হরর সিনেমায় জ্যাজি বিটজ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ জানুয়ারি, ২০২৬

হরর সিনেমায় জ্যাজি বিটজ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ জানুয়ারি, ২০২৬ |
হলিউডের প্রভাবশালী প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স পিকচার্স প্রকাশ করল তাদের আসন্ন অ্যাকশন-হরর-কমেডি সিনেমা ‘দে উইল কিল ইউ’-এর ফার্স্ট লুক ট্রেলার। যেখানে মুক্তির আগেই ভয়, কৌতূহল আর উত্তেজনায় দর্শকদের মধ্যে ঝড় তুলেছে ট্রেলারটি। আর এই হরর কমেডি সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন ডেডপুল খ্যাত মার্কিন অভিনেত্রী জ্যাজি বিটজ। নিউইয়র্ক সিটির এক সুউচ্চ ভবনে জমে ওঠা ভয়াবহ এক রাতের গল্প নিয়ে নির্মিত এই ছবিতে জ্যাজি বিটজের পাশাপাশি অভিনয় করেছেন মাইহা’লা, প্যাটারসন জোসেফ, টম ফেলটনসহ আরও অনেকে। যাদের উপস্থিতি ছবির আকর্ষণ আরও বাড়িয়ে দিয়েছে। গল্পের কেন্দ্রে রয়েছে এক গৃহপরিচারিকা, যিনি কাজ করতে গিয়ে আবিষ্কার করেন ভবনটির ভয়ংকর এক অন্ধকার রহস্য। ধীরে ধীরে উন্মোচিত হতে

থাকে একটি শয়তানি কাল্টের অস্তিত্ব, যা ভবনটিকে পরিণত করেছে মৃত্যুর ফাঁদে। ছবিটি পরিচালনা করেছেন কিরিল সোকোলভ। সিনেমা নিয়ে পরিচালক মার্কিন এক গণমাধ্যমকে জানান, এটি হবে রক্তাক্ত ও ভয়ংকর সব দৃশ্যে ভরপুর এক চলচ্চিত্র, যেখানে এক তরুণীকে পুরো একটি রাত টিকে থাকার লড়াই করতে হবে, না হলে তাকেই হতে হবে কাল্টের পরবর্তী বলি। আগামী ২৭ মার্চ বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘দে উইল কিল ইউ’ সিনেমাটি। আতঙ্ক, অ্যাকশন আর ডার্ক হিউমারের দারুণ এক মিশ্রণে তৈরি এ ছবিতে দর্শকদের জন্য অপেক্ষা করছে এক রোমাঞ্চকর বড় পর্দার অভিজ্ঞতা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩, আহত ১০ দুই দিন ১০ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না তেল না পেয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ বিক্ষুব্ধ জনতার আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জানালো ইরান দেশে জ্বালানি মজুত রয়েছে ১ লাখ ৬৯ হাজার ৫২৪ মেট্রিক টন ঢাকায় পরীক্ষামূলক ফুয়েল পাস চালু, যেভাবে নিবন্ধন করবেন হরমুজ পার হতে প্রতি ব্যারেল তেলে ইরান নেবে ১ ডলার, পেমেন্ট ইউয়ান বা ক্রিপ্টোতে মারা গেছেন বিখ্যাত অভিনেতা মাইকেল প্যাট্রিক রাজধানীর তুরাগে বস্তিতে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট শেষ পর্যন্ত ইরানের দ্বারস্থ হলো সৌদি আরব মুখোশ পরে বৈশাখী শোভাযাত্রায় অংশগ্রহণ নিষিদ্ধ আগামী ৫ দিন ঝড়-বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের আরও ৮ বিল পাস সংসদে আবু সাঈদ হত্যায় দুজনের মৃত্যুদণ্ড শুরু হচ্ছে অনলাইন ক্লাস, কমে যাচ্ছে সাপ্তাহিক ছুটি সোনার দামে বড় পতন হরমুজ প্রণালি বন্ধ করল ইরান ৪০ দিন পর খুলল আল-আকসা, মুসল্লিদের ঢল ৩ লাখ টন ডিজেল আমদানির অনুমোদন দিলো সরকার ৫০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস