হেফাজত আমির: জামায়াত সাহাবাদের দুষমন, মওদুদীর ইসলাম আর আমাদের ইসলাম এক নয় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ নভেম্বর, ২০২৫

হেফাজত আমির: জামায়াত সাহাবাদের দুষমন, মওদুদীর ইসলাম আর আমাদের ইসলাম এক নয়

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ নভেম্বর, ২০২৫ |
যুদ্ধাপরাধী দল জামায়াতে ইসলামীর মতাদর্শের কঠোর সমালোচনা করে আবারও বক্তব্য দিলেন হেফাজতে ইসলামের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। জামায়াতের আকিদাকে প্রশ্নবিদ্ধ করে তাদেরকে নাস্তিকদের চেয়েও খতরনাক বলে মন্তব্য করেন তিনি। আজ ২০শে নভেম্বর, বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত জাতীয় উলামা কাউন্সিলের আত্মপ্রকাশ ও উলামা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ বিষয়ে মন্তব্য করেন। হেফাজতের আমির বলেন, ‘জামায়াত ক্ষমতায় এলে আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশে থাকতে পারবে না। তারা সাহাবাদের দুষমন, নাস্তিকের চেয়েও খতরনাক।’ তিনি বলেন, ‘মওদুদীর ইসলাম আর আমাদের ইসলাম এক নয়। জামায়াতের ইসলাম মওদুদীর ইসলাম।’ একই অনুষ্ঠানে বক্তব্য দেন জামায়াত নেতাদের অত্যন্ত আস্থাভাজন হিসেবে পরিচিত খেলাফত মজলিসের আমির মামুনুল হক। তিনি বলেন, এখন

ইসলামি রাজনীতির ‘সোনালী সময় চলছে’। বাংলাদেশে এখন ইসলামি রাজনীতি উত্থানের সোনালী সময়। এই সুযোগ কাজে লাগাতে না পারলে ভবিষ্যতে আফসোস করতে হবে। তার দাবি, ‘আগামীর বাংলাদেশে যেকোনো জাতীয় সিদ্ধান্ত ইসলামপন্থীদের বাইরে রেখে নেওয়া সম্ভব হবে না।’ নুরাল পাগলার মাজার এলাকায় হামলার ঘটনাকে কেন্দ্র করে রাজবাড়ীতে আলেম–ইমামদের হয়রানি করা হচ্ছে বলে দাবি করেন মামুনুল হক। তিনি হুমকি দিয়ে বলেন, ‘রাজবাড়ীর প্রশাসন যদি দমন-পীড়ন বন্ধ না করে, জাতীয় পর্যায় থেকে এর কঠোর প্রতিবাদ করা হবে।’ এর আগে গত ৮ই নভেম্বর এক আলোচনা সভা ও জাতীয় উলামা মাশায়েখ সম্মেলনে হেফাজত আমির বলেছিলেন, “আহলে সুন্নত ওয়াল জামাতের আকিদার মূলভিত্তি হলো কোরান ও সুন্নাহ, এবং সাহাবায়ে কিরাম ও

সালফে সালেহীনের পথ অনুসরণ। কিন্তু দুঃখজনকভাবে আজ কিছু ব্যক্তি ও গোষ্ঠী ইসলামের এই বিশুদ্ধ ঐতিহ্য থেকে সরে গিয়ে নতুন নতুন মতবাদ প্রচার করছে।” তিনি বলেন, “আবুল আলা মওদুদী তার লেখনিতে এমন কিছু ধারণা উপস্থাপন করেছেন, যা আহলে সুন্নতের মূলধারার সঙ্গে সাংঘর্ষিক। সাহাবায়ে কিরাম সম্পর্কে তার মন্তব্য এবং ইসলামি রাজনীতির ব্যাখ্যা বহু ক্ষেত্রে ইসলামের ঐতিহ্যবাহী ব্যাখ্যার বিপরীত। এ কারণে আকাবিরে দেওবন্দ স্পষ্ট ভাষায় বলেছেন— মওদুদীর চিন্তা আহলে সুন্নত ওয়াল জামাতের আকিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ইসলাম কেবল একটি রাজনৈতিক মতবাদ নয়; বরং এটি আখলাক, তাযকিয়া ও ইলমে ওহির ওপর প্রতিষ্ঠিত পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা।” হেফাজতের এই শীর্ষ নেতা বলেন, “জামায়াত সবসময় ইসলামের শেকড় উৎপাটনের মিশনে লিপ্ত।

আমাদের কাছে ইসলাম এসেছে সাহাবায়ে কেরামের মাধ্যমে। মওদুদীর গোটা জীবন কেটেছে সেই সাহাবায়ে কেরামকে বিতর্কিত করার কাজে। সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি স্বীকার না করা হলে এবং তাদেরকে বিতর্কিত করা গেলে কোরান ও হাদিস বিতর্কিত হয়ে যাবে। জামায়াতে ইসলামী সাহাবায়ে কেরামকে বিতর্কিত করার মাধ্যমে কোরান ও হাদিসের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ করতে চায়।” এর আগে গত ১৫ই সেপ্টেম্বর হেফাজত আমিরের বক্তব্য- ‘জামায়াত সরকারে আসতে পারলে কওমি, দেওবন্দি ও সুন্নিয়াত মাদ্রাসার অস্তিত্ব রাখবে না’-এর প্রতিবাদ জানায় যুদ্ধাপরাধী দল জামায়াতে ইসলামী। বিবৃতিতে হেফাজতের আমিরের বক্তব্যকে অসত্য, মনগড়া এবং এতে সত্যের লেশমাত্রও নেই বলে উল্লেখ করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সেই অভয়ার মা-কে নির্বাচনে প্রার্থী করল বিজেপি পন্টুন থেকে পদ্মায় তলিয়ে গেছে বাস, ২ জনের লাশ উদ্ধার তেল খুঁজতেই ‘তেল শেষ হয়ে যাচ্ছে’ ইরান যখনই চাইবে তখনই যুদ্ধ শেষ হবে: কর্মকর্তা পদ্মায় পানির ৯০ ফুট নিচে বাস, ঝড়-বৃষ্টিতে ব্যাহত উদ্ধারকাজ ইসরাইলের সামরিক স্থাপনায় ইরানের ব্যাপক হামলা পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধারে কাজ করছে ফেরি হামজা ট্রাম্পের ১৫ দফা প্রত্যাখ্যান করে যা চাইল ইরান ট্রাম্পের ১৫ দফার প্রস্তাব ‘ছুড়ে ফেলে দিল’ ইরান পদ্মায় পড়ে গেছে যাত্রীবাহী বাস, বহু হতাহতের শঙ্কা সৌদির তেল শোধনাগারে আবার ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলা দল থেকে বহিষ্কার নিয়ে মুখ খুললেন রুমিন ফারহানা রুহুল কুদ্দুস কাজলকে অ্যাটর্নি জেনারেল করে প্রজ্ঞাপন যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব ইরানের কাছে পৌঁছে দিয়েছে পাকিস্তান কত ছিল ক্রীড়া প্রতিমন্ত্রীর জীবনের প্রথম ইনকাম, কীভাবে? টানা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম পারমাণবিক অস্ত্র ইস্যুতে কড়া বক্তব্য কিমের ভক্সওয়াগেন গাড়ি কারখানায় ক্ষেপণাস্ত্র উৎপাদনের পরিকল্পনা ঢাকা-চট্টগ্রামসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে ২ গেটম্যানের অবহেলায় কুমিল্লায় বাস-ট্রেনের সংঘর্ষ : র‌্যাব