ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ম্যানেজিং কমিটিতে দলীয় লোক নেওয়া হলে আদালতে যাওয়ার হুশিয়ারি রাশেদা কে চৌধুরীর
রাষ্ট্রকে ঢাকা বিশ্ববিদ্যালয় আর জাতীয় সংসদকে রাজু ভাস্কর্য মনে করছে নির্বোধ হাসনাত
ষষ্ঠ শ্রেণিতে ওঠার পর আগের বছরের বৃত্তি পরীক্ষা: পুরোনো সিলেবাসে নতুন চাপ, বিপাকে ৫ লাখ শিক্ষার্থী
পাঠ্যবই দুর্নীতি : ইউনুসের সংস্কার, সিন্ডিকেটের উৎসব
বিনামূল্যের পাঠ্যবই মুদ্রণে কারসাজি: এক বছরেই রাষ্ট্রের ৬৫৯ কোটি টাকা লুটে নিলো সিন্ডিকেট
এমপিওভুক্ত শিক্ষকদের ঈদ বোনাস নিয়ে বড় সুখবর
ঢাকা বিশ্ববিদ্যালয় পাকিস্তানিদের হানা, রক্তে রঞ্জিত হয়েছিল বিদ্যার প্রাঙ্গণ
১০ ঘণ্টা অবরোধের পর বকশীবাজার ছাড়লেন শিক্ষার্থীরা
পুরান ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী বিশেষ আদালত সরিয়ে নেওয়ার দাবিতে ১০ ঘণ্টা অবরোধের পর সড়ক ছেড়ে দিয়েছেন মাদ্রাসাটির শিক্ষার্থীরা। এর আগে বুধবার রাত ১টার দিকে মাদ্রাসার সামনের সড়ক অবরোধ করেন তারা।
জানা গেছে, আলিয়া মাদ্রাসার মাঠে স্থাপিত অস্থায়ী বিশেষ এই আদালতে বিডিআর বিদ্রোহের বিচারকাজ চলার কথা ছিল। কিন্তু মাদ্রাসার মাঠ থেকে আদালত সরিয়ে দেওয়ার দাবি জানিয়ে মধ্যরাতে সড়কে অবস্থান নেন তারা।
ফলে আজ বেলা ১১টা পর্যন্ত আশেপাশের সড়কে তীব্র যানজট তৈরি হয়।
ঘটনাস্থলে উপস্থিত থাকা পুলিশের চকবাজার অঞ্চলের সহকারী কমিশনার মো. মাহফুজার রহমান গণমাধ্যমকে জানান, শিক্ষার্থীদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আদালতের বিচারকদের সঙ্গে তাদের কথা বলতে দিতে হবে
এমন শর্তে তারা রাস্তা ছেড়ে দিতে সম্মত হন। ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এমন শর্তে তারা রাস্তা ছেড়ে দিতে সম্মত হন। ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।



