৪০ থেকে ৫০ জন ভারতীয় সেনা নিহত: পাকিস্তানের মন্ত্রী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ মে, ২০২৫

৪০ থেকে ৫০ জন ভারতীয় সেনা নিহত: পাকিস্তানের মন্ত্রী

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ মে, ২০২৫ |
ভারতের অন্তত ৪০ থেকে ৫০ জন সেনাসদস্য নিহত হয়েছে বলে দাবি করেছেন পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী আত্তা তারার। খবর সামা টিভির। বৃহস্পতিবার সংসদে একটি প্রস্তাবের ওপর বক্তব্য দেওয়ার সময় পাকিস্তানের এই মন্ত্রী বলেন, ভারতের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাকিস্তানের পালটা হামলায় নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর ৪০ থেকে ৫০ জন ভারতীয় সেনা নিহত হয়েছে। তিনি বলেন, বাহিনীকে কার্যকর এবং শক্তিশালী প্রতিক্রিয়া দেওয়ার জন্য পূর্ণ অধিকার দেওয়া হয়েছে। এখন, আমাদের সিদ্ধান্ত নিতে হবে এই বিষয়টি কোন দিকে যাবে। ‘আমাদের জবাব আসবে, এবং তা খুব শীঘ্রই আসবে। এটি একটি শক্তিশালী জবাব হবে, যা বিশ্ব মনে রাখবে। ভারতের অহংকার চূর্ণ হয়েছে, এবং তারা নিজেকে অজেয় মনে করলেও

এখন তারা লজ্জিত হয়েছে,’-যোগ করেন তারার। ভারত অবশ্য এখনো তাদের কোনো সেনাসদস্যের মৃত্যুর কথা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এসএসসি পাসে আড়ংয়ে নিয়োগ, আবেদন করবেন যেভাবে মাইকে ঘোষণা দিয়ে ২ গোষ্ঠীর সংঘর্ষে ইমামসহ নিহত ২ যে মামলায় জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক ‘নির্বাচকদের ভুল ধরার প্রবণতা আমাদের দেশে বেশি’ ৪ ঘণ্টা দাঁড়িয়েও তেল পেলেন না নাসীরুদ্দীন নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত, ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ২৬ মার্চ প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট লালপুরে ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে ৩ জন নিহত ইরান কি আসলেই অপরাজেয় এফ-৩৫ ভূপাতিত করেছিল ইরাকে বিমান হামলায় শিয়া আধাসামরিক বাহিনীর কমান্ডারসহ নিহত ১৫ সাবিলা-মিথিলাকে নিয়ে মালয়েশিয়ায় শুটিংয়ে শাকিব বিসিবি পরিচালকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ দীর্ঘ বিরতি ভেঙে অ্যাটলির কল্পবিজ্ঞানে ফিরছেন আনুশকা ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরীকে আটক করেছে ডিবি ইরানের প্রেসিডেন্টকে জরুরি ফোনকল পাকিস্তানের প্রধানমন্ত্রীর, যে কথা হলো সরকারি গাড়িতে হাই-অকটেনের ব্যবহার নিষিদ্ধ করলো পাকিস্তান ইরান যুদ্ধ নিয়ে মধ্যস্থতাকারী তিন দেশ কী করছে জাতীয় দলের নির্বাচক প্যানেলে সুমনের সঙ্গে চমক ২৫ মার্চ দেশে এক মিনিটের ‘ব্ল্যাক আউট’ ঈদের ছুটি শেষ, অফিস খুলছে আজ