স্পেনের উদ্যোগে ইসরাইল-ফিলিস্তিন দ্বি-রাষ্ট্র নিশ্চিতে বৈঠক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ সেপ্টেম্বর, ২০২৪
     ৫:৪০ অপরাহ্ণ

স্পেনের উদ্যোগে ইসরাইল-ফিলিস্তিন দ্বি-রাষ্ট্র নিশ্চিতে বৈঠক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ সেপ্টেম্বর, ২০২৪ | ৫:৪০ 205 ভিউ
ইসরাইল-ফিলিস্তিনের জন্য একটি দ্বি-রাষ্ট্র সমাধান নিশ্চিতে স্পেনে একত্রিত হয়েছে আরব, তুর্কি এবং ইউরোপীয় ইউনিয়নের একদল কর্মকর্তা। শুক্রবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ইউরো নিউজ। ইসরাইল-ফিলিস্তিন সংঘাত থামাতে দ্বি-রাষ্ট্রীয় সমাধান নিয়ে আলোচনার জন্য আরব-ইসলামিক গোষ্ঠী এবং ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তাদের সঙ্গে মাদ্রিদে বৈঠক আয়োজন করে স্পেন। বৈঠক শেষে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী জোসে ম্যানুয়েল আলবারেস বলেছেন, তার দেশ গাজায় চলমান সংঘাত বন্ধে কাতার, মিশর এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সমস্ত যুদ্ধবিরতি প্রচেষ্টাকে সমর্থন করছে। তিনি হামাসের প্রতি ইসরাইলি জিম্মিদের মুক্তির আহ্বান জানান । একইসঙ্গে ইসরাইলের উপর গাজা উপত্যকায় অবিলম্বে মানবিক সহায়তা প্রবেশে জরুরি প্রয়োজনের উপর জোর দেন। এর আগে গত মে মাসে স্পেন, নরওয়ে এবং আয়ারল্যান্ডের আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি

দেয়। যা ইসরাইলের কাছ থেকে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। মনক্লোয়া প্রাসাদে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন ফিলিস্তিন, সৌদি আরব, স্লোভেনিয়া, নরওয়ে, তুরস্ক এবং মিশরের পররাষ্ট্রমন্ত্রীরা। এছাড়া আরব লীগের মহাসচিব, কাতারের প্রতিমন্ত্রী এবং ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি প্রধান জোসেপ বোরেলও উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ব্রুকলিনে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিল্প ভবন ধস কুইন্সে নারীর বিচ্ছিন্ন দেহ উদ্ধার, স্বামীকে গ্রেপ্তার টাইটানিকের রোমান্টিক দৃশ্যের আদলে ট্রাম্প-এপস্টিনের ভাস্কর্য ‘বঙ্গবন্ধু শান্তি পদযাত্রা’ থেকে আটক ঢাবি অধ্যাপক জামালকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখাল পুলিশ মানবাধিকার লঙ্ঘনের সকল দায় থেকে জুলাইযোদ্ধাদের মুক্তি দিয়ে জাতীয়ভাবে সম্মতি চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী ড. ইউনূসের পাকিস্তানপ্রেমের খেসারত, নিরাপত্তা সংকটে দক্ষিণ এশিয়া: স্পেনের বিশ্ববিদ্যালয়ের গবেষণা চার মামলায় জামিন হলেও মুক্তি মিলছে না সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের হাওরের বাঁধের অর্থে শিবির নেতার বাড়ির সড়ক সংস্কারে ২৩ লাখ টাকার প্রকল্প উপহার সুনামগঞ্জের ডিসির! ১১ মার্চ: বঙ্গবন্ধুর আহ্বানে অচল হয়েছিল পাকিস্তানি শাসনযন্ত্র সার্কাসে পরিণত হয়েছে ইউনূসের বানানো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে প্রকল্পকে বলা হয়েছিল ‘দেশ বিক্রি’, সেই পাইপলাইনই আজ জ্বালানির শক্ত ভিত্তি বিএনপি ক্ষমতা নিলেই দানবীয় হয়ে ওঠে পুলিশ তোফাজ্জল হত্যা মামলা: প্রধান দুই অভিযুক্ত বাকের ও আব্দুল কাদেরকে বাদ দিয়েই মামলার চার্জশিট ভারত থেকে আসা ৫ হাজার টন ডিজেল খালাস শেষ হচ্ছে বুধবার হঠাৎ রডের মূল্যবৃদ্ধি কার স্বার্থে? একদিনেই টনপ্রতি বাড়ল ১০ হাজার টাকা ইরানে ফিরতে চান না নারী ফুটবলাররা, নতুন ২ জনসহ সাতজনের আশ্রয় অস্ট্রেলিয়ায় বুলবুলের কমিটি ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু অতিমাত্রায় ‘তেলবাজি’, জয়নুল আবদিন ফারুককে সতর্ক করল বিএনপি পাতাল রেল হচ্ছে না আগামী ৫ বছরেও, আটকে গেছে প্রকল্প সহকর্মীদের আইডি-পাসওয়ার্ড ব্যবহার করে অগ্রণী ব্যাংকের ৪৩ কোটি টাকা হাপিশ, অভিযুক্ত পগার পার দুবাইতে