হাসানের জোড়া আঘাতের পর বড় সংগ্রহের পথে উইন্ডিজ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ নভেম্বর, ২০২৪
     ১২:৪৩ পূর্বাহ্ণ

হাসানের জোড়া আঘাতের পর বড় সংগ্রহের পথে উইন্ডিজ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ নভেম্বর, ২০২৪ | ১২:৪৩ 272 ভিউ
দিনের শুরুতেই দুই উইকেট তুলে নিয়েছিলেন হাসান মাহমুদ। তাতে স্বাগতিকদের নাগালের মধ্যে আটকে দেওয়ার সম্ভাবনা তৈরি হয়। তবে সে আশায় আপাতত পানি ঢেলে দিয়েছেন জাস্টিন গ্রিভস। ফিফটি করে উইন্ডিজের রানের চাকা সচল করেছেন তিনি। তার দৃঢ়তায় অ্যান্টিগা টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশন শেষে স্বাগতিকদের সংগ্রহ ৭ উইকেটে ৩৩৬ রান। অথচ দিনের শুরুতেই হাসান মাহমুদের জোড়া আঘাতে স্বস্তি পেয়েছিল বাংলাদেশ। প্রথম ওভারেই জশুয়া দা সিলভাকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন হাসান। ১৪ রান করা দা সিলভা রিভিউ নিয়েও বাঁচতে পারেননি। নিজের পরের ওভারে আলজারি জোসেফকেও সাজঘরের পথ চেনান হাসান। এই উইকেটে অবশ্য হাসানের চেয়ে ফিল্ডার জাকির হাসান কিঞ্চিত বেশি কৃতিত্ব পাবেন। ঝাঁপিয়ে পড়ে দুর্দান্ত

এক ক্যাচ নিয়ে জোসেফের ইনিংসের ইতি টানেন জাকির। ৫ উইকেটে ২৫০ রান নিয়ে দিন শুরু করা উইন্ডিজ মুহূর্তেই পরিণত হয় ২৬১/৭। সেখান থেকে স্বাগতিকদের টেনে তোলার চেষ্টা করেছেন গ্রিভস এবং কেমার রোচ। অষ্টম উইকেটে তাদের ৭৫ রানের অবিচ্ছিন্ন জুটিতেই এখন বড় স্কোরের স্বপ্ন দেখছে তারা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গুজবের অবসান ও শেখ হাসিনার দূরদর্শিতা রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের কাছে ওয়েভার চাইল বাংলাদেশ বিনা বিচারে কারাবন্দি আর কতদিন? স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাব, সংসদ কলুষিত করল বিএনপি-জামায়াত এক কোটি টাকার রাস্তা, এক জীবনের ভিটা ১৯৭১ সালের ১২ মার্চ: বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতার চূড়ান্ত অভিযাত্রা শান্তি আলোচনার আড়ালে দেশে পরিকল্পিত গণহত্যা চালায় পাকিস্তানিরা অপারেশন ক্লিনহার্ট ২.০: মব সন্ত্রাস থামবে, নাকি কেবল স্লোগানেই সীমাবদ্ধ থাকবে? ঢাকা বিশ্ববিদ্যালয় পাকিস্তানিদের হানা, রক্তে রঞ্জিত হয়েছিল বিদ্যার প্রাঙ্গণ শেখ হাসিনার ‘চক্ষু রাঙানি উপেক্ষা’ বনাম বর্তমানের ‘অনুমতি ভিক্ষা’: কোন পথে বাংলাদেশ? অবৈধ টাকা উপার্জনের মেশিনে পরিণত হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সার্কাসে পরিণত হয়েছে ইউনূসের বানানো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এন্টিবায়োটিক ঔষধকে বাঁচান দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস যুদ্ধের প্রথম ছয় দিনে যুক্তরাষ্ট্রের খরচ কত জানাল ট্রাম্প প্রশাসন জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তায় সতর্ক অবস্থানে নৌবাহিনী: আইএসপিআর ভিন্ন উপায়ে যুদ্ধে ইরানকে সাহায্য করে যাচ্ছে রাশিয়া-চীন আইপিএলের প্রথম পর্বের সূচি ঘোষণা, কার কবে খেলা দেখে নিন আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর হরমুজ প্রণালী ইস্যুতে জরুরি বৈঠকের ডাক