হামাসের সঙ্গে পুনরায় যুদ্ধ শুরু করার বিপক্ষে ৬১ শতাংশ ইসরাইলি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ ফেব্রুয়ারি, ২০২৫

হামাসের সঙ্গে পুনরায় যুদ্ধ শুরু করার বিপক্ষে ৬১ শতাংশ ইসরাইলি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ |
ফিলিস্তিনি প্রতিরোধ আন্দােলন হামাসের সঙ্গে পুনরায় যুদ্ধ শুরু করার বিপক্ষে অবস্থান নিয়েছে ৬১% ইসরাইলি। দেশটির বেশিরভাগ নাগরিক জিম্মিদের মুক্ত করতে চলমান বন্দি বিনিময় চুক্তির দ্বিতীয় ধাপ চালিয়ে যাওয়ার পক্ষে। সম্প্রতি এক জরিপে তাই জানা গেছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইসরাইল। ইসরাইলি সরকারি সম্প্রচারমাধ্যম কানের প্রকাশিত এক জরিপে দেখা গেছে, ইসরাইলি জনগণের ৬১% মনে করে, হামাসের হাতে থাকা বাকি জিম্মিদের মুক্ত করতে চুক্তির দ্বিতীয় ধাপ অব্যাহত রাখা উচিত। জরিপে ৬০০ অংশগ্রহণকারীকে জিজ্ঞাসা করা হয়, আমরা কি চুক্তির দ্বিতীয় ধাপে গিয়ে যুদ্ধ বন্ধ করবো, নাকি সব জিম্মিকে মুক্ত না করেই পুনরায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ শুরু করবো?

এর জবাবে, ৬১% উত্তরদাতা বলেছেন ইসরাইলকে বন্দি বিনিময়ের দ্বিতীয় ধাপ চালিয়ে যেতে হবে। ১৮% বলেছেন যুদ্ধ এখনই আবার শুরু করা উচিত। আর ২১% এই বিষয়ে নিশ্চিত নন। জরিপের এই ফলাফল ইসরাইলি জনগণের যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে বিভক্ত মতামতের প্রতিফলন ঘটাচ্ছে, যেখানে জিম্মিদের মুক্তি ও যুদ্ধের মধ্যে একটি কঠিন সিদ্ধান্তের সামনে রয়েছে সরকার। এদিকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় শুক্রবার ঘোষণা করেছে, চলমান যুদ্ধবিরতি চুক্তির আওতায় হামাসের সাথে প্রথম পর্বের ষষ্ঠ দফার বন্দিবিনিময়ের অংশ হিসেবে গাজা থেকে তিনজন পুরুষ জিম্মিকে শনিবার মুক্তি দেওয়া হবে। মুক্তিপ্রাপ্তদের মধ্যে রয়েছেন সাগুই ডেকেল চেন, সাশা ট্রুফানোভ এবং ইয়াইর হর্ন। হামাস মিশর ও কাতারের মধ্যস্থতায় ইসরাইলকে এই

তিন জিম্মির নাম জানিয়েছে। এর আগে বৃহস্পতিবার হামাস হুমকি দিয়েছিল, তারা বন্দিবিনিময় প্রক্রিয়া স্থগিত রাখতে পারে, তবে পরে তারা সেই অবস্থান থেকে সরে আসে। হামাস অভিযোগ করেছিল, ইসরাইল যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী প্রয়োজনীয় মানবিক সহায়তা পৌঁছাতে ব্যর্থ হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভ, ইরান যুদ্ধ নিয়ে ক্ষোভ পাচার চক্রের মূল দুই সদস্য শনাক্ত, মামলার প্রস্তুতি এশিয়ার বাজার খোলার পর তেলের দাম ছাড়াল ১১৫ ডলার জ্বালানি তেলের সংকট প্রকট, বাড়ছে হট্টগোল-বিশৃঙ্খলা গণভোট অধ্যাদেশ উঠবে না সংসদে, বাতিল হচ্ছে সংসদে বিরোধী দলের নোটিশ নিয়ে উত্তপ্ত আলোচনা ইরাকে বিশ্ববিদ্যালয়ে হামলার আশঙ্কা, মার্কিন দূতাবাসের সতর্কতা ইরানের শাসন বদলাতে চাওয়া ট্রাম্প স্থল অভিযানের আগে নিজের পতনের বার্তা পেলেন ফেনীর ২৮ পাম্পেই মিলছে না অকটেন ইরানের ভারী পানি প্রকল্পে হামলা, অচল ঘোষণা আইএইএর দক্ষিণ লেবাননে ইসরায়েলের বিমান হামলায় নিহত ৫ ডিপো থেকে জ্বালানি তেল নেওয়ার সময় পরিবর্তন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরায়েলের শিল্পাঞ্চল কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম আটক গণপরিবহনে বসছে জিপিএস সিস্টেম পানিতে ডুবে মারা গেছেন জনপ্রিয় অভিনেতা রাহুল গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি জীবিত উদ্ধার যুক্তরাষ্ট্রে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ আইপিএল প্রচার বন্ধে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত বহাল আছে ২৩ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, পাম্প মালিককে ২ লাখ টাকা জরিমানা