হিমাচলে ভারি বৃষ্টিপাত-ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৬৩, অরেঞ্জ অ্যালার্ট জারি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ জুলাই, ২০২৫

হিমাচলে ভারি বৃষ্টিপাত-ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৬৩, অরেঞ্জ অ্যালার্ট জারি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ জুলাই, ২০২৫ |
ভারতের হিমাচল প্রদেশে টানা ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে বন্যা পরিস্থিতি চরম আকার ধারণ করেছে। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে মন্ডী জেলা। প্রশাসনের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ৬৩ জনের মৃত্যু হয়েছে এবং অন্তত ৪০ জন নিখোঁজ রয়েছেন। ভারতীয় আবহাওয়া দপ্তর (আইএমডি) আগামী ৭ জুলাই পর্যন্ত মন্ডীসহ পার্বত্য জেলাগুলোর জন্য ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করেছে। প্রবল বৃষ্টির ফলে মন্ডী ছাড়াও কুলু, চাম্বা, সিমলা ও সোলন জেলায় ভূমিধস, নদী উপচে প্লাবন, সড়ক ধস এবং সেতু ভেঙে পড়ার মতো দুর্যোগ দেখা দিয়েছে। নদীর পানি বিপৎসীমা ছাড়িয়ে যাওয়ায় অনেক গ্রাম পানিতে তলিয়ে গেছে। সরকারি হিসাবে, এখন পর্যন্ত প্রদেশটিতে ৪০০ কোটি রুপিরও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। বিদ্যুৎ ও পানীয়

জলের সংকট দেখা দিয়েছে বিস্তীর্ণ এলাকায়। ধসে পড়েছে ২৫০টির বেশি সড়ক, বিকল হয়ে পড়েছে অন্তত ৫০০টি বিদ্যুৎ ট্রান্সফরমার। উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে নিয়োজিত রয়েছে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ), স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স (এসডিআরএফ), স্থানীয় পুলিশ ও ভারতীয় বিমানবাহিনী। হেলিকপ্টারে দুর্গত এলাকা থেকে মানুষজনকে সরিয়ে আনা হচ্ছে এবং প্রয়োজনীয় ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। এ পরিস্থিতিতে অপ্রয়োজনে পাহাড়ি রাস্তায় চলাচল থেকে বিরত থাকতে স্থানীয় বাসিন্দাদের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। আবহাওয়া অনুকূলে না ফেরা পর্যন্ত সতর্কতা জারি থাকবে বলেও জানিয়েছে প্রশাসন। আবহাওয়া দপ্তর হুঁশিয়ারি দিয়েছে, মন্ডীসহ আশেপাশের পার্বত্য জেলাগুলোতে আগামী দিনগুলোতেও ভারী বর্ষণ ও ধসের সম্ভাবনা রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ অফিশিয়াল যারা পদোন্নতি পেলেন চাকরি হারানো সেই পুলিশ কর্মকর্তা উপযুক্ত সময়ে ইরানকে ‘খতম’ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: ট্রাম্প শান্তি আলোচনা ভেস্তে গেলে ‘প্রত্যেক দেশই ক্ষতিগ্রস্ত’ হবে: শামা ওবায়েদ চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প যুবলীগ নেতার সাজা কমাতে অনুরোধ চিফ প্রসিকিউটরের ছেঁড়া নোট বদলে না দিলে শাস্তি ইরান যুদ্ধে আর্থিক ব্যয়ের হিসাব প্রকাশ করল ইসরাইল কারামুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী ১০ হাজার কিলোমিটার দৌড়ে বিশ্বরেকর্ড! বাংলাদেশি সিনেমার যেসব গানে কণ্ঠ দিয়েছিলেন আশা ভোসলে আ’লীগ ও শেখ হাসিনার হাতেই জব্দ ছিলো জামায়াত মার্কিন অর্থায়নে শেখ হাসিনার সরকারের পতন: নথিতে মিলল ৩২৫ মিলিয়ন ডলারের ভাগীদারদের হদিস কুষ্টিয়ায় পীর হত্যায় নিন্দা, জড়িতদের বিচারের দাবি ‘মাকাম’-এর অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা শেখ হাসিনার সরকার পতনে গোপন ভূমিকায় সেনাবাহিনী ও ডিজিএফআই-এর যেসকল কর্মকর্তা মব সংস্কৃতির জন্মদাতা ও পৃষ্ঠপোষক মবের বিরুদ্ধেই সোচ্চার! কাশিমপুর কারাগার থেকে মুক্ত সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ‘এখন খুঁজলেও আর ভিক্ষুক পাওয়া যায় না’, জানালেন বিএনপির এমপি বাবুল ‘মুখে ঘুষির’ ধাক্কা সামলে আর্সেনালকে ঘুরে দাঁড়ানোর তাগিদ আর্তেতার