অনুসন্ধানী প্রতিবেদন আওয়ামী লীগ নিষিদ্ধের “কালো আইন” এর প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় ঝড় রাজু ভাস্কর্যে ৭২ ঘণ্টার অনশন ভাঙলো আন্দোলনকারীরা: খোজ নেয়নি সরকারি দলীয় কোন মন্ত্রী-সাংসদ ডিজেলের পর এবার ভারত থেকে এলো ১১৬ টন গম, আসবে আরও অনেক পণ্য তারল্যচাপে অর্থনীতিতে বাড়ছে উদ্বেগ, ৪২ দিনে ৪১ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে ভারত থেকে এলো প্রায় ১ কোটি লিটার ডিজেল নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! ‘শর্ত সাপেক্ষে’ সাকিবকে লম্বা সময়ের জন্য দলে চান প্রধান নির্বাচক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার এলপিজি সিন্ডিকেটের নৈরাজ্য: প্রতিটি ১২ কেজির সিলিন্ডারে অতিরিক্ত ৫০০ টাকা আদায় এবার লন্ডনে যাচ্ছে ‘প্রেশার কুকার’ ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হলো ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা ইসলামাবাদে বৈঠক নিয়ে যা জানাল ইরান ও যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি দ্রুতই খুলে যাবে: ট্রাম্প ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু পহেলা বৈশাখের আগেই সুখবর পাচ্ছেন শিক্ষকরা কুষ্টিয়ার সেই কথিত পীর গণপিটুনিতে নিহত ‘শিরীন শারমিনের জামিন’ খবরটি নিয়ে যা জানা গেল