হান্টার কলেজ থেকে সরানো হল ফিলিস্তিনি স্টাডিজের চাকরির বিজ্ঞপ্তি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ ফেব্রুয়ারি, ২০২৫

হান্টার কলেজ থেকে সরানো হল ফিলিস্তিনি স্টাডিজের চাকরির বিজ্ঞপ্তি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ |
হান্টার কলেজকে ফিলিস্তিনি স্টাডিজের জন্য দুটি চাকরির পদ অপসারণের নির্দেশ দিয়েছে নিউ ইয়র্কের ডেমোক্র্যাটিক গভর্নর। হান্টার কলেজ- সিটি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্কের (কুনি) ২৫টি ক্যাম্পাসের একটি। কলেজটি বিজ্ঞাপন দিয়েছে যে, তারা মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদ উভয়কেই ‘ফিলিস্তিনের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলোকে সমালোচনামূলক দৃষ্টিকোণ থেকে দেখার জন্য’ অনুরোধ করছে। যার বসতি স্থাপনকারী উপনিবেশবাদ, গণহত্যা, মানবাধিকার, বর্ণবাদ, অভিবাসন, জলবায়ু এবং অবকাঠামো ধ্বংস, স্বাস্থ্য, জাতি, লিঙ্গ এবং যৌনতা। ’ কুনির ওয়েবসাইটে পোস্ট করার পর সোমবার বিকালে পদগুলো ঘোষণা করা হয়। কিন্তু এর পরদিনই এগুলো সরিয়ে ফেলা হয়। ব্লুস্কির এক পোস্টে সমাজবিজ্ঞানের অধ্যাপক হেবা গোয়েদ সোমবার বলেছেন, ‘আমি একটি ফিলিস্তিনি স্টাডিজ ক্লাস্টার নিয়োগের

ঘোষণা দিতে পেরে খুবই আনন্দিত। এটি একজন অনুষদ সদস্য হিসেবে আমার জন্য গর্বের। এখানে কাজ করতে পেরে আমি নিজেকে ভাগ্যবান মনে করি। ’ তিনি জানান, তিনি ‘শিক্ষাক্ষেত্রে সবচেয়ে ভাগ্যবান ব্যক্তি’। এত ভয়াবহতার মধ্যেও ন্যায়বিচারের পক্ষে কণ্ঠস্বর হিসেবে হান্টার প্রশাসনের জন্য গর্বিত।" একই দিনে, কুনির চ্যান্সেলর ফেলিক্স রদ্রিগেজ এবং ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন উইলিয়াম সি থম্পসন জুনিয়র বলেন, তারা নিউইয়র্কের গভর্নর হোচুলের ফিলিস্তিনি স্টাডিজ পদ অপসারণের সিদ্ধান্তের সঙ্গে একমত এবং বিশ্ববিদ্যালয় ‘ইহুদি-বিদ্বেষ মোকাবেলা’ চালিয়ে যাবে। একটি যৌথ বিবৃতিতে, তারা বলেছেন, ‘আমরা এই ভাষাকে বিভেদ সৃষ্টিকারী, মেরুকরণকারী এবং অনুপযুক্ত বলে মনে করি এবং এই পোস্টিং অপসারণের জন্য গভর্নর হোচুলের নির্দেশের সাথে দৃঢ়ভাবে একমত। ’ এদিকে, চাকরির

পদ অপসারণের জন্য হোচুলের আদেশের প্রতিবাদে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরে সিটি কলেজে একটি বিক্ষোভ অনুষ্ঠিত হওয়ার কথা আছে। তথ্যসূত্র: মিডল ইস্ট আই।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্রে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ আইপিএল প্রচার বন্ধে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত বহাল আছে ২৩ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, পাম্প মালিককে ২ লাখ টাকা জরিমানা ফোনের ব্যাটারি বাঁচাতে গুগলের নতুন উদ্যোগ ‘হুথি জ্বরে’ কাঁপছে ইউরোপ ১১ জেলায় নতুন ডিসি ফের ৬ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী ভূমধ্যসাগরে নৌকাডুবির নেপথ্যের চক্র খুঁজে বের করার নির্দেশ এসএসসি পরীক্ষা নিয়ে মাউশির জরুরি নির্দেশনা ‘ধুরন্ধর’ সিনেমার অডিশনের অজানা গল্প জানালেন সারা অর্জুন কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও প্রতিমাসে অগ্রগতি প্রতিবেদন জমার নির্দেশ অটোয় চড়ে স্কুলে যেতাম, নিম্ন-মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছি: বরুণ ধাওয়ান দুই আসনে লড়ছেন সুপারস্টার বিজয় ট্রাক থেকে ১২ টন কিটক্যাট চুরি! যুক্তরাষ্ট্রের বিশেষ বিমান ধ্বংস করল ইরান খেলোয়াড়দের বকেয়া আদায়ে কঠোর হচ্ছে বিসিবি মালয়েশিয়ায় বিদেশি শ্রমিক নিয়োগে নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম স্বর্ণের দামে আবারও বড় পতন, ভরিতে কমলো ৬৫৯০ টাকা ভূমধ্যসাগরে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি জীবিত উদ্ধার দিলারা হাফিজের মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক