‘হাসিনাকে একদিনের জন্য হলেও আয়না ঘরে যেতে হবে’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ ডিসেম্বর, ২০২৪

‘হাসিনাকে একদিনের জন্য হলেও আয়না ঘরে যেতে হবে’

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ ডিসেম্বর, ২০২৪ |
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, "ভারতে বসে শেখ হাসিনা আরামে কফি খাচ্ছেন, পার্কে ঘুরে বেড়াচ্ছেন। আপনাকে বাংলাদেশে আসতেই হবে, বিচারের মুখোমুখি দাঁড়াতে হবে। একদিনের জন্য হলেও আয়না ঘরে যেতে হবে। আপনি যদি দেশনেত্রী খালেদা জিয়াকে জেলখানায় পাঠাতে পারেন— তাহলে আপনাকেও কাশিমপুর কারাগারে যেতে হবে।" এটি তিনি শুক্রবার (২০ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ জাতীয়তাবাদী চালক দলের উদ্যোগে আয়োজিত ‘নির্বাচনী রোড ম্যাপ ও জন আকাঙ্ক্ষা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় বলেন। তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, "ওবায়দুল কাদের তিন মাস পর কীভাবে দেশ থেকে পালিয়ে যাবে, তা নাকি উপদেষ্টারা জানেন না, তাহলে জানেন কে?" জয়নুল আবদিন আরও

বলেন, "সংস্কারের নামে নির্বাচন পেছানোর কোনো যুক্তি নেই। সামনে রোজা আসছে, তাই আওয়ামী লীগের কোনো সদস্য যেন সিন্ডিকেট সৃষ্টি না করতে পারে সে বিষয়ে সতর্ক থাকতে হবে।" তিনি আরও বলেন, "জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করতে আবারও ষড়যন্ত্র করা হচ্ছে। শহীদ জিয়ার জনপ্রিয়তাকে নষ্ট করার চেষ্টা চলছে। আওয়ামী লীগের লোকজন দেশে উত্তেজনা সৃষ্টি করে বিএনপির ওপর দোষ চাপানোর চেষ্টা করছে। তবে বাংলাদেশে অন্য ধর্মের মানুষ ভালো আছে। হিন্দুদের ওপর অত্যাচারের অভিযোগ তোলার কোনো ভিত্তি নেই।" তিনি ভারতে গিয়ে মন্তব্য করেন, "আপনারা (ভারত) দয়া করে সোজা হয়ে যান। বিজয় দিবস নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কী বললেন, মোদি কী বললেন, তাতে আমাদের কিছু আসে যায় না। বিএনপি

তিনটি সংগঠন নিয়ে আগরতলার উদ্দেশে লংমার্চ করেছে। ভারতের জন্য ব্রাহ্মণবাড়িয়াই যথেষ্ট। বাংলাদেশের মানুষ অনেক সচেতন, গরিব হলেও তাদের মন অনেক বড়।" তিনি ভারতের প্রসঙ্গে আরও বলেন, "ভারত সমান্তরাল নামে আমার দেশের সম্পদ লুট করে নিয়ে যাবে, আমার দেশের গণতন্ত্রকে হত্যা করবে। এই দেশের বিরোধী দলকে জোর করে নির্বাচনে আনবে। তাই বিএনপি অবশ্যই বিরোধীতা করবে। ২০১৪ সালে হাসপাতালে হুসেইন মুহম্মদ এরশাদের করুন অবস্থা আমরা দেখেছি।"

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনা সরকার উৎখাতে সেনাবাহিনী ও ডিজিএফআই কর্মকর্তাদের গোপন ভূমিকা: নর্থ ইস্ট নিউজের অনুসন্ধানী প্রতিবেদন আওয়ামী লীগ নিষিদ্ধের “কালো আইন” এর প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় ঝড় রাজু ভাস্কর্যে ৭২ ঘণ্টার অনশন ভাঙলো আন্দোলনকারীরা: খোজ নেয়নি সরকারি দলীয় কোন মন্ত্রী-সাংসদ ডিজেলের পর এবার ভারত থেকে এলো ১১৬ টন গম, আসবে আরও অনেক পণ্য তারল্যচাপে অর্থনীতিতে বাড়ছে উদ্বেগ, ৪২ দিনে ৪১ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে ভারত থেকে এলো প্রায় ১ কোটি লিটার ডিজেল নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! ‘শর্ত সাপেক্ষে’ সাকিবকে লম্বা সময়ের জন্য দলে চান প্রধান নির্বাচক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার এলপিজি সিন্ডিকেটের নৈরাজ্য: প্রতিটি ১২ কেজির সিলিন্ডারে অতিরিক্ত ৫০০ টাকা আদায় এবার লন্ডনে যাচ্ছে ‘প্রেশার কুকার’ ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হলো ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা ইসলামাবাদে বৈঠক নিয়ে যা জানাল ইরান ও যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি দ্রুতই খুলে যাবে: ট্রাম্প ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু পহেলা বৈশাখের আগেই সুখবর পাচ্ছেন শিক্ষকরা কুষ্টিয়ার সেই কথিত পীর গণপিটুনিতে নিহত ‘শিরীন শারমিনের জামিন’ খবরটি নিয়ে যা জানা গেল