২০০ কোটি টাকা তহবিলের মেয়াদ বাড়ল ২২ মাস – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ এপ্রিল, ২০২৫
     ৫:০১ পূর্বাহ্ণ

২০০ কোটি টাকা তহবিলের মেয়াদ বাড়ল ২২ মাস

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ এপ্রিল, ২০২৫ | ৫:০১ 100 ভিউ
শেয়ারবাজারে তারল্যের জোগান বাড়াতে গঠিত ২০০ কোটি টাকার বিশেষ তহবিলের মেয়াদ আগামী বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এর মেয়াদ গত ফেব্রুয়ারি পর্যন্ত ছিল। পুঁজি বাজারের বিভিন্ন অংশীজন, পুঁজি বাজারে বিনিয়োগকারী ব্যাংকগুলোর চাহিদার ভিত্তিতে ও কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব বিশ্লেষণের পরিপ্রেক্ষিতে এ তহবিলের মেয়াদ আরও ২২ মাস বাড়িয়ে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। ব্যাংকগুলো আলোচ্য তহবিল থেকে অর্থ ওই সময় পর্যন্ত শেয়ারবাজারে বিনিয়োগ করতে পারবেন। এ বিষয়ে মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে বলে সার্কুলারে জানানো হয়েছে। তবে তহবিলের মেয়াদ বাড়ানোর ক্ষেত্রে নানা শর্ত আরোপ

করা হয়েছে। সার্কুলারে বলা হয়, বাড়তি মেয়াদে তহবিলের বিনিয়োগের স্থিতি পর্যায়ক্রমে কমিয়ে আনতে হবে। এ জন্য ব্যাংকগুলোকে একটি নীতিমালা প্রণয়ন করতে হবে। নীতিমালাটি প্রতিটি ব্যাংকের পর্ষদে অনুমোদনের পর তা আগামী ৩০ দিনের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকে পাঠাতে হবে। বিশেষ তহবিলের স্থিতি কমানোর জন্য ব্যাংকগুলো এখন যে পরিকল্পনা করবে সেগুলো যথাযথভাবে বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। তহবিলের মেয়াদ বাড়ানোর নির্ধারিত সময়ের পরও যদি ব্যাংকগুলোর এ তহবিল থেকে শেয়ারবাজারে বিনিয়োগ থাকে তবে সেগুলো পুঁজি বাজারে বিনিয়োগ হিসাবেই অন্তর্ভুক্ত হবে। এ বিনিয়োগের তথ্য ব্যাংকগুলোর মোট পুঁজি বাজারে বিনিয়োগের আওতায় কেন্দ্রীয় ব্যাংকে প্রতিবেদন করতে হবে। এর আগে ২০২০ সালের ১০ ফেব্রুয়ারি শেয়ারবাজারে তারল্যের জোগান বাড়াতে এই

বিশেষ তহবিল গঠন করা হয়েছিল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুড়িগ্রাম-১ এ ভোটার নেই, তবু ভোট ১০০% পূর্ণ শপথ নিয়ে নতুন মেটিকুলাস ডিজাইন, সাংবিধানিক সঙ্কটের আশঙ্কা সমঝোতা না হওয়ায় ভোট ইঞ্জিনিয়ারিংয়ের তথ্য ফাঁস করলেন নাহিদ যুধিষ্ঠির কে? : উপদেষ্টা রেজওয়ানা বনাম আন্তর্জাতিক সংস্থাসমূহ ভোট নিয়ে ইউনূসের জালিয়াতি ফাঁস করে দিল টিআইবি ২.২৬ লক্ষ কোটি ঋণ নিয়ে শূন্য উন্নয়ন : বাংলাদেশকে পঙ্গু করে দিয়ে যাওয়া ইউনূসের কীর্তি Bangladesh 2026 — Election and a Crisis of Trust রংপুরে ড. ওয়াজেদ মিয়ার ৮৪তম জন্মবার্ষিকীতে যুবলীগের শ্রদ্ধা ‘বাটোয়ারার নির্বাচন মেনে নিয়ে বিরোধিতার নাটক বন্ধ করেন’: মাহফুজ আলম অপরাধীদের বিচার ও বাকিদের সুযোগ—আওয়ামী লীগ নিয়ে ‘রিকনসিলিয়েশন’-এর প্রস্তাব বিএনপি নেতার গুলিস্তানে ৫ আইনজীবীর ওপর ‘মব সন্ত্রাসীদের’ হামলা, লুটে নিয়ে পুলিশে সোপর্দ গ্রেপ্তারের দীর্ঘ প্রায় নয় মাস পর রাজনৈতিক মামলায় জামিন পেয়েছেন সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ ছেলের মুক্তির আগেই বাবার বিদায়: জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তির আকুতি Bangladesh Election 2026 — Mandate or Mystery? The Story of Invisible Ballots Behind an “Unprecedented” Election শরীয়তপুরে মিরপুর কলেজ ছাত্রলীগের সভাপতির বাড়িতে হামলা, বৃদ্ধ বাবাসহ আহত একাধিক সংস্কার নিয়ে আমি হতাশ: মাসদার হোসেন উন্নয়ন নেই, ঋণের রেকর্ড: ১৭ মাসেই সাড়ে ৪ লাখ কোটি টাকার দায় ‘বিনা অপরাধে ১৬ মাস কারাগারে বন্দি আমার স্বামী’: মুক্তির দাবিতে ব্যারিস্টার সুমনের স্ত্রীর আবেগঘন বার্তা ‘বাটোয়ারার নির্বাচন মেনে নিয়ে বিরোধিতার নাটক বন্ধ করেন’: মাহফুজ আলম