হিথ্রোতে স্বল্প পরিসরে ফ্লাইট চালু – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ মার্চ, ২০২৫

হিথ্রোতে স্বল্প পরিসরে ফ্লাইট চালু

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ মার্চ, ২০২৫ |
পুরো এক দিন বন্ধ থাকার পর লন্ডনের হিথ্রো বিমানবন্দরে স্বল্প পরিসরে আবারও ফ্লাইট চালু হয়েছে এবং আশা করা হচ্ছে, শনিবার (২২মার্চ) থেকে পুরোপুরি স্বাভাবিক সেবা ফিরবে। এর আগে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, যাত্রী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হিথ্রো বিমানবন্দর শুক্রবার (২১ মার্চ) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বন্ধ থাকবে। ইউরোপের ব্যস্ততম বিমানবন্দর হিথ্রো কর্তৃপক্ষ জানায়, বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন লাগায় তারা বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয়ের মুখে পড়ে। এ কারণেই তারা কার্যক্রম বন্ধ করে দিতে হয়। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটর‍্যাডার২৪ জানায়, বিমানবন্দর বন্ধ থাকার প্রভাব অন্তত এক হাজার ৩৫১টি ফ্লাইটের ওপর পড়বে। ১২০টি ফ্লাইটকে অন্যত্র অবতরণের নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনায় প্রায় দুই লাখ

যাত্রী দুর্ভোগে পড়েন। শুক্রবার পুরো দিনজুড়ে ফ্লাইট বাতিল ছিল, আর বৃহস্পতিবার (২০ মার্চ) সন্ধ্যায় পশ্চিম লন্ডনের হেইসের নর্থ হাইড প্ল্যান্টে আগুন ছড়িয়ে পড়ার পর অনেক ইনবাউন্ড ফ্লাইট ইউরোপের অন্যান্য বিমানবন্দরে নামতে বাধ্য হয়। বিমানবন্দরের প্রধান নির্বাহী থমাস ওল্ডবাই দুঃখ প্রকাশ করে বলেন, এটি আমাদের বিমানবন্দরের জন্য সবচেয়ে বড় ধরনের বিভ্রাটের একটি। শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা সবসময় সম্ভব হয় না। এদিকে মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, আগুনের পেছনে কোনো ধরনের সন্দেহজনক কারণ পাওয়া যায়নি। হিথ্রো প্রায় ৯০টি দেশ ও অঞ্চলের ২০০-এর বেশি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করে। গত বছর এটি রেকর্ড ৮৪ মিলিয়ন যাত্রী পরিবহন করে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম কুমিল্লায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৫ গোয়েন্দা প্রতিবেদন, ফারুকীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ হরমুজ প্রণালিতে নিরাপত্তা পাবে : ইরান এবার তেল নিয়ে নাগরিকদের জরুরি বার্তা দিল ভারত বাংলাদেশকে পার্থক্যটা বুঝিয়ে দিল ভিয়েতনাম ইসরায়েলের পরমাণু স্থাপনায় হামলার দাবি ইরানের খার্গ দ্বীপ নিয়ে প্রতিবেশী দেশগুলোকে কঠোর হুঁশিয়ারি তেহরানের ১০০ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম ‘২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পুরো স্ট্রাটেজি সাজিয়ে দিয়েছিল ডিপ স্টেট’ নতুন সম্পর্ক কি পুরোনো ব্যথা ভুলাতে পারে? যেসব শর্তে যুদ্ধ বন্ধে রাজি ইরান দেড় যুগ পর স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ, দর্শনার্থীদের ভিড় বাংলাদেশকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের, সম্পর্ক আরও গভীর করার প্রতিশ্রুতি পদ্মায় বাসডুবিতে মৃত্যু বেড়ে ২৫ সাবেক ডিজিএফআই ডিজি মামুন খালেদের ৫ দিনের রিমান্ড অজানা উৎস থেকে আসা তথ্যে বিভ্রান্ত হবেন না: হানিফ সংকেত বিশ্বকাপের আগে আরও দুই ম্যাচ খেলবে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা? জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানাচ্ছে জাতি