হাজারীবাগে কুরিয়ার সার্ভিস অফিসে ভাঙচুর-লুটপাট – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ October, ২০২৬

হাজারীবাগে কুরিয়ার সার্ভিস অফিসে ভাঙচুর-লুটপাট

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ October, ২০২৬ |
রাজধানীর হাজারীবাগে এ জে আর কুরিয়ার সার্ভিস অফিসে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। ভাঙচুর শেষে হামলাকারীরা কয়েক লাখ টাকার পণ্য, একাধিক ল্যাপটপ এবং সিসি ক্যামেরা ও ফুটেজ সংরক্ষণের যন্ত্র খুলে নিয়ে গেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিকদার মেডিকেল কলেজ-সংলগ্ন ওই কার্যালয়ে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, সন্ধ্যায় একদল লোক কার্যালয়ের সামনে জড়ো হয়। পরে তাদের কয়েকজন দেয়াল টপকে ভেতরে ঢুকে নিরাপত্তাকর্মীদের হুমকি দেয়। এরপর গুদামে ঢুকে সিসি ক্যামেরা ও ফুটেজ সংরক্ষণের যন্ত্র খুলে নেয়। এ সময় কার্যালয়ের আসবাব ভাঙচুরের পাশাপাশি কয়েকটি ল্যাপটপ ও পণ্য লুট করে নিয়ে যায় তারা। ‎পুলিশ আরও জানায়, এ জে আর কুরিয়ার সার্ভিস শিকদার গ্রুপের

কাছ থেকে চুক্তির মাধ্যমে জমি ভাড়া নিয়ে সেখানে নিজেদের প্রধান গুদাম ও কার্যালয় স্থাপন করে। চুক্তি অনুযায়ী এত দিন শিকদার গ্রুপকে জমির ভাড়া দিয়ে আসছিল প্রতিষ্ঠানটি। হামলাকারীরা দাবি করে, শিকদার গ্রুপের মালিকের সঙ্গে তাদের কথা হয়েছে। এখন থেকে জমির ভাড়া শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনকে দিতে হবে। অন্যথায় সেখানে ব্যবসা করতে দেওয়া হবে না বলে হুমকি দেয় তারা। ‎হাজারীবাগ থানার ওসি মোশাররফ হোসেন বলেন, শীর্ষ সন্ত্রাসী ইমনের নাম করে এক দল ব্যক্তি এ কে আর কুরিয়ার সার্ভিসের কার্যালয়ে ভাঙচুর ও হুমকি দিয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইউজিসির আহ্বান উপেক্ষা করে ভর্তি পরীক্ষা নেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১০ গাইবান্ধার চরাঞ্চলে বিশেষ বরাদ্দ বাড়ানোর দাবি স্থগিত হলো বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ যশোরের আদালতপাড়া ও অন্যান্য স্থানে ককটেল বিস্ফোরণ সাফ চ্যাম্পিয়নশিপে ভিএআর প্রযুক্তি পরিচালিত হবে থাইল্যান্ড থেকে ক্রোয়েশিয়াকে হারিয়ে নেশনস লিগের শেষ আটে ইংল্যান্ড বিচারকের ছেলেকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড চাঁদপুরে শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপির সাবেক নেতা গ্রেপ্তার আদালত থেকে পালানো আসামি কাউসার গ্রেপ্তার ফারহানের ‘অবিশ্বাস্য’ ও ‘সুন্দর’ গোলে মুগ্ধ কোচ ডুলি ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে দৃষ্টিপ্রতিবন্ধী নারীর ভাতার অর্থ আত্মসাৎ নুসরাতের গুদামে পেট্রোল বোমার আলামত পায়নি পুলিশ: আওয়ামী লীগকে ফাঁসাতেই নাটক- সন্দেহ স্থানীয়দের স্বরাষ্ট্রমন্ত্রী: নুসরাতের বাড়িতে আগুন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়ে থাকতে পারে সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথমবার ভিএআর প্রযুক্তি নোয়াখালীতে শ্রমিকদল নেতাকে হত্যার পর মাটিচাপা, ৬ দিন পর মরদেহ উদ্ধার দৃঢ়তার কারণে হাতকড়া পরানো যায়নি জিয়াউল আহসানের হাতে, বললেন- ‘জয় আমাদের হবেই, ঠেকাতে পারবে না’ লাম্পট্যের কারণে আমির হামজার পদত্যাগ ও বিচারের দাবিতে কুষ্টিয়ায় নারীদের বিক্ষোভ আইনশৃঙ্খলার তীব্র অবনতি, খুলনায় ব্যবসা গুটিয়ে ফেলছেন অনেক ব্যবসায়ী সহকর্মীকে ধর্ষণচেষ্টায় এনসিপির সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার