ফের শ্রীলংকাকে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ জুলাই, ২০২৫

ফের শ্রীলংকাকে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ জুলাই, ২০২৫ |
ঘরের মাঠ বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে শ্রীলংকাকে গোলবন্যায় ভাসিয়েছিল বাংলাদেশের মেয়েরা। আজ শনিবার (১৯ জুলাই) অবশ্য বসুন্ধরার স্পোর্টস গ্রাউন্ডে প্রথম ম্যাচের মতো ৯-১ গোলে উড়িয়ে দিতে পারেনি। শ্রীলংকার গোলরক্ষক থারুশিখা দোদামগোদেজ যদি গোলবারের নিচে বীরত্ব না দেখাতেন তাহলে আগের থেকেও বেশি গোলে জিততে পারতেন আফঈদা খাতুন-পূজা দাসরা। এদিন রাউন্ড রবিন লিগের ফিরতি দেখায় শ্রীলংকাকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা। এবার শ্রীলংকার জালে জোড়া গোল করেন পুজা দাস। একবার করে জালের দেখা পান তৃষ্ণা রানী, কানন রানী ও আফঈদা খন্দকার প্রান্তি। আজ শনিবারের ম্যাচে জয়ের ফলে টানা পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষে আছে স্বাগতিক

বাংলাদেশ দল। আর সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেপাল। সোমবার তাদের বিপক্ষেই শেষ ম্যাচ খেলবে বাংলাদেশের মেয়েরা। আগের ম্যাচের মতো শ্রীলংকার জালে দ্রুত গোল পায়নি বাংলাদেশ। ২৪তম মিনিট বক্সের ভেতর থেকে নিচু কোনাকুনি শটে দলকে এগিয়ে নেন কানন। ম্যাচের ৩৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ হতে পারত। কিন্তু মাঝমাঠ থেকে সুরমা জান্নাতের লম্বা শট ক্রসবারের ওপরের কাণায় লাগে। খানিক বাদে তৃষ্ণার কোনাকুনি শট পোস্টে প্রতিহত হওয়ার পর, ফিরতি শটে পুজা জাল খুঁজে নেন। ৭৩তম মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে নেয় বাংলাদেশ। পুজার একটু উচুঁ করে নেওয়া শট গোলকিপারের গ্লাভস ছুঁয়ে ঠিকানা খুঁজে পায়। আর শেষ দিকে গোলের খাতায় নাম তোলেন তৃষ্ণা। সতীর্থের থ্রু

পাস ধরে, পায়ের কারিকুরিতে এক ডিফেন্ডারকে কাটিয়ে নিখুঁত টোকায় গোলকিপারকে পরাস্ত করেন তিনি। যোগ করা সময়ের শেষ দিকে পেনাল্টি থেকে স্কোরলাইন ৫-০ করেন অধিনায়ক আফঈদা। বক্সে শ্রীলঙ্কার এক খেলোয়াড়ের হাতে বল লাগলে পেনাল্টিটি পায় বাংলাদেশ। আফঈদার প্রথম শট বাইরে গেলেও আগে বক্সে খেলোয়াড় ঢুকে পড়ায় ফের শট নেওয়ার সুযোগ পান তিনি। কাজেও লাগান সেটি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আমি প্রতারণা করিনি: প্রভা দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম শিক্ষার্থীদের ঘোষিত লংমার্চ ঘিরে সায়েন্সল্যাব এলাকায় নিরাপত্তা জোরদার নবম পে-স্কেলে ইনক্রিমেন্ট পাবেন ৪ ক্যাটাগরিতে, কোন গ্রেডে কত সুবিধা ঝিনাইদহে ভারতীয় মাদকসহ একই পরিবারের চারজন আটক ২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ ব্যাংক শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, আমরা চাঁদাবাজি ব্যবসায়ী না: নাসীরুদ্দীন পাটওয়ারী সায়েন্সল্যাব থেকে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন