ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব ইরানের কাছে পৌঁছে দিয়েছে পাকিস্তান
পারমাণবিক অস্ত্র ইস্যুতে কড়া বক্তব্য কিমের
ভক্সওয়াগেন গাড়ি কারখানায় ক্ষেপণাস্ত্র উৎপাদনের পরিকল্পনা
নিজেদের পরাজয়কে চুক্তি বলবেন না, যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া বার্তা
হরমুজ সংকটে তেল উত্তোলন কমাচ্ছে কুয়েত
ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পের ওপর চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ
ইরান কি আসলেই অপরাজেয় এফ-৩৫ ভূপাতিত করেছিল
হোয়াইট হাউসের ওয়েবসাইট বলছে, চীন থেকে ছড়িয়েছে কোভিড
পুরো পৃথিবীতে ৬৮ লক্ষেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নেয়া কোভিড-১৯ ভাইরাস খুব চীনের একটি সরকার-নিয়ন্ত্রিত ল্যাবরেটরি থেকেই ছড়িয়েছিল, এমন দাবি করেছে হোয়াইট হাউসের একটি ওয়েবসাইট। করোনা ভাইরাসের উৎপত্তি নিয়ে বিতর্কিত ‘ল্যাব লিক’ থিওরি সমর্থন করেছে ওয়েবসাইটটি।
শুক্রবার চালু হওয়া এই ওয়েবসাইটে বলা হয়েছে, কোভিড-১৯ ভাইরাসটি সম্ভবত চীনের উহানে অবস্থিত একটি পরীক্ষাগার থেকে ফাঁস হয়ে মানুষের মধ্যে ছড়িয়েছে।
এনবিসি নিউজ ও সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, ‘Covid.gov-এ প্রবেশের চেষ্টা করলে এখন ব্যবহারকারীরা হোয়াইট হাউসের নতুন সেই ওয়েবসাইটে প্রবেশ করছেন। যেখানে ভাইরাসটির গবেষণাগার-উৎপত্তির তত্ত্বকে জোর দিয়ে উপস্থাপন করা হয়েছে। এটি মার্কিন সরকারিভাবে পরিচালিত কোভিড-সম্পর্কিত তথ্যভাণ্ডারের পরিবর্তে সম্পূর্ণ নতুন এক বার্তা বহন করছে।’
এনবিসি নিউজ জানায়, এ
পরিবর্তন এমন এক সময় এসেছে, যখন যুক্তরাষ্ট্রে কোভিড তহবিলে বড় পরিসরে বাজেট হ্রাস করা হয়েছে। সিডিসি সম্প্রতি ১১.৪ বিলিয়ন ডলার তহবিল হ্রাস করেছে। যা কোভিড চিকিৎসা ও প্রতিরোধ কর্মসূচিকে মারাত্মকভাবে প্রভাবিত করেছে। ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ (NIH) বাতিল করেছে কোভিড গবেষণার জন্য নির্ধারিত একাধিক অনুদান, যার মধ্যে একটি ছিল ৫৭৭ মিলিয়ন ডলারের ওষুধ উন্নয়ন প্রকল্প। ল্যাব-লিক তত্ত্বকে এক সময় একটা প্রায় ষড়যন্ত্র তত্ত্ব হিসেবেই দেখা হতো। তবে নানা সময় বিশেষজ্ঞরা এরকম সম্ভাবনার কথা উড়িয়ে দিলেও তা জল্পনা হিসেবে সব সময়ই রয়ে গেছে। চীন ও বিশ্বস্বাস্থ্য সংস্থা ২০২১ সালে এক যৌথ তদন্তের পর বলেছিল, ল্যাবরেটরি থেকে ভাইরাস কোনভাবে বাইরে বেরিয়ে গিয়েছিল এমন
সম্ভাবনা অতি ক্ষীণ। কিন্তু পরে এ তদন্তের সমালোচনাও হয়েছিল।