১৮তম জন্মদিনে যে বিশেষ উপহার পেলেন প্রিন্সেস ইসাবেলা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ এপ্রিল, ২০২৫

১৮তম জন্মদিনে যে বিশেষ উপহার পেলেন প্রিন্সেস ইসাবেলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ এপ্রিল, ২০২৫ |
ডেনমার্কের রাজকুমারী ইসাবেলা ২১ এপ্রিল তার ১৮তম জন্মদিন উদযাপন করেছেন। এই বিশেষ দিন উপলক্ষে তিনি একটি বিশেষ উপহারও পেয়েছেন। সোমবার এই ঐতিহাসিক উপলক্ষ্যে ডেনিশ রাজপরিবারের পক্ষ থেকে রাজকুমারী ইসাবেলার প্রথম অফিসিয়াল গালা পোর্ট্রেটও প্রকাশ করা হয়েছে। ছবিগুলোতে দেখা যায়, তিনি চোখধাঁধানো কমলা রঙের একটি গাউন পরেছেন। সঙ্গে রয়েছে টারকোয়েজ ডেইজি বান্দো (Turquoise Daisy Bandeau) টিয়ারা ও ম্যাচিং করে পরা কানের দুল। ডেনমার্কের রাজপ্রাসাদ এদিন তাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম ও ওয়েবসাইটে প্রিন্সেস ইসাবেলার ছবিগুলো শেয়ার করেছে। সামাজিক মাধ্যম এক্সে Royal News Network নামে পরিচিত রাজপরিবার বিশেষজ্ঞ ব্রিটানি জানান, ‘প্রিন্সেস ইসাবেলাকে তার ১৮তম জন্মদিনে একটি বিশেষ উপহার দেওয়া হয়েছে। উপহারটি হলো- টারকোয়েজ ডেইজি বান্দো টিয়ারা! তিনি আরও

জানান, ‘এই টিয়ারাটি ছিল সুইডেনের ক্রাউন প্রিন্সেস মার্গারেটের, যিনি মার্গারেট অব কনট (Margaret of Connaught) নামেও পরিচিত ছিলেন। অবশ্য রানি হওয়ার আগেই তার মৃত্যু হয়। পরে এই টিয়ারা তার নাতনি ইঙ্গ্রিদের হাতে যায়। তিনি ডেনমার্কের ক্রাউন প্রিন্স ফ্রেডেরিককে বিয়ে করে রানির মর্যাদা লাভ করেন। অর্থাৎ তিনি প্রিন্সেস ইসাবেলার প্রপিতামহী’। ঐতিহাসিক এই টিয়ারায় মূলত ছোট ছোট ফিরোজা, মুক্তা ও হিরাখচিত ফুলের ডিজাইন রয়েছে। ব্রিটানি আরও বলেন, ‘এটি অত্যন্ত মধুর একটি উপহার। এছাড়াও প্রিন্সেস ইসাবেলাকে ‘অর্ডার অব দ্য এলিফ্যান্ট’-ও দেওয়া হয়েছে!’ এদিকে ডেনিশ রাজপরিবার জানিয়েছে, ‘প্রিন্সেস ইসাবেলার এই ছবিটি রাজা ফ্রেডেরিক অষ্টম-এর প্রাসাদের নাইট’স হলে তোলা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
স্কুলে এসে শিশুরা যেন পাঠ্যপুস্তকে বৈষম্য না দেখে—এই অবদান শেখ হাসিনার একান্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের স্থায়ী বহিষ্কারের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে প্রগতিশীল শিক্ষক সমাজ সরকার বনাম ব্যবসায়ী বক্তব্য যুদ্ধে ভোগান্তিতে সাধারণ মানুষ সিলেটের বিশ্বনাথে শতবর্ষী ঐতিহ্যবাহী বাউলগানের আসরে হামলা ও ভাঙচুর ভারতের কাছে আবারও জ্বালানি সহযোগিতা চেয়েছে বাংলাদেশ রূপবদল ও সুবিধাবাদের মোড়কে অভিনেত্রী আজমেরী হক বাঁধন জার্মানিতে মুক্তিযুদ্ধের বাংলাদেশ রক্ষার দৃঢ় অঙ্গীকারে বিনম্র শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যে জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন ২৬ মার্চ-বাংলাদেশের জন্মদিন খাদ্য মূল্যস্ফীতির ‘লাল’ তালিকায় বাংলাদেশ, তীব্র ঝুঁকির দিকে যাচ্ছে দেশ পেঁয়াজ রপ্তানির ওপর থেকে ২০ শতাংশ শুল্ক প্রত্যাহার করছে ভারত আইন বনাম মানবিকতা: মালয়েশিয়ায় ‘অপস ওমনিপ্রেজেন্ট’ অভিযান নিয়ে তীব্র বিতর্ক জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উজ্জীবিত করে: রাষ্ট্রপতি ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পের ওপর চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ ১৭ বছর লড়াইয়ের পরও কেন বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা ডিএমপির ৪ থানায় ওসিকে বদলি ও পদায়ন হাদি হত্যার মূল ২ আসামিকে দিল্লি নিয়ে গেছে এনআইএ ঈদের রাতে বিএনপি নেতা মিন্টুর ‘সিক্স স্টার’ বাহিনীর তাণ্ডব আ.লীগ ছাড়া সংসদ, যা বললেন রুমিন ফারহানা নিজের ক্রাশের নাম প্রকাশ করলেন অভিনেত্রী মাহিরা সাকিবকে যে বার্তা দিলেন প্রধান নির্বাচক