ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
নিত্যপণ্যের বাজার লাগামহীন: বিপাকে সাধারণ মানুষ, প্রকাশ্যেই ঝাড়ছেন ক্ষোভ
ড. মামুনুর রশীদ: জ্বালানি সংকটের ধাক্কায় অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ, জিডিপি প্রবৃদ্ধি নামবে ২.৮%-তে
দেশে আজ সোনার ভরি কত
৮০% পর্যন্ত বিশাল ছাড়ে শুরু হলো ‘দারাজ বৈশাখী মেলা’
দেশে জ্বালানি মজুত রয়েছে ১ লাখ ৬৯ হাজার ৫২৪ মেট্রিক টন
ঢাকায় পরীক্ষামূলক ফুয়েল পাস চালু, যেভাবে নিবন্ধন করবেন
হরমুজ পার হতে প্রতি ব্যারেল তেলে ইরান নেবে ১ ডলার, পেমেন্ট ইউয়ান বা ক্রিপ্টোতে
১৪ অক্টোবর থেকে আইসিসিবিতে জাতীয় ফার্নিচার মেলা
দেশীয় ফার্নিচার শিল্পের সবচেয়ে বড় প্রদর্শনী ২০তম জাতীয় ফার্নিচার মেলা ২০২৫ আগামী ১৪ অক্টোবর থেকে অনুষ্ঠিত হচ্ছে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি)।
দেশীয় ফার্নিচার শিল্পের বিকাশ ঘটানোর পাশাপাশি দেশের বাইরেও রপ্তানি বাড়ানোর লক্ষ্য নিয়ে এ মেলার আয়োজন করছে বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি।
এ বছর মেলাটি বিগত বছরের তুলনায় আরও বিস্তৃত আকারে সাজানো হচ্ছে। মোট তিনটি হলে এ মেলা বিস্তৃত আকারে বসছে। হলগুলো হলো- গুলনকশা, পুষ্পগুচ্ছ ও রাজদর্শন। মেলা চলবে ১৪ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত। মেলা খোলা থাকবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত। দর্শনার্থীদের সুবিধার্থে প্রতি বছরের মতো এবারও কোনো প্রবেশমূল্য রাখা হয়নি।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি
হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ ও বাংলাদেশ ফার্নিচার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ড. কে এম আকতারুজ্জামান । দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এ শিল্প মেলায় এবার মোট ৪৮টি বিখ্যাত ফার্নিচার প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। মেলায় হাতিল, নাভানা, পারটেক্স, অটবি, নাদিয়া, ওমেগা, আখতার, ব্রাদার্স, রিগালসহ দেশের শীর্ষস্থানীয় ফার্নিচার নির্মাতা প্রতিষ্ঠানগুলো তাদের নতুন ডিজাইন ও উন্নতমানের পণ্য প্রদর্শন করবে। ফার্নিচারের পাশাপাশি ঘর সাজানোর আনুষঙ্গিক পণ্যসামগ্রীও প্রদর্শিত হবে।