হজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ কচ্ছপ জব্দ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ অক্টোবর, ২০২৫

হজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ কচ্ছপ জব্দ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ অক্টোবর, ২০২৫ |
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কচ্ছপ জব্দ করেছে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ভোর ৬টা ৩০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ অভিযান পরিচালনা করা হয়। বিমানবন্দরের বহির্গমন টার্মিনালের ‘রো সি’-তে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ঢাকা থেকে কুয়ালালামপুরগামী যাত্রী মোহাম্মদ শওকত আলী ভূঁইয়া (৫৪), পাসপোর্ট নম্বর A14443229-এর লাগেজ স্ক্যানিং করার সময় নিরাপত্তা তল্লাশিতে কচ্ছপ সদৃশ বস্তু শনাক্ত করা হয়। পরবর্তীতে তাকে ডাকলে তিনি দ্রুত পালিয়ে যান। এরপর বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট এবং বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ যৌথভাবে লাগেজ পরীক্ষা করে। তল্লাশিতে একটি সবুজ রঙের লাগেজ থেকে ১৪৫টি ‘স্টার টরটয়েজ’ এবং একটি নীল রঙের লাগেজ থেকে ৭৮০টি ‘কড়িকাইট্টা’ (ইন্ডিয়ান

রুফড টারটেল) উদ্ধার করা হয়। মোট ৯২৫টি কচ্ছপ উদ্ধার করা হয়েছে, যাদের ওজন প্রায় ৫৮ কেজি। জব্দকৃত কচ্ছপগুলো বাংলাদেশ থেকে কুয়ালালামপুর পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল। যা বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ এর ধারা ৬ ও ৩৪ (খ) এবং বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর ধারা ২৫-বি অনুযায়ী গুরুতর দণ্ডনীয় অপরাধ। উদ্ধারকৃত বন্যপ্রাণীগুলো জব্দতালিকার মাধ্যমে বন অধিদপ্তরের হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনাস্থলে বন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের নিরাপত্তা কর্মী এবং প্রত্যক্ষদর্শী সাক্ষীরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে বিমানবন্দর থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং পলাতক আসামি মোহাম্মদ শওকত আলী ভূঁইয়াকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। বন অধিদপ্তর সবাইকে বন্যপ্রাণী সংরক্ষণে সহযোগিতা করার পাশাপাশি অবৈধ বন্যপ্রাণী

বাণিজ্য ও পাচার রোধে সচেতন থাকার আহ্বান জানিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আরও ৮ বিল পাস সংসদে আবু সাঈদ হত্যায় দুজনের মৃত্যুদণ্ড শুরু হচ্ছে অনলাইন ক্লাস, কমে যাচ্ছে সাপ্তাহিক ছুটি সোনার দামে বড় পতন হরমুজ প্রণালি বন্ধ করল ইরান ৪০ দিন পর খুলল আল-আকসা, মুসল্লিদের ঢল ৩ লাখ টন ডিজেল আমদানির অনুমোদন দিলো সরকার ৫০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস ওসমান হাদি হত্যার দুই আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত অন্তর্বর্তী সরকারের ১৪ অধ্যাদেশ বিল আকারে পাস দেশ রক্ষায় কোটি ইরানি জীবন দিতে প্রস্তুত: প্রেসিডেন্ট আজ রাতেই ইরানি সভ্যতা ধ্বংস হয়ে যাবে: ট্রাম্প আওয়ামী লীগ নিষিদ্ধের পর এবার বিএনপি সরকারের ৩ দিনের ‘ডিজিটাল ব্ল্যাকআউট’! দেশের উন্নয়ন-আগ্রগতিতে মূখ্য ভূমিকা রাখা এনার্জি সেক্টরে ধস: ইউনূস সরকারের প্রতিহিংসা নাকি অদক্ষতা? আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে ছাত্রলীগের হুঁশিয়ারি :বিএনপি সংসদে গণতন্ত্রের মৃত্যু ঘোষণা করেছে যেভাবে ডিপ স্টেট-এর খপ্পরে বাংলাদেশ খালেদা জিয়াকে পূর্ণ মুক্তিযোদ্ধা, তারেক-কোকোকে শিশু মুক্তিযোদ্ধা স্বীকৃতির দাবি মহান সংসদে বিএনপির বড় সংকট ‘গুপ্ত জামায়াত’, আওয়ামী লীগ নিষিদ্ধ করা আত্মঘাতী: আনিস আলমগীর প্রতিপক্ষ ছোট ঘটনাকেও ন্যাশনাল ইস্যু বানায়, আমরা কেন পারছি না’—প্রশ্ন গোলাম রব্বানীর যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে আইন মন্ত্রণালয়ের ভেটিং না থাকা ‘গোড়ায় গলদ’: সাবেক সচিব আবু আলম শহীদ খান