স্ত্রীকে নিয়ে হলো না বাড়ি ফেরা, প্রাণ গেল দুই লঞ্চের চাপায় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ মার্চ, ২০২৬

স্ত্রীকে নিয়ে হলো না বাড়ি ফেরা, প্রাণ গেল দুই লঞ্চের চাপায়

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ মার্চ, ২০২৬ |
রাজধানীর সদরঘাটে দুই লঞ্চের ধাক্কায় ইঞ্জিনচালিত নৌকার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় দুইজন নিখোঁজ রয়েছেন। বুধবার বিকেল সাড়ে ৫টায় এ ঘটনা ঘটে। নিহতের নাম সোহেল, বাড়ি বরিশালের মেহেন্দীগঞ্জে। স্ত্রী রুবাকে নিয়ে তিনি বাড়ি ফেরার উদ্দেশ লঞ্চে উঠছিলেন। রুবাও গুরুতর আহত হয়েছেন। তাকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুই লঞ্চের ধাক্কার ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়, ‘আসা যাওয়া-৫’ নামে লঞ্চটি সদরঘাট থেকে যাত্রী নিয়ে বের হচ্ছিল। এ সময় নৌকা পাশে ভিড়িয়ে ওই লঞ্চে যাত্রী উঠছিলেন। তখন 'জাকির সম্রাট-৩' নামের একটি লঞ্চ পেছন থেকে ধাক্কা দিলে দুই লঞ্চের মধ্যে পড়ে নৌকাটি। এ সময়

দুই লঞ্চের চাপায় প্রাণ হারান সোহেল, গুরুতর আহত হন তার স্ত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি লঞ্চ সদরঘাট ছেড়ে যাওয়ার জন্য পেছানো শুরু করলে দুই লঞ্চের চাপায় পড়ে ইঞ্জিনচালিত নৌকাটি। এতে এক যাত্রীর পা কেটে যায়। আরেক যাত্রী পিষ্ট হয়ে পানিতে পড়ে যান। ফায়ার সার্ভিসের সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন আজ রাত সাড়ে ৮টায় বলেন, লোকমুখে দুজন পানিতে নিখোঁজ থাকার খবর পাওয়া গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক ঐতিহাসিক ১০ এপ্রিল: একাত্তরের এ দিনে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার চাঁদপুর ও মাদারীপুরে মিড ডে মিলের নিম্নমানের খাবারে প্রাথমিক শিশুরা অসুস্থ যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখির ফল: বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত সংস্থার জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দেয়নি ইরান নিত্যপণ্যের বাজার লাগামহীন: বিপাকে সাধারণ মানুষ, প্রকাশ্যেই ঝাড়ছেন ক্ষোভ ড. মামুনুর রশীদ: জ্বালানি সংকটের ধাক্কায় অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ, জিডিপি প্রবৃদ্ধি নামবে ২.৮%-তে হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ন্ত্রণ নীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ অ্যাটলেটিকোর কাছে হারের পর উয়েফার কাছে বার্সেলোনার নালিশ গার্বেজ গিলে বেঁচে থাকার সিদ্ধান্ত প্রত্যেকের নিজের, এতে ইতিহাসের সত্য বদলায় না চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্রলীগের বিশাল মিছিল আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে বিধিনিষেধ আরোপে আন্তর্জাতিক জোটের উদ্বেগ-নিন্দা মানুষ সুখী নারীকে সহ্য করতে পারে না: হানিয়া ২ বিভাগে বৃষ্টির আভাস পাসপোর্টের মেয়াদ শেষ হলে করণীয় কী? জেনে নিন রিনিউ করার নিয়ম অনলাইনে কিভাবে টিন সার্টিফিকেট করবেন শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সমঝোতা না হলে ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প বাঁধাকপির বস্তার নিচে লুকিয়ে পাচারের সময় ১.৬ টন মাদক জব্দ বিয়ে করছেন টেইলর সুইফট, অনুষ্ঠান হবে নিউইয়র্কে দেশে আজ সোনার ভরি কত