হংকংয়ের গণমাধ্যমকর্মীকে মুক্তি দিতে ট্রাম্পের অনুরোধ, যুক্তরাজ্যের নিন্দা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ ডিসেম্বর, ২০২৫

হংকংয়ের গণমাধ্যমকর্মীকে মুক্তি দিতে ট্রাম্পের অনুরোধ, যুক্তরাজ্যের নিন্দা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ ডিসেম্বর, ২০২৫ |
হংকংয়ের জাতীয় নিরাপত্তা আইনে জিমি লাই দোষী সাব্যস্ত হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোানল্ড ট্রাম্প তাকে মুক্তি দিতে চীনের প্রেসিডেন্ট শি জিন পিংকে আহ্বান জানিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। ট্রাম্প জানান, চীনের প্রেসিডেন্টের কাছে লাইকে মুক্তি দেওয়ার বিষয়টি ‘বিবেচনা করতে’ তিনি অনুরোধ জানিয়েছেন। এই সপ্তাহের শুরুতে হংকংয়ের একটি আদালত লাইকে দোষী সাব্যস্ত করেন। সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন,‘আমার খুব খারাপ লাগছে। আমি প্রেসিডেন্ট শির সঙ্গে কথা বলেছি এবং তার মুক্তির বিষয়টি বিবেচনা করতে বলেছি। তিনি একজন বয়স্ক মানুষ এবং তিনি ভালো নেই। তাই আমি সেই অনুরোধটি করেছি। এখন দেখা যাক কী হয়।’ যুক্তরাজ্য এই শাস্তির বিষয়টিতে নিন্দা জানিয়েছে। দেশটি

দ্রুত ৭৮ বছর বয়সী জিমি লাইয়ের মুক্তি দাবি করছে। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার রায়টিকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নিপীড়ন’ বলে অভিহিত করেছেন। ব্রিটিশ নাগরিক জিমি লাই ২০২০ সালের ডিসেম্বর থেকে কারাগারে আছেন। আগামী বছরের শুরুতে তার সাজা ঘোষণার কথা রয়েছে। জাতীয় নিরাপত্তা আইনের অধীনে তার বিরুদ্ধে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রয়েছে। সোমবার হংকংয়ের একটি আদালত লাইকে বিদেশি শক্তির সঙ্গে গোপনে যোগাযোগ রাখার অভিযোগে দোষী সাব্যস্ত করেন। এই রায়কে স্বাগত জানিয়েছেন হংকংয়ের প্রধান নির্বাহী জন লি। তিনি বলেন, লাইয়ের কর্মকাণ্ড ‘দেশের স্বার্থ এবং হংকংবাসীর কল্যাণের ক্ষতি করেছে।’ তবে মানবাধিকার সংগঠনগুলো এই রায়কে ‘নিষ্ঠুর বিচারিক প্রহসন’ হিসেবে আখ্যা দিয়েছে। তবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় লাইয়ের বিচার নিয়ে আন্তর্জাতিক

সমালোচনা প্রত্যাখ্যান করেছে। সোমবার এক বিবৃতিতে তারা এসব অভিযোগকে ‘হংকংয়ের বিচার ব্যবস্থার বিরুদ্ধে নির্লজ্জ অপবাদ ও কুৎসা’ বলে মন্তব্য করেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে এ পর্যন্ত শাহজালালে বাতিল ৯৭২ ফ্লাইট বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে, সীমান্তে উত্তেজনা দেশের শীর্ষ ২০ ঋণখেলাপি প্রতিষ্ঠানের নাম প্রকাশ্যে, তালিকায় আছে যারা ত্বকের সতেজতা ও উজ্জ্বলতা ধরে রাখতে ম্যাগনেসিয়াম যেভাবে যুক্তরাষ্ট্রের ৩০ বছরের দম্ভ চুরমার করে দিল ইরান সুদ হার কমানো ও ঋণসীমা বাড়ানোর দাবি এফবিসিসিআইয়ের ১৬ লাখ টাকার স্পিন বোলিং মেশিন কী কাজে লাগাবে বিসিবি অধ্যাদেশ নিয়ে যে ‘খেলা’ সেটা রাজনীতি ও আমলাতন্ত্রের: টিআইবি ইরান যুদ্ধ: ‘অহমিকা’ ও ‘অবিশ্বাস’-এর মাঝেও কূটনীতি চালিয়ে যাচ্ছে পাকিস্তান আর্টেমিস চন্দ্রাভিযানে যেসব খাবার নিয়ে গেছেন নভোচারীরা বঙ্গোপসাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু