৪৫ জাহাজের নৌবহর গাজার আরও কাছে, আটকাতে বারবার ব্যর্থ হচ্ছে ইসরায়েল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ অক্টোবর, ২০২৫

৪৫ জাহাজের নৌবহর গাজার আরও কাছে, আটকাতে বারবার ব্যর্থ হচ্ছে ইসরায়েল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ অক্টোবর, ২০২৫ |
‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দিকে এগিয়ে চলছে। ৪৫টি জাহাজ রয়েছে এ নৌবহরে। যারমধ্যে আছেন ৪০ দেশের প্রায় ৫০০ অধিকারকর্মী। জাহাজগুলোকে আটকাতে বারবার ব্যর্থ হচ্ছে ইসরায়েল। সুমুদ ফ্লোটিলার জাহাজগুলো এখন পেরিয়ে গেছে সেই স্থানটি, যেখানে এরআগে পরিবেশবাদী গ্রেটা থুনবার্গসহ আরও কয়েকজনকে আটক করেছিল দখলদার ইসরায়েল। বুধবার (১ অক্টোবর) টেলিগ্রামে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। তারা বলেছে, ইসরায়েলের বাধা সত্ত্বেও তাদের জাহাজের কাফেলা গাজার দিকে এগিয়ে যাচ্ছে। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা বলেছে, গাজায় ইসরায়েলের অবৈধ নৌ অবরোধ ভাঙা, গাজার মানুষের কাছে সাহায্য পৌঁছে দেওয়া এবং সেখানকার মানুষের প্রতি অসহিংস সংহতি প্রকাশ সমুন্নত রাখার নতুন সংকল্প নিয়ে তারা এগিয়ে

যাচ্ছেন। নৌবহরে থাকা সব জাহাজ ও অধিকারকর্মীরা নিরাপদ আছে জানিয়ে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা বলেছে, “বর্তমানে সবাই নিরাপদ আছে। মাদলিন জাহাজকে যেখানে আটকানো হয়েছিল আমরা সেখান থেকে এখন অনেক সামনে আছি। আমরা সতর্ক রয়েছি।” এই জাহাজেই ছিলেন গ্রেটা থুনবার্গসহ অন্য আরও অধিকারকর্মী। এদিকে ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েনেত জানিয়েছে, ইসরায়েলি নৌবাহিনী জাহাজগুলো আটকের প্রস্তুতি নিচ্ছে। অধিকারকর্মীদের ওপর হামলা চালিয়ে জাহাজগুলো জব্দ করার পরিকল্পনা তাদের। জাহাজগুলো জব্দের সময় অধিকারকর্মীদের মধ্যে হতাহতের ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কা থেকে আসোদ বন্দরের আশপাশের হাসপাতালগুলোতে ব্যাপক প্রস্তুতি নিয়ে রাখতে বলা হয়েছে। অপরদিকে তাদের আটকের জন্য আসোদ বন্দরে প্রায় ৫০০ পুলিশ সদস্য মোতায়েন করেছে ইসরায়েল। সূত্র: আলজাজিরা

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাত পোহালেই ঈদ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার শুভেচ্ছা দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর বাংলাদেশ ও বিশ্বের মুসলমানদের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ইসরাইলি অস্ত্র কারখানায় অগ্নিসংযোগ রাজধানীতে বখাটেদের ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন ইরান থেকে ঢাকার পথে ১৮৬ বাংলাদেশি ঈদের দিন কি বৃষ্টি হবে? তেলের দাম নিয়ে রাজনীতি বন্ধের আহ্বান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঐক্যের ডাক মোজতবা খামেনির, প্রস্তাব দিলেন পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধে মধ্যস্থতারও চীনে আল্ট্রা-ট্রেইল শিয়ামেনে অংশ নিলেন ইমামুর রহমান ইরানের বিপ্লবী গার্ডের মুখপাত্র জেনারেল নাঈনি নিহত মধ্যপ্রাচ্যের যুদ্ধে প্রাণ হারিয়েছে ৫ বাংলাদেশি: প্রতিমন্ত্রী রাত ১টার মধ্যে ১২ অঞ্চলে ৮০ কিমি বেগ ঝড়ের আভাস যুদ্ধবিরতি হলেই হরমুজে সহায়তা দেবে ৩ দেশ ঈদের ছুটিতে পদ্মা-যমুনা সেতুতে টোল আদায়ে নতুন রেকর্ড মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় জুমাতুল বিদা পালিত সৌদির সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন জায়গায় ঈদ উদযাপন ব্রিটেনে বাংলাদেশিদের ঈদ উদযাপন, আনন্দ ভাগাভাগি শোলাকিয়া ঈদগাহের নিরাপত্তায় ১১০০ পুলিশ সদস্য