‘৫ কোটি টাকা’ চাঁদা দাবি, না পেয়ে পল্লবীতে আবাসন কর্মকর্তাকে গুলি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ জুলাই, ২০২৫

‘৫ কোটি টাকা’ চাঁদা দাবি, না পেয়ে পল্লবীতে আবাসন কর্মকর্তাকে গুলি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ জুলাই, ২০২৫ |
পুরান ঢাকায় মিটফোর্ড (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ) হাসপাতালের সামনে এক ভাঙারি ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় দেশজুড়ে ক্ষোভের মধ্যেই রাজধানীর পল্লবীতে এক আবাসন প্রতিষ্ঠানে হামলা হয়েছে। এ সময় প্রতিষ্ঠানটির এক কর্মকর্তাকে গুলি করা হয়। গুলিবিদ্ধ ওই কর্মকর্তা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ কে বিল্ডার্স নামের আবাসন প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের দাবি, চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় তাদের ওপর হামলা করা হয়েছে। শুক্রবার (১১ জুলাই) বিকেল ৫টার দিকে এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। তাদের ভাষ্য, পল্লবীর আলব্দিরটেক এলাকায় গতকাল প্রতিষ্ঠানটিতে হামলা চালায় ৩০-৪০ জন। এ সময় তারা চারটি গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হন প্রতিষ্ঠানটির কর্মকর্তা শরিফুল ইসলাম। তাকে পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ কে

বিল্ডার্সের পরিচালক ইয়াসিন খান বলেন, ‘এর আগেও এই চক্রটি হামলা চালিয়েছিল; হুমকি দিয়েছিল। তিন সপ্তাহ আগে জামিল নামের এক ব্যক্তি পাঁচ কোটি টাকা চাঁদা দাবি করে। টাকা না দেওয়ায় দুই দফা হামলা চালানো হয়। ভাঙচুর করা হয় সিসি ক্যামেরা, সরঞ্জাম। এর মধ্যেই গতকাল আবারও সশস্ত্র হামলা হয়।’ হামলার পর এ কে বিল্ডার্সের চেয়ারম্যান পল্লবী থানায় জিডি করেন। তাতে চাঁদা না দেওয়ার পরিপ্রেক্ষিতে তার প্রতিষ্ঠানে চালানো হামলার কথা উল্লেখ করে প্রাণনাশের হুমকির অভিযোগ আনা হয়। এ বিষয়ে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল ইসলাম বলেন, হামলার ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তদন্ত করে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাত পোহালেই ঈদ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার শুভেচ্ছা দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর বাংলাদেশ ও বিশ্বের মুসলমানদের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ইসরাইলি অস্ত্র কারখানায় অগ্নিসংযোগ রাজধানীতে বখাটেদের ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন ইরান থেকে ঢাকার পথে ১৮৬ বাংলাদেশি ঈদের দিন কি বৃষ্টি হবে? তেলের দাম নিয়ে রাজনীতি বন্ধের আহ্বান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঐক্যের ডাক মোজতবা খামেনির, প্রস্তাব দিলেন পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধে মধ্যস্থতারও চীনে আল্ট্রা-ট্রেইল শিয়ামেনে অংশ নিলেন ইমামুর রহমান ইরানের বিপ্লবী গার্ডের মুখপাত্র জেনারেল নাঈনি নিহত মধ্যপ্রাচ্যের যুদ্ধে প্রাণ হারিয়েছে ৫ বাংলাদেশি: প্রতিমন্ত্রী রাত ১টার মধ্যে ১২ অঞ্চলে ৮০ কিমি বেগ ঝড়ের আভাস যুদ্ধবিরতি হলেই হরমুজে সহায়তা দেবে ৩ দেশ ঈদের ছুটিতে পদ্মা-যমুনা সেতুতে টোল আদায়ে নতুন রেকর্ড মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় জুমাতুল বিদা পালিত সৌদির সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন জায়গায় ঈদ উদযাপন ব্রিটেনে বাংলাদেশিদের ঈদ উদযাপন, আনন্দ ভাগাভাগি শোলাকিয়া ঈদগাহের নিরাপত্তায় ১১০০ পুলিশ সদস্য