ভাইরাল ইঁদুরের রোস্ট, দলবেঁধে খাচ্ছে পরিবারের সবাই – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ নভেম্বর, ২০২৫

ভাইরাল ইঁদুরের রোস্ট, দলবেঁধে খাচ্ছে পরিবারের সবাই

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ নভেম্বর, ২০২৫ |
মাঠে কয়েকজন মিলে কিছু একটা খুঁজছে। তারপর দেখা যায়— ছোট একটি প্রাণীকে ধরা হচ্ছে, পরক্ষণেই তা পরিষ্কার করে আগুনে পুড়িয়ে রান্না করা হচ্ছে। এই ভিডিওটি প্রথমবারের মতো যিনি দেখবেন, তার মনে হয়তো এক ধরনের বিস্ময় বা অস্বস্তিও জাগতে পারে। কিন্তু ব্যতিক্রমী এই রান্নার সঙ্গে জুড়ে আছে শত বছরের ঐতিহ্য, একটি সম্প্রদায়ের গর্বের ইতিহাস এবং এক তরুণীর সাহসী উদ্যোগ। ভিডিওটির মূল চরিত্র এক তরুণী, যিনি নিজেকে-অ্যামবও গার্ল হিসেবে পরিচয় দিতে ভালোবাসেন। তিনি ক্যামেরার সামনে হাসিমুখে বলেন, এটাই আমাদের খাবার, এটাই আমাদের নিজস্ব সংস্কৃতি। তারপর হাতে ধরে রাখা রোস্ট করা ইঁদুরের মাংস দেখিয়ে জানান, এই খাবার তাদের সমাজে বহু বছর ধরে সবাই খেয়ে

আসছে। এ সময় তার চোখে-মুখে কোনো লজ্জা নয়, বরং ফুটে ওঠে এক ধরনের গর্ব। ভিডিওটি ভাইরাল হতেই অনলাইনে অনেকেই তার সাহসী উপস্থাপনাকে ভালোভাবে নেননি। কেউ কেউ তিরস্কারও করেছে, কেউ তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছে। এমনকি তার মাথার চুলকে ইঁদুরের লোমের সঙ্গেও তুলনা করেছে। কিন্তু অ্যামবও গার্ল, যার আসল নাম রোসেল সুলিন-আই মাসালুন তিনি এতে একটুও ভেঙে পড়েননি। বরং আরও আত্মবিশ্বাস নিয়ে বলেন, এই সমালোচনা আর কটু কথাগুলোই আমাকে আরও শক্তিশালী করে তুলছে। তার ফেসবুক ভিডিও সিম্পলিং কিনাবুহি সা ত্রিবু বা গোষ্ঠীর সহজ জীবন ইতোমধ্যে দেড় মিলিয়নেরও বেশি ভিউ পেয়েছে। ভিডিওটিতে দেখা যায়, পরিবারের সবাই মিলে কীভাবে ধানক্ষেতে ইঁদুর ধরে, আগুনে পুড়িয়ে রান্না করে,

তারপর নানা পদ তৈরি করছে। তিনি জানান, তাদের পূর্বপুরুষদের সময় থেকেই এই খাদ্যসংস্কৃতি চলে আসছে যা এখনো টিকে আছে। মাসালুন বলেন, আমাদের বাবা-মা আমাদের শিখিয়েছেন, তাদের বাবা-মা তাদের শিখিয়েছিলেন, আর এখন আমরা আমাদের সন্তানদের শেখাচ্ছি। রোসেলের অনুসারীর সংখ্যায় এখন ২ লাখেরও বেশি। তার ভিডিওগুলো শুধু খাবার নিয়ে নয়, বরং গোটা আদিবাসী গোষ্ঠীর জীবনের প্রতিদিনকার গল্প বলে। যেখানে জল আনা থেকে শুরু করে রান্না করা, গান গাওয়া, পাহাড়ে হেঁটে বেড়ানোসহ সবকিছুই যেন এক জীবন্ত সংস্কৃতির দলিল। ব্যতিক্রমী আর বৈচিত্র্যময় এমন জীবনযাত্রার দেখা মেলে ফিলিপাইনের বুকিডন প্রদেশে। এখানে লাঙ্গিলান মানোবো গোষ্ঠীর মানুষ এখনো তাদের পূর্বপুরুষের জীবনধারা আঁকড়ে ধরে রেখেছে। আধুনিক এআই আর সোশ্যাল মিডিয়ার

যুগে তাদের এই রোস্টেড রডেন্ট খাবারটি শুধুই ভাইরাল হয়নি, বরং এক আদিবাসী কণ্ঠস্বরকে সরাসরি তুলে ধরেছে গোটা দুনিয়ার সামনে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
স্বাস্থ্যখাতে ৩ হাজার কোটি টাকার ‘বিশেষ’ প্রকল্প: ভ্রমণ-গাড়ি ক্রয় হাজার কোটির, পরামর্শকের পকেটে ৩২২ কোটি! তৃতীয় দফায় বাড়ল থার্ড টার্মিনালের ব্যয়: ৯৯.৯৩% কাজ শেষ হওয়ার পরও বাড়তি খরচ ৮৪৮ কোটি টাকা ‘লামিনই সেরা’, নিকো উইলিয়ামসের প্রশংসা রাজধানীতে আট মাসে ৪০০ বেওয়ারিশ লাশ দাফন, বেড়ে চলেছে সংখ্যা দোষী সাব্যস্ত হওয়ার পর ম্যানসিটি বলল, ‘এটা প্রিমিয়ার লিগের ষড়যন্ত্র’ সুনামগঞ্জে এক বছরে অন্তত ১৫ ছাত্র মাদ্রাসার মুহতামিমের ধর্ষণের শিকার, ধামাচাপার চেষ্টা স্থানীয় মাওলানাদের এ যেন আরেক জুলাইঃ ফুটপাত উচ্ছেদ অভিযান ঘিরে রণক্ষেত্র মিরপুর-১০, পুলিশের উপর হামলা-গাড়িতে আগুন বেলুচিস্তানে বিদ্রোহী নারী যোদ্ধা ইউনিটের প্রথম সশস্ত্র অভিযান, ৯ পাকিস্তানি সেনা নিহতের দাবি বিএলএফের সীতাকুণ্ডে বিএনপি কর্মীরা কুপিয়ে হত্যা করল আওয়ামী লীগ কর্মীকে স্বেচ্ছাসেবক দলের চাঁদাবাজির কোন্দল: অন্ধ সবজি বিক্রেতার কিশোর পুত্রকে ভাতের টেবিল থেকে ডেকে নিয়ে হত্যা তৃতীয় দফায় বাড়ল শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালের ব্যয়: ৯৯.৯৩% কাজ শেষ হওয়ার পরও বাড়তি খরচ ৮৪৮ কোটি টাকা বাংলাদেশি জঙ্গিগোষ্ঠীর ‘স্লিপার সেল’ খুঁজতে পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় সকাল থেকে এনআইএ-র অভিযান গার্ডিয়ানের প্রতিবেদনে বাংলাদেশের জ্বালানি সংকট ও খাদ্য নিরাপত্তাহীনতাঃ “থলে ভরা টাকা খরচ করেও থালা ভরে না” গ্রেপ্তার আর মব আতংকের মাঝেই শেখ হাসিনার জন্মদিন পালনঃ কেক কাটা হয়েছে ঘরের ভেতরে, গোপনে আন্তর্জাতিক সন্ত্রাস পর্যবেক্ষণে আবারও আলোচনায় বাংলাদেশ-সংশ্লিষ্ট জঙ্গি যোগসূত্র রাজনৈতিক বিরোধের জেরে মানিকগঞ্জে জেলা ছাত্রলীগ নেতার হাত-পায়ের রগ কেটে দিয়েছে বন্ধুরা রাফিনহা ও ভিনিসিউসের গোল: অস্ট্রেলিয়াকে ৪-২ ব্যবধানে হারাল ব্রাজিল মাত্র ১১ বছরেই কনিষ্ঠতম নারী গ্র্যান্ডমাস্টার বোধনা “অসমাপ্ত আত্মজীবনী” বিক্রিতে বাধার প্রতিবাদে মুক্তিযুদ্ধের প্রায় ৩০০ বইয়ের পিডিএফ উন্মুক্ত করলো বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকেরা ২৫টি বোয়িংয়ের পর এবার ১০টি এয়ারবাস: এত বিমান দিয়ে কী করবে বাংলাদেশ, দাম মেটাবে কীভাবে?