হলফনামায় সম্পদ ২ কোটি, হাজার কোটি টাকার ‘নগদ’ কিনতে চান ব্যারিস্টার আরমান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ ফেব্রুয়ারি, ২০২৬

আরও খবর

কারামুক্ত হলেন সাংবাদিক আনিস আলমগীর

দণ্ডিত যুদ্ধাপরাধীদের ‘মহিমান্বিত’ করে শহীদদের সঙ্গে প্রতারণা করেছে সংসদ: ছাত্র ইউনিয়ন-ফ্রন্টের প্রতিবাদ

সংসদে রাজাকারদের জন্য শোক প্রস্তাব: ৪১ বিশিষ্ট নাগরিকের প্রতিবাদ

ইউনূসের পদাঙ্ক অনুসরণে তারেক: দিবসের তালিকায় ফেরেনি ৭ই মার্চ, ১৫ই আগস্ট ও সংবিধান দিবস

দেশের জন্য রাশিয়া থেকে জ্বালানি ক্রয় নির্ভর করছে যুক্তরাষ্ট্রের অনুমতির ওপর: রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী

উপদেষ্টার শিশুকন্যার ‘ছাগল চোর নাসীরুদ্দীন পাটোয়ারী’ বনাম মির্জা আব্বাস: রাজনীতির বাকবাঁদল

৭৪ কারাগারে ২৩ অ্যাম্বুলেন্স: সংকটের অজুহাতে পথেই রাজনৈতিক বন্দিদের মৃত্যু

হলফনামায় সম্পদ ২ কোটি, হাজার কোটি টাকার ‘নগদ’ কিনতে চান ব্যারিস্টার আরমান

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ ফেব্রুয়ারি, ২০২৬ |
নির্বাচনী হলফনামায় নিজের মোট সম্পদের পরিমাণ দেখিয়েছিলেন মাত্র ২ কোটি টাকা। অথচ এখন তিনি দেশের অন্যতম শীর্ষ মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান ‘নগদ’ কিনতে বা এতে বড় অঙ্কের বিনিয়োগ করতে চাইছেন। তিনি ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম (আরমান)। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে এ বিষয়ে তাঁর দেওয়া একটি চিঠি প্রকাশ্যে আসার পর নানা মহলে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। জানা গেছে, গত ৮ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর একটি চিঠি দেন ব্যারিস্টার আরমান। চিঠির বিষয়বস্তু ছিল—ভবিষ্যৎ বিনিয়োগ নির্ধারণের জন্য ‘নগদ ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস’-এ অডিট বা নিরীক্ষা পরিচালনার অনুমতি প্রদান। খাতসংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, নগদের মতো একটি প্রতিষ্ঠানের মালিকানা নেওয়া বা নতুন করে বিনিয়োগের আকার প্রায় হাজার

কোটি টাকার কাছাকাছি হতে পারে। এর মধ্যে শুধু প্রযুক্তিগত (টেকনোলজি) খরচই রয়েছে প্রায় ৬০০ কোটি টাকার মতো। হলফনামায় মাত্র ২ কোটি টাকার সম্পদ থাকা একজন ব্যক্তির এত বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগের প্রস্তাবকে ঘিরে তাই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা চলছে। ২ কোটি টাকার সম্পদের মালিকের হাজার কোটি টাকা বিনিয়োগের প্রস্তাবকে অনেকেই ব্যঙ্গ করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের অনেককে বলতে দেখা গেছে, ‘হলফনামায় ২ কোটি, আর বাস্তবে ১০০০ কোটির অফার! এমন সততা দেখে আমরা তো মাননীয় স্পিকার হয়ে গেলাম।’ কী আছে চিঠিতে গভর্নরকে দেওয়া চিঠিতে ব্যারিস্টার আরমান উল্লেখ করেন, তিনি বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে নিয়ে দেশে একটি ‘ডিজিটাল ব্যাংক’ প্রতিষ্ঠা

করতে আগ্রহী। এ নিয়ে এর আগে গভর্নরের সঙ্গে তাঁর বৈঠকও হয়েছে। চিঠিতে তিনি বলেন, ‘আমি জানতে পেরেছি, বিগত সরকারের আমলের নানা অব্যবস্থাপনার কারণে নগদ বর্তমানে বাংলাদেশ ব্যাংকের প্রত্যক্ষ প্রশাসনাধীনে রয়েছে এবং যথাযথ প্রক্রিয়া মেনে এটি নতুন মালিকানা ও ব্যবস্থাপনার হাতে তুলে দেওয়ার পরিকল্পনা চলছে।’ এই প্রক্রিয়ায় অংশ নিতে তিনি ও তাঁর বিদেশি বিনিয়োগকারীরা প্রস্তুত আছেন বলে চিঠিতে উল্লেখ করা হয়। তবে পরবর্তী ধাপে যাওয়ার আগে প্রতিষ্ঠানটির প্রকৃত আর্থিক, পরিচালন ও ব্যবসায়িক অবস্থা, এর শক্তি, দুর্বলতা ও ঝুঁকি বুঝতে একটি পূর্ণাঙ্গ ‘ফরেনসিক অডিট’ করার অনুমতি চেয়েছেন তিনি। বিনিয়োগের উৎস নিয়ে প্রশ্ন চিঠিতে বিদেশি বিনিয়োগকারীদের কথা উল্লেখ করা হলেও এই বিপুল পরিমাণ অর্থের প্রকৃত উৎস

এবং ওই বিনিয়োগকারীদের পরিচয় নিয়ে প্রশ্ন উঠেছে। নির্বাচন কমিশনে দেওয়া হলফনামার তথ্যের সঙ্গে তাঁর বর্তমান ব্যবসায়িক উদ্যোগের বিস্তর ফারাকের কারণে স্বচ্ছতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিশ্লেষকদের অনেকেই। প্রসঙ্গত, ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম জামায়াতে ইসলামীর প্রয়াত নেতা মীর কাসেম আলীর ছেলে। ২০১৬ সালে তিনি গুমের শিকার হন এবং দীর্ঘ আট বছর ‘আয়নাঘর’-এ বন্দি থাকার পর ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি মুক্ত হন। অন্যদিকে, বিগত সরকারের পতনের পর আর্থিক অনিয়মের অভিযোগে ‘নগদ’-এর পর্ষদ ভেঙে দিয়ে সেখানে প্রশাসক বসায় বাংলাদেশ ব্যাংক। এখন প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে কেন্দ্রীয় ব্যাংক কাজ করছে। এর মধ্যেই গুম থেকে ফিরে আসা ব্যারিস্টার আরমানের এই

চিঠি পুরো প্রক্রিয়ায় নতুন মাত্রা যোগ করেছে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি। তবে কেন্দ্রীয় ব্যাংকের একটি সূত্র বলছে, যেকোনো আর্থিক প্রতিষ্ঠানের মালিকানা হস্তান্তরের ক্ষেত্রে আইনি ও আর্থিক স্বচ্ছতার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন স্থলসেনা ইরাকে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা মোজতবা খামেনিকে ধরিয়ে দিতে যুক্তরাষ্ট্রের কোটি ডলার পুরস্কার ঘোষণা আরও কমলো স্বর্ণের দাম আগুনের খেলা আর ঐতিহ্যের মায়া: হ্যপিং প্রাচীন শহরের এক রঙিন উপাখ্যান ৮ বিভাগে বজ্রসহ শিলাবৃষ্টির আভাস মধ্যপ্রাচ্য সংকট: আজও বাতিল হলো ২৪ ফ্লাইট যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় বিপাকে যুক্তরাষ্ট্র, উত্তরণের পথ খুঁজছেন ট্রাম্প ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়া জাতীয় পুরস্কারপ্রাপ্ত অ্যাথলেট মিমু আর নেই চোট পেয়ে হাসপাতালে পাকিস্তানি ক্রিকেটার কারামুক্ত হলেন সাংবাদিক আনিস আলমগীর এমপিওভুক্ত শিক্ষকদের ঈদ বোনাস নিয়ে বড় সুখবর ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে ক্ষতিগ্রস্ত ১৭ মার্কিন স্থাপনা: নিউইয়র্ক টাইমস ইরাকে মার্কিন সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত, নিহতের সংখ্যা বেড়ে ৬ রাজধানীর নদ্দায় আগুন লেবাননের জনগণের সঙ্গে সংহতি জানাতে বৈরুতে জাতিসংঘের মহাসচিব মার্কিন সেই সামরিক উড়োজাহাজ ভূপাতিত করার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী ছড়াতে পারে দেশে দেশে: বিজ্ঞানীদের সতর্কতা মাত্র ৫ বছর বয়সে সন্তান জন্ম দেয় যে শিশু