সৌদি আরবেই হচ্ছে ২০৩৪ বিশ্বকাপ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ নভেম্বর, ২০২৪

সৌদি আরবেই হচ্ছে ২০৩৪ বিশ্বকাপ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ নভেম্বর, ২০২৪ |
২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজনের পথে অনেকটাই এগিয়ে গেছে সৌদি আরব। আয়োজনের একমাত্র প্রার্থী হওয়ায় মরুর দেশেই বিশ্বকাপ হচ্ছে তা মোটামুটি নিশ্চিত। তবে সম্ভবত সময় পরিবর্তন হবে। কারণ হিসেবে ফিফার মূল্যায়ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ‘স্থানীয় আবহাওয়ার কারণেই’ এই টুর্নামেন্ট অক্টোবর থেকে এপ্রিলের মধ্যে অনুষ্ঠিত করতে। তবে এটি নিয়ে বিতর্ক হওয়ার কথা। ফিফা আগামী ১১ ডিসেম্বর ২০৩০ ও ২০৩৪ সালের বিশ্বকাপের আয়োজকদের আনুষ্ঠানিক ঘোষণা দেবে। ২০৩০ সালের বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে স্পেন, পর্তুগাল, মরক্কো, আর্জেন্টিনা, উরুগুয়ে এবং প্যারাগুয়ে। এই আয়োজনে ১৯৩০ সালের প্রথম বিশ্বকাপের শতবর্ষ উদযাপন করা হবে। সৌদি আরব হবে কাতারের পর মধ্যপ্রাচ্যের দ্বিতীয় দেশ, যারা বিশ্বকাপ আয়োজন করবে। ২০২২ সালে

কাতার বিশ্বকাপ নভেম্বর-ডিসেম্বরে অনুষ্ঠিত হয়েছিল, গ্রীষ্মের তাপদাহের কারণে। ফিফার মূল্যায়ন প্রতিবেদনে সৌদি আরবের মানবাধিকার ইস্যুকে ‘মাঝারি ঝুঁকি’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে দেশটি ৫০০ পয়েন্টের মধ্যে ৪১৯.৮ স্কোর অর্জন করেছে, যা পূর্বের সব বিশ্বকাপ আয়োজক প্রার্থীদের মধ্যে সর্বোচ্চ। প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবে মানবাধিকার উন্নত করতে ‘দীর্ঘ সময় ও প্রচেষ্টা’ প্রয়োজন। তবে বিশ্বকাপ আয়োজন ‘ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখতে পারে’ বলেও উল্লেখ করা হয়েছে। সৌদি আরব ২০৩৪ সালের মধ্যে বেশ কয়েকটি নতুন স্টেডিয়াম তৈরি করার পরিকল্পনা করেছে। এর মধ্যে রয়েছে ৩৫০ মিটার উচ্চতায় ‘স্টেডিয়াম ইন দ্য স্কাই’, যা নিওম শহরে নির্মিত হবে। তবে এই পরিকল্পনা বাস্তবায়নেও ‘মাঝারি ঝুঁকি’ রয়েছে বলে ফিফার প্রতিবেদনে বলা হয়েছে। শীতকালে

বিশ্বকাপ আয়োজনের সম্ভাবনা নিয়ে বিতর্ক থাকতে পারে। ২০২২ সালের কাতার বিশ্বকাপের সময় বিশ্বব্যাপী বড় লিগগুলোর সময়সূচি বদলাতে হয়েছিল। তবে ফিফার মূল্যায়ন প্রতিবেদনে বলা হয়েছে, ২০৩৪ সালের আন্তর্জাতিক ম্যাচ ক্যালেন্ডার এখনো নির্ধারিত হয়নি। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ‘ধর্মীয় ইভেন্টগুলোর সময়সূচি নির্ধারণে গুরুত্বপূর্ণ’ তাই রমজান ও হজের মতো ইভেন্টগুলোর কথা বিবেচনায় রাখা হবে। যদিও সময়সূচি নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে, ফিফা মনে করছে, সৌদি আরবের এই বিড সফল হলে খেলোয়াড় ও দর্শকদের জন্য সেরা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্ববাজারে স্বর্ণ-রুপার দামে বড় পতন হামে আরও ৪ জনের প্রাণহানি, নতুন শনাক্ত ৬৮৫ আমদানিকারকদের বড় সুখবর দিল কুয়েত সরকার দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে বদলি সংসদে আমির হামজাকে ইঙ্গিত করে রুমিন ফারহানার ক্ষোভ সিলেট-ঢাকা রুটে স্পেশাল ট্রেন শুক্রবার পরীবাগ শাহ সাহেবের বাৎসরিক ওরস আরও এক বিসিবি পরিচালকের পদত্যাগ ইংরেজি শিখতে ৩০০ সচিবকে থাইল্যান্ড পাঠানোর তথ্য ‘গুরুতর অসত্য’ : বিয়াম গত ২৪ ঘণ্টায় লেবাননের ৪০ যোদ্ধা নিহত সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা জুলাই ২৪-এর ১৯ মাস পরেও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আস্থা ফেরেনি: সোনারগাঁয়ে রণক্ষেত্র আইনি লড়াইয়ে জয়: ১৪ মাস পর বারখাইন ইউপির সিংহাসনে ফিরলেন শাকিল ‘ড. ইউনূসের আমলে আমরা এক পাও এগুইনি’, ক্ষোভ ঝাড়লেন রপ্তানি শিল্পের উদ্যোক্তারা এমপি গিয়াস কাদেরের ২ ছেলেসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: শিল্পপতির বাড়ি দখল ও লুটের অভিযোগ সাইয়্যেদ আব্দুল্লাহ: ৫ আগস্ট র-এর গুজব ছড়িয়ে পুলিশ হত্যায় উস্কানিদাতা প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নিযুক্ত বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হওয়ায় ইতালি ফুটবল ফেডারেশন প্রধানের পদত্যাগ উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার এলএনজি খাতে পেট্রোবাংলার ৫০ মাসে দেনা সাড়ে ২২ হাজার কোটি টাকা জ্বালানি সংকটে সড়কে কমেছে যান, তাতেই বেড়েছে ঢাকার বায়ুর মান