৫০ বছর বয়সে ছেলের বন্ধুকে বিয়ে, এবার সন্তান আসছে ঘরে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ জুলাই, ২০২৫

৫০ বছর বয়সে ছেলের বন্ধুকে বিয়ে, এবার সন্তান আসছে ঘরে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ জুলাই, ২০২৫ |
ভালোবাসা কি বয়স দেখে আসে? চীনের সোশ্যাল মিডিয়ায় এই প্রশ্নটি এখন ভাইরাল। কারণ, এক ব্যতিক্রমী সম্পর্ক ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন ‘সিস্টার জিন’। ৫০ বছর বয়সে ছেলের বন্ধুকে বিয়ে করার পর এবার মা হতে চলেছেন তিনি—এই খবর জানিয়ে চমকে দিয়েছেন অনলাইন দুনিয়াকে। চীনা ভিডিও প্ল্যাটফর্ম ডাউইন-এ নিজের গর্ভধারণের খবর শেয়ার করে সিস্টার জিন জানিয়েছেন, তিনি এবং তাঁর স্বামী দেফু এখন তাদের প্রথম সন্তানের অপেক্ষায়। বয়সের ব্যবধান নিয়ে সমালোচনা চললেও জিন স্পষ্টভাবে বলেছেন—“ভালোবাসা কখনো বয়সের ফ্রেমে আটকে থাকে না।” প্রায় দুই দশক আগে বিচ্ছেদের পর সন্তানদের একাই বড় করেছেন জিন। ছেলের বন্ধু দেফুর সঙ্গে তার পরিচয় হয় এক নববর্ষের পার্টিতে। অতিথি হয়ে আসা

দেফু সেই দিনের পর থেকে জিনের জীবনে স্থায়ী হয়ে যান। প্রথম দেখার পর পুরো এক সপ্তাহ জিনের আতিথেয়তায় মুগ্ধ হয়ে তার বাসায় ছিলেন দেফু। সেখান থেকেই গড়ে ওঠে ঘনিষ্ঠতা, যা ধীরে ধীরে পরিণত হয় প্রেমে। চলতি বছরের শুরুতে তারা আনুষ্ঠানিকভাবে বিয়ে করেন। এরপর চীনের নানা প্রান্ত ঘুরে বেড়িয়েছেন এই দম্পতি—উপভোগ করেছেন ক্যান্টনিজ খাবার, ইতিহাসখ্যাত ওয়ং ফেই-হাংয়ের শহর ভ্রমণ করেছেন হাতে হাত রেখে। ডাউইনে সিস্টার জিনের অনুসারীর সংখ্যা ইতোমধ্যেই ১৩ হাজার ছাড়িয়েছে। সেখানে তিনি নিয়মিত আপডেট দিচ্ছেন তার গর্ভাবস্থার অগ্রগতি, দেফুর সঙ্গে সম্পর্কের গল্প এবং ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে। কেউ কেউ এই প্রেমের সাহসিকতা দেখে অনুপ্রাণিত হলেও, অনেকেই আবার কটাক্ষ করছেন বয়সের ব্যবধান নিয়ে। সমালোচকদের

উদ্দেশে জিনের জবাব, “আমি জানি আমাদের ভালোবাসা সত্যিকারের। সময়ই এর প্রমাণ দেবে। মানুষ কী বলছে, তা নিয়ে ভাবার সময় আমার নেই।” সবচেয়ে চমকপ্রদ খবরটি এসেছে চলতি মাসের ৮ তারিখে, যখন সিস্টার জিন ঘোষণা দেন যে তিনি মা হতে চলেছেন। বয়সজনিত ঝুঁকি থাকলেও সন্তানের আগমনে উচ্ছ্বসিত জিন ও দেফু ইতোমধ্যেই নবজাতকের জন্য খাট কিনে ফেলেছেন। তার প্রি-নেটাল চেকআপ রিপোর্টও তিনি প্রকাশ করেছেন অনলাইনে—সমর্থকদের আশ্বস্ত করতে। তাদের সম্পর্ক নিয়ে অনেকে সন্দেহ প্রকাশ করে বলছেন, সবকিছু যেন সাজানো এক নাটক। কেউ আবার ঠাট্টা করে বলছে—“এখন কি দেফু তাকে রাশিয়ায় নিয়ে যাবে?” কিংবা “শ্বশুর-শাশুড়ির বয়সের স্ত্রীর সঙ্গে কীভাবে সংসার করবে দেফু?” কিন্তু এসব প্রশ্নের ভিড়ে সিস্টার জিনের

উত্তর সরল, “ভালোবাসা যদি সত্য হয়, তাহলে সেটার ব্যাখ্যা লাগে না। একদিন সবাই বুঝবে।”

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশে আজ সোনার ভরি কত ঢাকার তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ লেবাননে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা তেজগাঁও এলাকায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫১ হরমুজ দিয়ে দিনে ১৫টির বেশি জাহাজ নয় দুই ম্যাচের সূচি ঘোষণা করল আর্জেন্টিনা ৮০% পর্যন্ত বিশাল ছাড়ে শুরু হলো ‘দারাজ বৈশাখী মেলা’ দুই ম্যাচের সূচি ঘোষণা করল আর্জেন্টিনা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রতিবাদে ৫০১ প্রকৌশলীর বিবৃতি যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩, আহত ১০ দুই দিন ১০ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না তেল না পেয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ বিক্ষুব্ধ জনতার আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জানালো ইরান দেশে জ্বালানি মজুত রয়েছে ১ লাখ ৬৯ হাজার ৫২৪ মেট্রিক টন ঢাকায় পরীক্ষামূলক ফুয়েল পাস চালু, যেভাবে নিবন্ধন করবেন হরমুজ পার হতে প্রতি ব্যারেল তেলে ইরান নেবে ১ ডলার, পেমেন্ট ইউয়ান বা ক্রিপ্টোতে মারা গেছেন বিখ্যাত অভিনেতা মাইকেল প্যাট্রিক রাজধানীর তুরাগে বস্তিতে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট শেষ পর্যন্ত ইরানের দ্বারস্থ হলো সৌদি আরব মুখোশ পরে বৈশাখী শোভাযাত্রায় অংশগ্রহণ নিষিদ্ধ