ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
বিশ্বকাপ ফাইনাল দেখতে লাগবে ১৩ লাখ টাকা!
বিশ্বকাপ বিপর্যয়ের পর ইতালির কোচের পদ থেকে গাত্তুসোর পদত্যাগ
বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম শুনে চমকে যাবেন
আরও এক বিসিবি পরিচালকের পদত্যাগ
বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হওয়ায় ইতালি ফুটবল ফেডারেশন প্রধানের পদত্যাগ
৫২ বছর পর কঙ্গো, ৪০ বছর পর ইরাক; চূড়ান্ত বিশ্বকাপের ৪৮ দল
ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ব্রাজিল
স্যামসনের দুর্দান্ত ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিফাইনাল ভারত
টি-টোয়েন্টি বিশ্বকাপ মঞ্চে রেকর্ড রান তাড়ার চাপ ছিলো, ভরপুর গ্যালারির গর্জনে সেমিফাইনালে যাওয়ার চ্যালেঞ্জ ছিলো ভারতে সামনে। এমন মঞ্চে সঞ্জু স্যামসন খেললেন অসাধারণ এক ইনিংস। তার মোহনীয় ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিফাইনালে উঠল ভারত।
কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়েছে ভারত। আগে ব্যাট করে ১৯৫ রানের বড় সংগ্রহ পায় ক্যারিবিয়ানরা। স্যামসনের ৫০ বলে ৯৭ রানের অপরাজিত ইনিংসে চড়ে ৪ বল আগে খেলা শেষ করে স্বাগতিক দল।
৫০ বলের ইনিংসে ১২ চার আর চারটি ছক্কা মারেন স্যামসন। সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ ইংল্যান্ড।
টস হেরে আগে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। শেষ ৫ ওভারে ৭০ রান তুলে ৪ উইকেটে ১৯৫ রানের
বিশাল সংগ্রহ দাঁড় করায় তারা। জেসন হোল্ডার (৩৭*) ও রোভম্যান পাওয়েল (৩৪*) অবিচ্ছিন্ন থেকে পঞ্চম উইকেটে ৭৬ রান যোগ করেন। ভারতের হয়ে প্রথম ব্রেকথ্রু আনেন বরুণ চক্রবর্তী, তিনি শাই হোপকে (৩২) বোল্ড করেন। এছাড়া জাসপ্রিত বুমরাহ নেন শিমরন হেটমায়ারের উইকেট। তবে ভারতের ফিল্ডিং ছিল বেশ নড়বড়ে; তারা তিনটি সহজ ক্যাচ মিস না করলে ক্যারিবীয়দের সংগ্রহ আরও কম হতে পারত। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। তবে টানা দ্বিতীয় ম্যাচে ওপেনিংয়ে নামা স্যামসন এক প্রান্ত আগলে রাখেন। অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে তৃতীয় উইকেটে ৫৮ রান যোগ করে প্রাথমিক ধাক্কা সামাল দেন তিনি। এরপর তিলক বর্মা এসে খেলেন
১৫ বলে ২৭ রানের ক্যামিও। ১৫তম ওভারে দলীয় ১৪১ রানে তিলক বিদায় নিলেও স্যামসন অবিচল ছিলেন। শেষ দিকে হার্ডিক পান্ডিয়া ১৭ রান করে আউট হলেও ৪ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। শুরু হয় ইডেনের আকাশে আতশবাজির রোশনাই। ম্যাচ শেষে আবেগাপ্লুত স্যামসন বলেন, ‘এই জয় আমার কাছে পুরো পৃথিবী জয়ের সমান। যেদিন থেকে দেশের হয়ে খেলার স্বপ্ন দেখেছি, এই দিনটির জন্যই অপেক্ষা করছিলাম।’ ম্যাচ জেতানোর কৌশল কার কাছ থেকে শিখেছেন—এমন প্রশ্নে তিনি জানান, বিরাট কোহলি ও রোহিত শর্মার মতো কিংবদন্তিদের কাছ থেকেই তিনি ম্যাচ শেষ করার শিল্প রপ্ত করেছেন। এদিকে দিনের অন্য ম্যাচে জিম্বাবুয়েকে ৫ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। আগামী বুধবার
কলকাতায় প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে প্রোটিয়ারা। আর টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী রোববার আহমেদাবাদে।