পর্যটন খাতে অবহেলা, ক্ষুব্ধ কাশ্মীর ও গিলগিট-বালতিস্তানের বাসিন্দারা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ জুলাই, ২০২৫

আরও খবর

ইসরায়েলি অস্ত্র কোম্পানির স্বার্থ রক্ষায় ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা কিংস-অক্সফোর্ড কর্তৃপক্ষের

অর্থনৈতিক বিপর্যয়: এনপিএল খাতে বৈশ্বিক তালিকার শীর্ষে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন, দ্বিতীয় বাংলাদেশ

জুলাইযোদ্ধার নতুন আবেদনের ২০০টি ভুয়া, ৬০০টির তথ্য বিকৃতিসহ মিলেছে অনিয়ম-অসংগতি

‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের ওপর ১১১টি মিসাইল ছুড়েছে’, বললেন ট্রাম্প

১৫ রোগীকে হত্যার দায়ে জার্মান চিকিৎসকের যাবজ্জীবন, আরও হত্যাকাণ্ডের সন্দেহ

ইরানে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলা, দীর্ঘস্থায়ী সংঘাতের শঙ্কা বিশেষজ্ঞদের

ন্যাটো সম্মেলনের আগেই যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ৯০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি কানাডা-ইউরোপের

পর্যটন খাতে অবহেলা, ক্ষুব্ধ কাশ্মীর ও গিলগিট-বালতিস্তানের বাসিন্দারা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ জুলাই, ২০২৫ |
মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ, নদী ও পর্বত থাকা সত্ত্বেও পর্যটন অবকাঠামো এবং স্থানীয় উন্নয়নের ক্ষেত্রে দশকের পর দশক ধরে রাষ্ট্রীয় উদাসীনতার সম্মুখীন হচ্ছে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ও গিলগিট-বালতিস্তান। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ছবির মত সুন্দর এই অঞ্চল দুটি যদি পাকিস্তান সরকার পর্যটনের উপযোগী করে তুলতো, তাহলে স্থানীয় বাসিন্দারা এর থেকে লাভবান হতে পারতো। কিন্তু এসব অঞ্চলের উন্নয়নের জন্য কোনও কাজ করেছে না সরকার। খবর দ্য ট্রিবিউনের। সম্প্রতি পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে স্থানীয়দের অর্থায়নে নির্মিত একটি জলপ্রপাত সরকার ভেঙে দিয়েছে। যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি করেছে। কাশ্মীরের বাসিন্দা লাল মানসুর বলেন, ভূমিকম্পের পর আমরা নিজেরাই এই জলপ্রপাত নির্মাণ করেছিলাম।

এই এলাকাটি পুরোপুরি দুর্গম ছিল, পড়ে যাওয়া পাথর দিয়ে আটকে ছিল। আমরা নিজেদের অর্থ এবং শারীরিক শ্রম ব্যয় করে এটিকে একটি পর্যটন স্থানে পরিণত করেছিলাম। তবুও, আদালতের স্থগিতাদেশ সত্ত্বেও, স্থানটি বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে, পুলিশ আমাদেরকে ধরে নিয়ে গেছে। এমনকি আমাদের জিনিসপত্রগুলোও নিয়ে সরিয়ে নিতে দেওয়া হয়নি। এদিকে গিলগিট-বালতিস্থানের বাসিন্দা ও পর্যটকরাও ওই অঞ্চলের পর্যটন ব্যবস্থা নিয়ে হতাশা প্রকাশ করেছেন। সংকীর্ণ রাস্তা ও প্রাথমিক সুযোগ-সুবিধার অভাব অঞ্চলটির মনোরম স্থানগুলোতে পৌঁছানো ও উপভোগ করা কঠিন করে তুলেছে। একজন পর্যটক বলেন, এখানে পর্যটকদের জন্য দোকান, খাবারের কোন ব্যবস্থা নেই। সবকিছু শহর থেকে নিয়ে আসতে হয়। ভঙ্গুর পাহাড়ি রাস্তা আর

পর্যটন নির্দেশনা না থাকায় ভ্রমণপ্রিয় মানুষদের এখানে এসে বিপাকেই পড়তে হয়। পর্যটন খাতে অব্যবস্থাপনা সরকারের চরম উদাসীনতার প্রতিফলন। স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ সমৃদ্ধ এ অঞ্চল দুটি পর্যটকবান্ধব করতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। গিলগিট-বালতিস্তান পাকিস্তানের সবচেয়ে উত্তরের প্রশাসনিক অঞ্চল। এর এক পাশে রয়েছে ভারতের জম্মু ও কাশ্মীর। অন্যদিকে চীন, আর আফগানিস্তান। একের পর এক পর্বতশৃঙ্গে সজ্জিত গিলগিট-বালতিস্তান অত্যন্ত সুন্দর ও মনোরম। ‘স্বর্গের দরজা’ও বলা হয় গিলগিট-বালতিস্তানকে। একের পর এক পাহাড়, স্বচ্ছ পানির হ্রদ ও গ্লেসিয়ারের পানির ঝর্নাতে মন কুড়াবে যে কোনো মানুষের। এ ছাড়া কে-২ এর মতো সু-উচ্চ পাহাড় মানুষকে টেনে নেয়। সম্প্রতি ব্রিটিশ গণমাধ্যম বিবিসি ২০২৫ সালের জন্য ভ্রমণ

পিপাসুদের জন্য ২৫টি ডেস্টিনেশনের কথা জানিয়েছে, সেখানে রয়েছে পাকিস্তানের এই অঞ্চলটি। সেখানকার পরিবেশ ও প্রাকৃতিক দৃশ্য ভ্রমণকারীদের আনন্দ দেবে বলে দাবি করছে বিবিসি। গিলগিট-বালতিস্তানে রয়েছে হুনজা উপজাতির মানুষ, যাদের গড় আয়ু ১০০-১২০ বছর। তারাই নাকি এই গ্রহের সবচেয়ে স্বাস্থ্যকর ও সুখী মানুষ। কেন এই সম্প্রদায়ের লোকদের গড় আয়ু বেশি তা জনতে প্রতিবছর সেখানে ভিড় করে হাজার হাজার পর্যটক। এমনকি, গবেষণা চালায় বিজ্ঞানীরাও।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঝরল ৩২টি প্রাণ: পাহাড়ধস ও ভাঙা বেড়িবাঁধে বাঁশখালীর এক লাখ মানুষের নির্ঘুম রাত ভাষা শহিদদের স্মরণে নির্মিত শহিদ মিনারের চারপাশ ঘিরে শৌচাগার নির্মাণ ২৯৭ জনের প্রকল্পে কাজ করেন ৫০ জন, বাকিরা ভুয়া! সরকারি প্রকল্পে ব্যাপক হরিলুট মব-মামলা-নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে চট্টগ্রামের পানিবন্দী মানুষের মাঝে ছাত্রলীগের খাবার বিতরণ দুর্নীতি ও ব্যর্থতায় জর্জরিত পাকিস্তানি সিটি প্রকল্পকে অনুসরণের পরিকল্পনা স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলি অস্ত্র কোম্পানির স্বার্থ রক্ষায় ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা কিংস-অক্সফোর্ড কর্তৃপক্ষের নিজেদের বিতর্কিত সিদ্ধান্তের পক্ষে সাফাই গাইলেন ফিফার রেফারিং প্রধান ফ্রান্সের শৈল্পিকতা বনাম মরক্কোর দৃঢ়তা তীব্র জ্বালানি সংকটে আরও কয়েকশ কারখানা বন্ধের পথে ৭ বছর আগে কেনা জমিতে বাড়ি নির্মাণে বাধা, তদন্তে সরকারি জমি দখলের প্রমাণ মেলেনি চাঁদার দাবিতে জমির মালিককে হত্যার হুমকি দিয়ে নির্মাণকাজ বন্ধ করলেন জামায়াত নেতা ২১ মাস পর জামিন, জেলগেট থেকে আবার গ্রেপ্তার: বাবার জানাজায় যেতে দেওয়া হয়নি ছাত্রলীগ নেতা সজিবকে অর্থনীতিতে এশিয়ার ইমার্জিং টাইগার বাংলাদেশ এখন উগান্ডা-ঘানারও পেছনে, বৈদেশিক বিনিয়োগে চরম খরা অর্থনৈতিক বিপর্যয়: এনপিএল খাতে বৈশ্বিক তালিকার শীর্ষে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন, দ্বিতীয় বাংলাদেশ জুলাইযোদ্ধার নতুন আবেদনের ২০০টি ভুয়া, ৬০০টির তথ্য বিকৃতিসহ মিলেছে অনিয়ম-অসংগতি ‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের ওপর ১১১টি মিসাইল ছুড়েছে’, বললেন ট্রাম্প ১৫ রোগীকে হত্যার দায়ে জার্মান চিকিৎসকের যাবজ্জীবন, আরও হত্যাকাণ্ডের সন্দেহ ইরানে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলা, দীর্ঘস্থায়ী সংঘাতের শঙ্কা বিশেষজ্ঞদের ন্যাটো সম্মেলনের আগেই যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ৯০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি কানাডা-ইউরোপের কুষ্টিয়ায় হাসপাতালের ওটি থেকে রোগীর এক পা গায়েব!