৪৭২ ম্যাচের ক্যারিয়ারে এমন তিক্ত অভিজ্ঞতা হয়নি রশিদ খানের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ মে, ২০২৫

৪৭২ ম্যাচের ক্যারিয়ারে এমন তিক্ত অভিজ্ঞতা হয়নি রশিদ খানের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ মে, ২০২৫ |
চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজেকে হারিয়ে খুঁজছেন রশিদ খান। বোলিংয়ে আগের মতো ধার নেই। এর মধ্যে শুক্রবার (২ মে) সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে বল হাতে ক্যারিয়ারের সবচেয়ে বাজে দিনটাই কাটালেন গুজরাট টাইটান্সের এই স্পিনার। এদিন ৩ ওভার বোলিং করে ৫০ রান খরচ করেছেন রশিদ, ছিলেন উইকেটশূন্য। এদিন নিজের প্রথম ওভারে দুই ছক্কায় দেন ১৫ রান। পরের ওভারে একটি করে ছক্কা ও চারে ১৪ রান। আর নিজের তৃতীয় ওভারে তিন ছক্কা হজম করে খরচ করেন ২১ রান। পরিসংখ্যান বলছে, ৪৭২ ম্যাচের ক্যারিয়ারে এমন খরুচে বোলিং আর করেননি এই আফগান তারকা। এদিন ওভারপ্রতি রান ১৬.৬৬ খরচ করেছেন রশিদ। ম্যাচে অন্তত এক ওভার বোলিং করে

ওভারপ্রতি এত বেশি রান দেওয়ার নজির তার ১০ বছরের টি-টোয়েন্টি ক্যারিয়ার আর নেই। গত আইপিএলে গুজরাটের হয়েই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ১.৪ ওভারে রান দিয়েছিলেন ২৫। ওভারপ্রতি রান ছিল ১৫। তার আগের সবচেয়ে খরুচে অভিজ্ঞতা ছিল সেটি। গোটা টি-টোয়েন্টি ক্যারিয়ারে এক ম্যাচে রান দেওয়ার ফিফটির ঘটনা আগে স্রেফ সাতবার ছিল তার। প্রতিবারই পুরো চার ওভার বোলিং করেছেন। এবারই প্রথম তিন ওভারেই ফিফটি গুনলেন। অন্তত তিন ওভার বোলিংয়ে তার আগের খরুচে বোলিং ছিল ২০২৩ আইপিএলে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ৪৪ রান দেওয়া। রশিদের এমন দুঃস্বপ্নের দিনেও অবশ্য ঠিকই হায়দরাবাদের বিপক্ষে জয় ছিনিয়ে নিয়েছে তার দল গুজরাট। আগে ব্যাট করে গিল-বাটলারের ফিফটিতে ৬ উইকেটে ২২৪ রান

তোলেন রশিদরা। তবে ২২৫ রান তাড়া করতে নেমে পুরো ২০ ওভার ব্যাট করেও ৬ উইকেটে ১৮৬ রানের বেশি তুলতে পারেনি হায়দরাবাদ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে এ পর্যন্ত শাহজালালে বাতিল ৯৭২ ফ্লাইট বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে, সীমান্তে উত্তেজনা দেশের শীর্ষ ২০ ঋণখেলাপি প্রতিষ্ঠানের নাম প্রকাশ্যে, তালিকায় আছে যারা ত্বকের সতেজতা ও উজ্জ্বলতা ধরে রাখতে ম্যাগনেসিয়াম যেভাবে যুক্তরাষ্ট্রের ৩০ বছরের দম্ভ চুরমার করে দিল ইরান সুদ হার কমানো ও ঋণসীমা বাড়ানোর দাবি এফবিসিসিআইয়ের ১৬ লাখ টাকার স্পিন বোলিং মেশিন কী কাজে লাগাবে বিসিবি অধ্যাদেশ নিয়ে যে ‘খেলা’ সেটা রাজনীতি ও আমলাতন্ত্রের: টিআইবি ইরান যুদ্ধ: ‘অহমিকা’ ও ‘অবিশ্বাস’-এর মাঝেও কূটনীতি চালিয়ে যাচ্ছে পাকিস্তান আর্টেমিস চন্দ্রাভিযানে যেসব খাবার নিয়ে গেছেন নভোচারীরা বঙ্গোপসাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু