৪০০ মিলিয়ন ডলারের বিনিময় চুক্তি স্বাক্ষর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ October, ২০২৪

৪০০ মিলিয়ন ডলারের বিনিময় চুক্তি স্বাক্ষর

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ October, ২০২৪ |
পুরোনো তিক্ত সম্পর্ক জোড়া লাগাচ্ছে ভারত-মালদ্বীপ। পুরোনো দ্বন্দ্ব ভুলে পারস্পরিক বন্ধুত্ব জোরদারে প্রতিশ্রুতিবদ্ধ দুই দেশই। পাঁচ দিনের রাষ্ট্রীয় সফরে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু স্ত্রীসহ দিল্লি আসেন রোববার। সোমবার প্রথানুয়ায়ী রাষ্ট্রপতি ভবনে তাকে আনুষ্ঠানিক সংবর্ধনা জানানো হয়। সেসময় ভারতের প্রধানমন্ত্রী রন্দ্রে মোদির সঙ্গে দুই নেতার দ্বিপক্ষীয় বৈঠক হয়। এরপর বেলা ১টায় দুই দেশের মধ্যে সহযোগিতার ক্ষেত্র বিস্তারে কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হয়। টাইমস অব হিন্দুস্তানের এক প্রতিবেদনে জানা গেছে, ভারত ও মালদ্বীপের মধ্যে ৪০০ মিলিয়ন মুদ্রা বিনিময় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মুদ্রা বিনিময় চুক্তি হিসাবে ভারত সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে মুইজ্জু। একাধিক এই চুক্তির মধ্যে রাজনৈতিক, উন্নয়ন, ব্যবসা, স্বাস্থ্যসহ বেশকিছু খাত অন্তর্ভুক্ত। এর আগে রোববার

ভারতে আসার পর দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তার সঙ্গে দেখা করেন তিনি। দুজনে এক দফা আলোচনাও হয়। সোমবার সকালে মুইজ্জু যান রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানাতে। গত বছর প্রেসিডেন্ট নির্বাচিত হন মুইজ্জু। তার নির্বাচনী প্রচারের অভিমুখে ছিল ভারত বিরোধিতা। তার নির্বাচনী স্লোগানই ছিল ‘আউট ইন্ডিয়া’। চীনপন্থি বলে পরিচিত এই নেতা জয়ের পর প্রথামাফিক প্রথম বিদেশ সফরে ভারতে না এসে বেছে নিয়েছিলেন তুরস্ক। তারপর তিনি যান চীন। জেতার পরই তিনি মালদ্বীপে অবস্থানরত ৮৮ ভারতীয় সেনাকে ফেরত যাওয়ার জন্য সময়সীমা বেঁধে দেন। ভারত সেই দাবি মেনে সেনা সরিয়ে নেয়। যদিও তার আগে থেকেই সম্পর্ক স্বাভাবিক করে তুলতে মুইজ্জু সচেষ্ট হন। তবে রোববার দ্বিপাক্ষীয়

সফরে এসে মুইজ্জু বলেন, ‘ভারতের নিরাপত্তা ক্ষুণ্ণ করে এমন কোনো কাজ মালদ্বীপ কখনও করবে না এবং নয়াদিল্লিকে সবসময় মূল্যবান অংশীদার এবং বন্ধু হিসাবে মনে করে মালে।’ রোববার ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং নরেন্দ্র মোদি আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান মোহাম্মদ মুইজ্জুকে। তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর পর মুইজ্জু মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানাতে রাজঘাটের উদ্দেশ্যে রওনা হন। এরপর তিনি হায়দরাবাদ হাউসে প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা করেন। মুইজ্জ চীনের নাম উল্লেখ না করে বিভিন্ন আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে প্রবৃদ্ধি ও উন্নয়নকে ত্বরান্বিত করার বিষয়ে তার প্রশাসনের উদ্যোগের কথাও তুলে ধরেন। তিনি তার ‘মালদ্বীপ ফার্স্ট’ নীতির কথা তুলে ধরে বলেন, আন্তর্জাতিক সম্পর্কের বৈচিত্র্য আনা এবং যে কোনো একটি

দেশের ওপর অতিরিক্ত নির্ভরতা কমানো মালদ্বীপের জন্য প্রয়োজন। তবে তিনি নিশ্চিত করেন যে, এই ধরনের উদ্যোগ ভারতের স্বার্থকে ক্ষুণ্ণ করবে না। তিনি বলেন, ‘আমাদের প্রতিবেশী এবং বন্ধুদের প্রতি শ্রদ্ধা আমাদের ডিএনএর মধ্যে আছে।’ এছাড়াও তিনি ভারতীয় পর্যটকদের তার দেশে আসার আহ্বান জানান। বলেন, ভারতীয়রা তাদের পর্যটনে ইতিবাচক অবদান রাখে। ভারতীয় পর্যটকদের স্বাগত জানাই। পর্যটন মালদ্বীপের সবচেয়ে গুরত্বপূর্ণ অর্থনৈতিক খাত; যা গত বছর ভারতের সঙ্গে কূটনৈতিক বিবাদে হুমকির মুখে পড়েছিল। অন্যদিকে এই সফর নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, সমস্যাযুক্ত সম্পর্ক পুনঃস্থাপনের জন্য একটি ‘নতুন অধ্যায়’ শুরু হতে যাচ্ছে। তিনি বলেন, ‘মালদ্বীপের জনগণের উন্নতি ও সমৃদ্ধির জন্য ভারত সবসময় পাশে থাকবে।’ মোদি আরও বলেন, ‘উন্নয়ন

অংশীদারিত্ব আমাদের সম্পর্কের একটি গুরত্বপূর্ণ স্তম্ভ। আমরা সবসময় মালদ্বীপের জনগণের অগ্রাধিকারকে প্রাধান্য দিয়ে আসছি। আমাদের প্রতিবেশী নীতি ও সাগর ভিশনে মালদ্বীপের গুরত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ভারত সবসময়ই মালদ্বীপের জন্য প্রতিক্রিয়াকারীর ভূমিকা পালন করছে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ব্যাংক হিসাব জব্দের তালিকায় অন্তর্ভুক্ত ব্যক্তিরা ব্যাংক দেউলিয়া হওয়ার বিতর্কে পদত্যাগ করলেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট ম্যাককেনা অতিরিক্ত যৌন আবেদনময় দৃশ্যে অভিনয় করতে চান না গ্রিন ডেল্টাসহ দুই কোম্পানির মেরিন কার্গো বিমা বিক্রিতে ৩ মাসের নিষেধাজ্ঞা নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মামলায় ৪২ জনের নাম উল্লেখসহ ৩৪২ জন আসামি মিরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার, ২০টি ককটেল উদ্ধার পরিস্থিতি স্বাভাবিক না হলে কারখানা বন্ধের ইঙ্গিত মালিকদের ইসলামী বক্তা ও জামায়াতের সাংসদ আমির হামজার নারীঘটিত অডিও-ভিডিও পাওয়ার দাবি রাশেদ খাঁনের পোশাক শ্রমিক নির্যাতন আড়াল করতে পারেনি সরকার, পুলিশি নির্যাতন ও রাজনীতিকরণে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর উদ্বেগ হামলা বন্ধে সৌদি’র ১ বিলিয়ন ডলার প্রস্তাব; জবাবে হুথিদের ৫১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ ও ইয়েমেনের শাসনভার দাবি জাঙ্গুর সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের দিন জাঙ্গুর সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের দিন সাফে ভারতের অনূর্ধ্ব-২৩ দলের কাছেই পাত্তা পেল না পাকিস্তান শ্রমিক অসন্তোষে স্থবির দেশের প্রধান রপ্তানি খাত: বড় সংকটের মুখে তৈরি পোশাকশিল্প বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে জামায়াত-শিবিরের বাধার ঘটনার প্রতিবাদে শৈলকুপায় মানববন্ধন ইউনূস আমলে হামের টিকার অনিয়ম তদন্তে কমিশন গঠন মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনের জের ধরে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আন্দোলনের ধারাবাহিকতায় আজ ৫ই নভেম্বর, বৃহস্পতিবার সকাল থেকেই এই অঞ্চলের একাধিক পোশাক কারখানায় শ্রমিকেরা কাজ বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন। একপর্যায়ে পুলিশের রক্তচক্ষু ও বাধা উপেক্ষা করে হাজারো শ্রমিক রাজপথে নেমে এলে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি তৈরি হয়। সকালে সাভার ও আশুলিয়ার গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলের কারখানাগুলোতে শ্রমিকেরা যথারীতি উপস্থিত হলেও তারা উৎপাদন প্রক্রিয়ায় অংশ না নিয়ে কর্মবিরতির ডাক দেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সার্বিক নিরাপত্তাশঙ্কা দেখা দিলে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জামগড়া, নিশ্চিন্তপুর ও নরসিংহপুর এলাকার একাধিক পোশাক কারখানা কর্তৃপক্ষ কারখানাগুলোতে ছুটি ঘোষণা করতে বাধ্য হয়। কাঠগড়া এলাকার একটি বিশিষ্ট শিল্পগ্রুপের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং সার্বিক নিরাপত্তা বিবেচনায় এই অঞ্চলের অধিকাংশ কারখানাতেই ইতিমধ্যে ছুটি দিয়ে দেওয়া হয়েছে। কিছু কারখানায় শ্রমিকেরা ভেতরে থাকলেও তারা উৎপাদন কাজ বন্ধ রেখেছেন। সকাল ১০টার পর আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় পরিস্থিতি মোড় নেয় নতুন দিকে। সেখানকার কয়েকটি কারখানার শ্রমিকেরা এক জোট হয়ে সড়কে অবস্থান নেন এবং মজুরি বৃদ্ধির দাবিতে স্লোগান দিতে থাকেন। খবর পেয়ে পুলিশ এসে বাধা দিলে তৈরি হয় মুখোমুখি অবস্থান, যা এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি করে। পরে শ্রমিকেরা পুলিশের সে বাধা তোয়াক্কা না করেই একযোগে বিক্ষোভ মিছিল বের করেন এবং জামগড়ার দিকে অগ্রসর হতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাভারের হেমায়েতপুর, উলাইল, পদ্মার মোড় এবং আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের বিভিন্ন কৌশলগত ও সংবেদনশীল পয়েন্টে পুলিশ ছাড়াও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। বিক্ষোভরত শ্রমিকদের গতিবিধির ওপর নজর রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের কাছাকাছি অবস্থানে থেকে সতর্ক টহল দিচ্ছেন। নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সে জন্য পুরো শিল্পাঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করতে আগ্রহী ট্রাম্প ত্রিপুরায় বিএসএফের ওপর স্থানীয় বাসিন্দাদের হামলা, ৩ আহত, ৯ গ্রেপ্তার তাহসিফ হত্যায় দীপকে তৃতীয় দফায় রিমান্ডে নেওয়ার আবেদন পুলিশের