ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
সিলেট-ঢাকা রুটে স্পেশাল ট্রেন
ইংরেজি শিখতে ৩০০ সচিবকে থাইল্যান্ড পাঠানোর তথ্য ‘গুরুতর অসত্য’ : বিয়াম
জুলাই ২৪-এর ১৯ মাস পরেও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আস্থা ফেরেনি: সোনারগাঁয়ে রণক্ষেত্র
আইনি লড়াইয়ে জয়: ১৪ মাস পর বারখাইন ইউপির সিংহাসনে ফিরলেন শাকিল
‘ড. ইউনূসের আমলে আমরা এক পাও এগুইনি’, ক্ষোভ ঝাড়লেন রপ্তানি শিল্পের উদ্যোক্তারা
এমপি গিয়াস কাদেরের ২ ছেলেসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: শিল্পপতির বাড়ি দখল ও লুটের অভিযোগ
সাইয়্যেদ আব্দুল্লাহ: ৫ আগস্ট র-এর গুজব ছড়িয়ে পুলিশ হত্যায় উস্কানিদাতা প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নিযুক্ত
স্বামী-সন্তানসহ সাবেক এমপি জান্নাত আরার দেশত্যাগে নিষেধাজ্ঞা
সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) জান্নাত আরা হেনরী, তার স্বামী শামীম তালুকদার ও মেয়ে মুনতাহা রিদায়ী লামের দেশত্যাগে স্থায়ী নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
সোমবার ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।
গত ১৯ সেপ্টেম্বর তাদের ৬০ দিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছিলেন আদালত।
এদিন মামলার অনুসন্ধানকারী কর্মকর্তা দুদকের সহকারি পরিচালক আসিফ আল মাহমুদ তাদের দেশত্যাগে স্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহমুদ হোসেন জাহাঙ্গীর শুনানি করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।
আবেদনের বলা হয়, জান্নাত আরা হেনরী, তার পোষ্যগণ জ্ঞাত আয় বহির্ভূতভাবে অর্থ, স্থাবর, অস্থাবর সম্পদ অর্জন করেছেন। সংশ্লিষ্টরা গুরুত্বপূর্ণ আলামত এবং অবৈধ
টাকাসহ যেকোনো মুহূর্তে দেশত্যাগ করতে পারেন। এজন্য তাদের বিদেশ গমনরোধ করা আবশ্যক।
টাকাসহ যেকোনো মুহূর্তে দেশত্যাগ করতে পারেন। এজন্য তাদের বিদেশ গমনরোধ করা আবশ্যক।



