হলিউডে ঐশ্বরিয়ার সাফল্য নিয়ে অমিতাভের সন্দেহ – ইউ এস বাংলা নিউজ




হলিউডে ঐশ্বরিয়ার সাফল্য নিয়ে অমিতাভের সন্দেহ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ সেপ্টেম্বর, ২০২৫ |
বলিউডের সীমা ছাড়িয়ে আন্তর্জাতিক মঞ্চে নিজের পরিচিতি গড়ে তুলেছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। সৌন্দর্য, প্রতিভা আর অভিনয়গুণে তিনি বহুবার প্রশংসিত হয়েছেন। ২০০৪ সালে জেন অস্টেনের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘ব্রাইড অ্যান্ড প্রেজুডিস’ দিয়ে তার হলিউড অভিষেক হয়, যা সে সময় বলিউডের ভেতরে-বাইরে তুমুল আলোচনার জন্ম দিয়েছিল। তবে তার হলিউড যাত্রা নিয়ে মতভেদ ছিল প্রবল। করণ জোহরের অনুষ্ঠান ‘কফি উইথ করণ’-এ ২০০৪ সালে যখন ঐশ্বরিয়া হলিউডে সফল হবেন কি না, এই প্রশ্ন ওঠে— অমিতাভ বচ্চন তখন বলেন, ‘সে নির্দিষ্ট একটা জায়গা পর্যন্ত পৌঁছাবে, কিন্তু তার পর একটা কাচের দেওয়াল থাকবে।’ অভিষেক বচ্চন যদিও তার প্রশংসা করে বলেছিলেন, ঐশ্বরিয়া একজন প্রতিভাবান ও দারুণ সহশিল্পী। জায়েদ খান

মনে করেছিলেন, তার সর্বজনীন আকর্ষণ আছে। একতা কাপুর আশা প্রকাশ করেছিলেন, তিনি সফল হবেন, কারণ তার প্রথম কাজও ছিল ঐশ্বরিয়ার সঙ্গে। শাবানা আজমির মতে, ঐশ্বরিয়ার মধ্যে সব যোগ্যতা আছে, তবে সিদ্ধান্ত নিতে হবে তাকেই— হলিউডে লড়াই চালিয়ে যাবেন, নাকি বলিউডেই নিজেকে বেশি নিরাপদ ভাবেন। সুস্মিতা সেন তখন মন্তব্য করেছিলেন, ঐশ্বরিয়াকে এমনভাবে উপস্থাপন করা হচ্ছে যেন তিনি বলিউডকে হলিউডে নিয়ে যাচ্ছেন— আর তিনি চান সেটা সত্যি হোক। বিপাশা বসুর মন্তব্য ছিল, ঐশ্বরিয়া ইতিমধ্যেই এক ধাপ এগিয়েছেন, যা প্রশংসনীয়। তবে সঞ্জয় দত্ত খানিকটা সংশয় প্রকাশ করে বলেছিলেন, ‘আমি চাই সে সফল হোক, কিন্তু আমার মনে হয় না।’ ‘ব্রাইড অ্যান্ড প্রেজুডিস’-এর পর তিনি অভিনয় করেন ‘দ্য

মিস্ট্রেস অফ স্পাইসেস’, ‘প্রোভোকড’ এবং স্টিভ মার্টিনের সঙ্গে ‘দ্য পিঙ্ক প্যান্থার ২’-এ। যদিও হলিউডে তার সময়কাল ছিল সংক্ষিপ্ত, তবু কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে ঐশ্বরিয়ার উপস্থিতি আজও বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্র। প্রতি বছর তার নতুন লুক দেখার অপেক্ষায় থাকেন ভক্তরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আওয়ামী লীগ সরকারের জনবান্ধব কমিউনিটি ক্লিনিক: ওষুধ সংকটে সেবা বঞ্চিত তৃণমূলের দরিদ্র মানুষ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে ভুল করেছে অন্তর্বর্তী সরকার: সংস্কৃতিমন্ত্রী এবার জ্বালানি সংকটে কাপ্তাই হ্রদে স্পিডবোট চলাচল বন্ধ ১৫ বছর বয়সে বিয়ে, প্রশংসায় ভাসছেন সেই লুবাবা মোদির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সামনে আনেন যিনি এবার ভোটার তালিকা থেকে বাদ মীর জাফরের বংশধররা যুক্তরাষ্ট্র স্থল আগ্রাসন চালালে ইরানের পক্ষে লড়বে রাশিয়ার চেচেন আর্মি ইরানে আগ্রাসন বন্ধের সময়সীমা নিযে যা বললেন ট্রাম্প ইরানের রহস্যময়ী ‘মাহান এয়ার’ কেন ইউরোপ-আমেরিকায় নিষিদ্ধ অভিনেতা আলী জাফরের মানহানি, গায়িকাকে ৫০ লাখ রুপি জরিমানা আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সম্পদ জব্দের আদেশ চবিতে ফের ভুয়া শিক্ষার্থী আটক ২৬ দিনে উদ্ধার ২ লাখ লিটারের বেশি জ্বালানি তেল ফ্রান্সের বিরুদ্ধে আকাশসীমা বন্ধের অভিযোগ ট্রাম্পের শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইনে ক্লাস পাঁচ টাকার জন্য খুন, আসামিকে মৃত্যুদণ্ড মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান ঘাঁটি ব্যবহার করতে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান ইতালির সপরিবারে আরেক জেনারেল নিহত, জানাল ইরান তুরস্কে ক্ষেপণাস্ত্র হামলা, মুখ খুলল ইরান