সৌদি আরবে কবে হতে পারে ঈদুল ফিতর, জানা গেল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ মার্চ, ২০২৫
     ১০:৫৪ অপরাহ্ণ

সৌদি আরবে কবে হতে পারে ঈদুল ফিতর, জানা গেল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ মার্চ, ২০২৫ | ১০:৫৪ 88 ভিউ
২৯ মার্চ (শনিবার) সন্ধ্যায় সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা যেতে পারে বলে দেশটির জ্যোতির্বিজ্ঞানীরা পূর্বাভাস দিয়েছেন। ফলে দেশটিতে ৩০ মার্চ রোববার ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে এ বছর দেশটিতে রমজান মাস ২৯ দিনেই শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে । সৌদি আরবের গণমাধ্যমের বরাতে জানা যায়, সৌদি আরবে ২৯ মার্চ দুপুর ২টায় নতুন চাঁদের জন্ম হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সূর্যাস্তের পরে প্রায় আট মিনিটের জন্য তা দৃশ্যমান থাকবে। তবে সৌদি আরবের মহাকাশ ও উচ্চ বায়ুমণ্ডল গবেষণা কমিশন ((SUPARCO-সুপারকো) জানিয়েছে, ২৯ মার্চ সৌদি আরবে চাঁদ দেখার সম্ভাবনা খুবই কম। সংস্থাটি জানায়, ওই দিন সন্ধ্যায় মক্কায় চাঁদের বয়স হবে মাত্র পাঁচ

ঘণ্টা। সুপারকো এক বিবৃতিতে জানিয়েছে, সৌদি আরব ও মধ্যপ্রাচ্যে শাওয়াল মাসের চাঁদ ৩০ মার্চ দৃশ্যমান হওয়ার সম্ভাবনা বেশি। এদিকে, সৌদি আরবের সুপ্রিমকোর্ট শনিবার সন্ধ্যায় দেশজুড়ে শাওয়ালের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে। শাওয়ালের চাঁদ দেখা গেলে তা রমজান মাসের সমাপ্তি এবং ঈদুল ফিতরের সূচনার নির্দেশ দেবে। সৌদি আরবের সর্বোচ্চ আদালত এক বিবৃতিতে জানিয়েছে, যারা খালি চোখে বা দূরবীক্ষণ যন্ত্রের মাধ্যমে চাঁদ দেখতে পান, তাদের নিকটস্থ আদালতে গিয়ে সাক্ষ্য প্রদান করতে অনুরোধ করা হয়েছে। এ বছর সৌদি আরবে রমজান মাস শুরু হয়েছে ১ মার্চ থেকে। যদি শনিবার চাঁদ দেখা না যায় তাহলে রমজান ৩০ দিনে সম্পন্ন হবে এবং ৩১ মার্চ সোমবার ঈদুল ফিতর উদযাপিত হবে। অন্যদিকে, যদি শনিবার সন্ধ্যায় শাওয়ালের

চাঁদ দেখা যায়, তাহলে ৩০ মার্চ রোববার সৌদি আরবে ঈদুল ফিতর উদযাপিত হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দশ দিনে ডুবল অর্থনীতি, নাকি মঞ্চ তৈরি হচ্ছে লুটের? মার্চ ১৯৭১: স্বাধীনতা ঘোষণার প্রথম আনুষ্ঠানিকতা আলু ফলায় কৃষক, দাম পায় ফড়িয়া, ক্ষমতা ভোগ করে বিএনপি ইউনূসের সংস্কার : পোশাক বদলাও, সিন্ডিকেট বাঁচাও যাওয়ার আগে যা করে গেছেন ইউনূস, তার হিসাব কে দেবে? ছিনতাইয়ের স্বর্ণযুগ: ১০ শতাংশের দিন শেষ, ৩০ শতাংশের বাংলাদেশ ইরানে হামলা ও খামেনিকে হত্যার প্রতিবাদে জামায়াতের ‘ডামি বিক্ষোভ’ পুলিশ হত্যা তদন্ত শুরু হলে পালানোর পরিকল্পনায় হান্নান মাসুদ লোডশেডিং-ই কি এখন বিএনপি সরকারের সরকারি নীতি? জাতিকে ভুল বুঝিয়ে আমেরিকার সঙ্গে দেশবিক্রির চুক্তি করেছেন ইউনূস ‘কোরবানি-ভাগাভাগির’ নির্বাচনে ক্ষমতা দখলে নিয়েছে বিএনপি মার্কিন দূতাবাসসহ কূটনৈতিক এলাকার নিরাপত্তা জোরদার ইরানকে সমর্থন জানাল চীন সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরু‌রি বিজ্ঞ‌প্তি সংঘাতে জড়াতে চায় না যুক্তরাজ্য, চটলেন ট্রাম্প ইসরায়েলে আবারও হামলা, সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত রেজিস্ট্রেশন কার্ডে ৩৮ হাজার ‘ছাত্র’কে দেখানো হয়েছে ‘ছাত্রী’ প্রকাশ্যে এলেন আলভী, দায়ী করলেন ইকরার পরিবারকেই মধ্যপ্রাচ্যে দুই দেশে নাগরিকদের জরুরি বার্তা যুক্তরাষ্ট্রের এবার ইরানের পরমাণু স্থাপনায় যৌথ হামলা