ঢাকার প্রাণ বুড়িগঙ্গা এখন এক নর্দমা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ ফেব্রুয়ারি, ২০২৫

ঢাকার প্রাণ বুড়িগঙ্গা এখন এক নর্দমা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ |
রাজধানীর ঢাকার প্রাণ বুড়িগঙ্গা নদী। যে নদীকে কেন্দ্র করে শুরু হয়েছিল ঢাকার নগরায়ণ, সেই বুড়িগঙ্গা আজ নর্দমায় পরিণত হয়েছে। ঢাকার দক্ষিণ এবং পশ্চিম পাশ দিয়ে বয়ে যাওয়া বুড়িগঙ্গা নদী প্রতিনিয়ত দখল ও দূষণে তিলে-তিলে ধ্বংস হচ্ছে। এর কুচকুচে কালো পানি এতটাই বিষাক্ত হয়ে গেছে যে তা স্পর্শ করলে চর্মরোগ দেখা দিতে পারে। এর দুর্গন্ধের জন্য নদীর তীরবর্তী এলাকায় বসবাস দুঃসাধ্য হয়ে গেছে। বিগত ৩০-৪০ বছরের নগর জীবনের বিরূপ প্রভাবে দূষিত হয়ে গেছে বুড়িগঙ্গা। ঢাকা ও এর আশেপাশের এলাকার শিল্প বর্জ্য, কাঁচামাল বর্জ্য, পয়ঃনিষ্কাশন লাইন, ইটভাটা, নদী দখলসহ বিভিন্ন অব্যবস্থাপনা ও অনিয়মে নদীটি আজ অস্তিত্ব সংকটে ভুগছে বলে মনে করেন নদী বিশেষজ্ঞ আলিমুর

রহমান। গড়ে ৩০২ মিটার প্রস্থের প্রায় ৩০ কিলোমিটার দীর্ঘ এই নদীটির ৯০ শতাংশ পানি সরবরাহ করে তুরাগ নদী। কমপক্ষে ৯৯টি বর্জ্যের লাইন পড়েছে সেই তুরাগ নদীতে। বিগত ২০১৬ সালে বাংলাদেশ নৌবাহিনীর একটি নিরীক্ষার ফলাফলে জানা যায়, প্রতি মাসে প্রায় ৬০ হাজার ঘনমিটারের বেশি বর্জ্য এখানে ফেলা হয়। কামরাঙ্গীরচর থেকে নারায়ণগঞ্জের পাগলা পর্যন্ত প্রায় তিন শতাধিক পয়ঃনিষ্কাশন লাইন সংযোগ রয়েছে। নদীর তলদেশে জমেছে ১০-১২ ফুট পলিথিন। মোঘলরা মনোমুগ্ধকর বুড়িগঙ্গা নদীর জোয়ার ভাটার রূপ দেখে মুগ্ধ হয়ে ঢাকা শহরকে বাংলার রাজধানী ঘোষণা করেছিল। কালের পরিক্রমায় পাল্টে গেছে তার রূপ।পলিথিন, বর্জ্য, পুরাতন জাহাজের পোড়া তেল একে বিষে জর্জরিত করে ফেলেছে। দখলদারদের গ্রাস থেকেও রেহাই পায়নি এর

খালগুলো। একসময়ের টলমলে পানির খালগুলো এখন হয় দুর্গন্ধযুক্ত নালায় পরিণত হয়েছে, না হয় অবৈধ দখলদারীর কবলে পড়ে ভরাট হয়ে গেছে। যেখানে গড়ে উঠেছে বহুতল ভবনসহ রিকশাভ্যানের গ্যারেজ, দোকান আরও কত কি।অথচ এই নদীকে কেন্দ্র করে ২২৭টি সংযোগ খাল ছিল, যাদের অস্তিত্ব এখন আর পাওয়া যায় না। ৭০টি খাল শনাক্ত করা গেলেও পানি প্রবাহ হয় না বেশিরভাগ খাল দিয়ে। ইকুরিয়ার খাল, হাসনাবাদ ও আবদার খাল, গদার বাঘ খাল, মান্দাইয়ের খাল, মসূরী খাল এখন আর নেই। বর্তমানে অস্তিত্ব হারাতে বসেছে শুভাঢ্যা ও আটি বাজার খাল। স্থানীয় এলাকাবাসীর দাবি, যেকোনো মূল্যে খালগুলো উদ্ধার করা হোক এবং নাব্যতা সচল করা হোক। আগে খালগুলো দিয়ে নৌকার মাধ্যমে

বাণিজ্যিক উদ্দেশ্যে বিভিন্ন বন্দর ও জেলাগুলোতে যাতায়াত করা হতো। গ্রামীণ অর্থনীতি সচল করতে এই নদী ও খালগুলো বিরাট ভূমিকা রাখতো, যা কালক্রমে হারিয়ে গেছে। গ্রাম থেকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সরবরাহে এ পথগুলো বন্ধ হয়ে যাওয়ায় বাণিজ্যিক খরচ বেড়ে গেছে। এর ফলে দ্রব্যমূল্য অতিরিক্ত মাত্রায় বেড়ে গেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা মনে করেন- নদীপথের চেয়ে সড়কপথে পণ্যবাহী যানবাহনে চাঁদাবাজি বেশি হয়, যার প্রভাব দ্রব্যমূল্যের ওপর পড়ে।ফলে ক্রেতাকে বেশি দামে নিত্যপণ্য কিনতে হয়। বিশেষজ্ঞরা মনে করেন, এভাবে চলতে থাকলে অচিরেই মারা পড়বে বুড়িগঙ্গা।আর বুড়িগঙ্গা মারা পড়লে পরিত্যক্ত নগরীতে পরিণত হবে ঢাকা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সার সংকট ঘিরে উত্তরাঞ্চলে অস্থিরতা: গুদাম লুট, সড়ক অবরোধ, মজুতদার গ্রেপ্তার যাত্রাবাড়ীর ধলপুরে দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত, আরেকজন আহত খলিলকে নিউইয়র্কে পাঠিয়ে হুমায়ুনের বিরুদ্ধে রিফ্রেশ-রুম দখলের অভিযোগ আসিয়ান কাপের আগে ফুটবলারদের চোটের ঝুঁকি নিয়ে ডুলির শঙ্কা পাকিস্তানের কোচ হতে ভয় পান মুশতাক যুক্তরাষ্ট্রে জুলাইয়ে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ১১ শতাংশ সুনামগঞ্জে ‘জুলাইযোদ্ধা’ পরিচয়ে সাংস্কৃতিক অঙ্গনে ট্যাগিং গিয়াস-সোহান জুটি’র: প্রশাসনকে হুমকি দিয়ে সরকারি দুই পার্ক ইজারা নিয়ে চাঁদাবাজি কাজ নেই, প্রজেক্টও ভুয়া: চাঁদপুর জেলা পরিষদের রাজস্ব তহবিলে পৌনে দুই কোটি টাকার ‘হরি লুট’ আরব আমিরাতে ৪ হাজার বাংলাদেশির ভিসা বাতিল, এখনও সমাধানের পথ খুঁজছে সরকার নিজের অনুপস্থিতিতে দলের সাংগঠনিক দায়িত্বে শেখ সেলিম, জানালেন শেখ হাসিনা বোয়িংয়ের পর এবার এয়ারবাস ডিল? ইইউ রাষ্ট্রদূতের চাপ; রপ্তানি টিকিয়ে রাখতে আর কতো ছাড় দিতে হবে বাংলাদেশকে? ভেনিসে সজীব ওয়াজেদ জয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি নিয়ে তুমুল আলোচনা ঢামেকে দেড় ঘণ্টার ব্যবধানে আওয়ামী লীগ কর্মীসহ ৩ কারাবন্দীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় থানার সামনেই ছাত্রলীগের মিছিল; শেখ হাসিনার প্রত্যাবর্তন ২.০ উপলক্ষে জনসংযোগ চাল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ এখন চাল আমদানিকারক দেশ হিসাবে শীর্ষে মক্কা জোটে যোগ দিলে বাংলাদেশের লাভ-ক্ষতি শেখ হাসিনার প্রথম টেলিফোন সাক্ষাৎকার, আশংকা প্রকাশ করে বললেন ‘দেশে ফিরলে বিমানবন্দরেই আমাকে হত্যা করতে পারে’ ৩ দিনে কোলকাতা দখলের হুমকি দেয়া সাবেক সেনাসদস্যরা এখন প্রতারণা ও ডাকাতি চক্রের হোতা গাঁজার গন্ধে খেলা বন্ধ: বিতর্কের মাঝেই ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে সাবালেঙ্কা ভারতকে এড়াতে শ্রীলঙ্কাকে হারানোর বিকল্প নেই জ্যোতিদের