ইউক্রেনের ড্রোন হামলা, বন্ধ মস্কোর বিমানবন্দর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ জুলাই, ২০২৫

আরও খবর

ইসরায়েলি অস্ত্র কোম্পানির স্বার্থ রক্ষায় ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা কিংস-অক্সফোর্ড কর্তৃপক্ষের

অর্থনৈতিক বিপর্যয়: এনপিএল খাতে বৈশ্বিক তালিকার শীর্ষে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন, দ্বিতীয় বাংলাদেশ

জুলাইযোদ্ধার নতুন আবেদনের ২০০টি ভুয়া, ৬০০টির তথ্য বিকৃতিসহ মিলেছে অনিয়ম-অসংগতি

‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের ওপর ১১১টি মিসাইল ছুড়েছে’, বললেন ট্রাম্প

১৫ রোগীকে হত্যার দায়ে জার্মান চিকিৎসকের যাবজ্জীবন, আরও হত্যাকাণ্ডের সন্দেহ

ইরানে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলা, দীর্ঘস্থায়ী সংঘাতের শঙ্কা বিশেষজ্ঞদের

ন্যাটো সম্মেলনের আগেই যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ৯০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি কানাডা-ইউরোপের

ইউক্রেনের ড্রোন হামলা, বন্ধ মস্কোর বিমানবন্দর

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ জুলাই, ২০২৫ |
রাশিয়ায় ইউক্রেনের টানা ড্রোন হামলার ফলে মস্কোর প্রধান বিমানবন্দরগুলো সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এ ছাড়া কমপক্ষে ১৪০টি ফ্লাইট বাতিল করা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, শনিবার সকাল থেকে রাশিয়ার আকাশে ২৩০টির বেশি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে, যার মধ্যে রাজধানীর আকাশে ২৭টি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, রাশিয়ার বিমান চলাচল পর্যবেক্ষণ সংস্থার মতে, রাজধানীতে পরিষেবা প্রদানকারী চারটি প্রধান বিমানবন্দর ব্যাহত হয়েছে এবং ১৩০টির বেশি ফ্লাইটের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করতে হয়েছে। এরপর থেকে সবগুলো স্বাভাবিক কার্যক্রম শুরু করেছে। এদিকে, আঞ্চলিক কর্মকর্তাদের মতে, রাতারাতি ইউক্রেনে রাশিয়ার বিমান হামলায় কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। রাশিয়ার অ্যাসোসিয়েশন অব ট্যুর অপারেটরস (এটোর) আজ রোববার জানিয়েছে,

হামলার কারণে ২৪ ঘণ্টায় মস্কো বিমানবন্দরগুলো ১০ বার বন্ধ করা হয়েছে। মস্কোর দক্ষিণ-পশ্চিমে অবস্থিত কালুগা অঞ্চলও ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা শনিবার সকাল থেকে ৪৫টি ড্রোন আটকে দিয়েছে, যার ফলে কালুগা আন্তর্জাতিক বিমানবন্দরও সাময়িকভাবে বন্ধ রয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রোস্তভ ও ব্রায়ানস্কসহ ইউক্রেনীয় সীমান্তের কাছাকাছি অঞ্চলগুলোতে এবং কৃষ্ণ সাগরের ওপর দিয়েও ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। রাশিয়ায় ভ্রমণ ব্যাহত হওয়ার ঘটনা এটিই প্রথম নয়। গত মে মাসে কিয়েভ ২৪ ঘণ্টার মধ্যে ৫০০ টিরও বেশি ড্রোন চালু করার পর দেশজুড়ে বিমানবন্দরে কমপক্ষে ৬০ হাজার যাত্রী আটকা পড়েছিলেন। এদিকে, ইউক্রেনের আঞ্চলিক কর্মকর্তারা জানিয়েছে, দোনেস্কের বিভিন্ন অংশে রাশিয়ার

বিমান হামলায় দুজনের মৃত্যু হয়েছে, অন্যদিকে সুমিতে আবাসিক ভবন পুড়ে যাওয়ার পর ৭৮ বছর বয়সী এক নারী মারা গেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঝরল ৩২টি প্রাণ: পাহাড়ধস ও ভাঙা বেড়িবাঁধে বাঁশখালীর এক লাখ মানুষের নির্ঘুম রাত ভাষা শহিদদের স্মরণে নির্মিত শহিদ মিনারের চারপাশ ঘিরে শৌচাগার নির্মাণ ২৯৭ জনের প্রকল্পে কাজ করেন ৫০ জন, বাকিরা ভুয়া! সরকারি প্রকল্পে ব্যাপক হরিলুট মব-মামলা-নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে চট্টগ্রামের পানিবন্দী মানুষের মাঝে ছাত্রলীগের খাবার বিতরণ দুর্নীতি ও ব্যর্থতায় জর্জরিত পাকিস্তানি সিটি প্রকল্পকে অনুসরণের পরিকল্পনা স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলি অস্ত্র কোম্পানির স্বার্থ রক্ষায় ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা কিংস-অক্সফোর্ড কর্তৃপক্ষের নিজেদের বিতর্কিত সিদ্ধান্তের পক্ষে সাফাই গাইলেন ফিফার রেফারিং প্রধান ফ্রান্সের শৈল্পিকতা বনাম মরক্কোর দৃঢ়তা তীব্র জ্বালানি সংকটে আরও কয়েকশ কারখানা বন্ধের পথে ৭ বছর আগে কেনা জমিতে বাড়ি নির্মাণে বাধা, তদন্তে সরকারি জমি দখলের প্রমাণ মেলেনি চাঁদার দাবিতে জমির মালিককে হত্যার হুমকি দিয়ে নির্মাণকাজ বন্ধ করলেন জামায়াত নেতা ২১ মাস পর জামিন, জেলগেট থেকে আবার গ্রেপ্তার: বাবার জানাজায় যেতে দেওয়া হয়নি ছাত্রলীগ নেতা সজিবকে অর্থনীতিতে এশিয়ার ইমার্জিং টাইগার বাংলাদেশ এখন উগান্ডা-ঘানারও পেছনে, বৈদেশিক বিনিয়োগে চরম খরা অর্থনৈতিক বিপর্যয়: এনপিএল খাতে বৈশ্বিক তালিকার শীর্ষে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন, দ্বিতীয় বাংলাদেশ জুলাইযোদ্ধার নতুন আবেদনের ২০০টি ভুয়া, ৬০০টির তথ্য বিকৃতিসহ মিলেছে অনিয়ম-অসংগতি ‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের ওপর ১১১টি মিসাইল ছুড়েছে’, বললেন ট্রাম্প ১৫ রোগীকে হত্যার দায়ে জার্মান চিকিৎসকের যাবজ্জীবন, আরও হত্যাকাণ্ডের সন্দেহ ইরানে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলা, দীর্ঘস্থায়ী সংঘাতের শঙ্কা বিশেষজ্ঞদের ন্যাটো সম্মেলনের আগেই যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ৯০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি কানাডা-ইউরোপের কুষ্টিয়ায় হাসপাতালের ওটি থেকে রোগীর এক পা গায়েব!