হারতে হারতে জিতে লা লিগার কর্তৃত্ব বার্সার হাতে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ এপ্রিল, ২০২৫

হারতে হারতে জিতে লা লিগার কর্তৃত্ব বার্সার হাতে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ এপ্রিল, ২০২৫ |
লা লিগায় বড় এক ফাঁড়া গেছে বার্সেলোনার। ঘরের মাঠে সেল্টা ডি ভিগোর বিপক্ষে হারের শঙ্কায় পড়েছিল কাতালানরা। সেখান থেকে সমতায় সন্তুষ্ট থাকতে হবে এমনই মনে হচ্ছিল। তবে শেষ বাঁশির আগে পেনাল্টি থেকে গোল করে ৪-৩ গোলের জয় তুলে নিয়েছে হানসি ফ্লিকের দল। এই লা লিগার কর্তৃত্ব শক্ত হাতেই ধরে রেখেছেন রাফিনিয়া-ইয়ামালরা । শনিবার ঘরের মাঠে ৩২তম রাউন্ডের লিগ ম্যাচে তরুণ লামিনে ইয়ামালকে বিশ্রাম দিয়ে খেলতে নামে বার্সা। তার বদলি নামা ফেরান তোরেস ১২ মিনিটে দলকে লিড এনে দেন। কিন্তু পরেই ওই লিড হারায় কাতালানরা। ১৫ মিনিটে ১-১ গোলের সমতা করেন সেল্টার ৩২ বছর বয়সী স্প্যানিশ স্ট্রাইকার বোর্জা ইগনিসিয়াস। বার্সা গোলরক্ষক

ভয়চেক সেজনি শিশুতোষ ভুল করে বসেন। দ্বিতীয়ার্ধে তিনি পরপর দুই গোল করে সেল্টাকে ৩-১ গোলের লিড এনে দেন। ইগনিসিয়াস ৫২ ও ৬২ মিনিটে বার্সার জালে বল পাঠিয়ে দেন। যদিও ৬৪ মিনিটে রাফিনিয়ার বাড়ানো বলে গোল করে ৩-২ গোলের ব্যবধানে ম্যাচে দলকে ম্যাচে ফেরান দানি অলমো। পরেই রাফিনিয়া গোল করে ব্যবধান ৩-৩ করে ফেলেন। ম্যাচ ওই ব্যবধানেই শেষ হবে বলেই মনে হচ্ছিল। কিন্তু যোগ করা সময়ের ৮ মিনিটে বক্সে দানি অলমোকে ফাউল করে পেনাল্টির বাঁশি হজম করে লিগ টেবিলে সাতে থাকা সেল্টা ভিগো। রাফিনিয়া শট নিয়ে গোল করতে ভুল করেননি। এই জয়ে লা লিগা একপ্রকার বার্সার হাতে উঠে গেল। বার্সা ৩২

লিগ রাউন্ড শেষে ৭৩ পয়েন্ট তুলেছে। এক ম্যাচ কম খেলে রিয়াল মাদ্রিদ ৬৬ পয়েন্ট নিয়ে টেবিলে দুইয়ে আছে। সেল্টার বিপক্ষে ম্যাচে বার্সা হারলে শিরোপা লড়াইয়ে পিছিয়ে যেত। সমতায় শেষ হলে ১১ এপ্রিলের এল ক্লাসিকো হতে পারত শিরোপা নির্ধারণী ম্যাচ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন ঘণ্টা বসে পাঁচ লিটার তেল, এটাই বিএনপি সরকারের কৃষিনীতি কক্সবাজারে শিশু মৃত্যুর মিছিল, কিন্তু ঢাকায় কি সেটা টের পাচ্ছে কেউ? ‘আর কখনও বিচার চাইব না’ : যে দেশে বিচার চাওয়াই অপরাধ পুলিশ হত্যার বিচার চাই! ড. ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ খালি তাক আর মন্ত্রণালয় ভরা অজুহাত : আন্তর্জাতিক বাজারের দোষ, দেশীয় ব্যর্থতার ঢাল অভিনেত্রীর মরদেহ উদ্ধার ফুটবলের এক ম্যাচেই ২৪ লাল কার্ড রানআউট নিয়ে বিতর্ক, ছুরিকাঘাতে নিহত ক্রিকেটার ব্র্যাক ব্যাংকে নিয়োগ, থাকছে না বয়সসীমা শিশুদের মধ্যে বাড়ছে হামের কাছাকাছি উপসর্গ, যা করণীয় চ্যাট না খুলেই অনলাইনে কে আছে দেখাবে এবার হোয়াটসঅ্যাপ ৬৪ বাংলাদেশিসহ ১২৭ বন্দিকে ফেরত পাঠালো মালয়েশিয়া জিডিপির প্রবৃদ্ধি ফের নিম্নমুখী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের যুদ্ধের মধ্যেও খার্গ দ্বীপ থেকে তেল রপ্তানি বেড়েছে ইরানের ‘আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিতে জাতিসংঘের চিঠি’ বিষয়টি নিয়ে যা জানা গেল ভোটার তালিকা সংশোধন বিল-২০২৬ পাস কতদিন চলবে যুদ্ধ, জানাল ইরানের সেনাবাহিনী নারী সেজে থাকা সেই ছাত্রদল নেতা বাস্তবে দেখতে কেমন, দেখুন ছবিতে সুকৌশলে বোতলজাত সয়াবিন উধাও করা হচ্ছে