ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ইসরায়েলি অস্ত্র কোম্পানির স্বার্থ রক্ষায় ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা কিংস-অক্সফোর্ড কর্তৃপক্ষের
অর্থনৈতিক বিপর্যয়: এনপিএল খাতে বৈশ্বিক তালিকার শীর্ষে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন, দ্বিতীয় বাংলাদেশ
জুলাইযোদ্ধার নতুন আবেদনের ২০০টি ভুয়া, ৬০০টির তথ্য বিকৃতিসহ মিলেছে অনিয়ম-অসংগতি
‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের ওপর ১১১টি মিসাইল ছুড়েছে’, বললেন ট্রাম্প
১৫ রোগীকে হত্যার দায়ে জার্মান চিকিৎসকের যাবজ্জীবন, আরও হত্যাকাণ্ডের সন্দেহ
ইরানে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলা, দীর্ঘস্থায়ী সংঘাতের শঙ্কা বিশেষজ্ঞদের
ন্যাটো সম্মেলনের আগেই যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ৯০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি কানাডা-ইউরোপের
কনসার্টে সহকর্মীকে আলিঙ্গন, পদত্যাগ করলেন সেই সিইও
যুক্তরাষ্ট্রে কোল্ডপ্লে ব্যান্ডের কনসার্টে আলিঙ্গনরত অবস্থায় ক্যামেরায় দৃশ্যবন্দি হয়েছিলেন সফটওয়্যার প্রতিষ্ঠান ‘অ্যাস্ট্রোনোমার’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যান্ডি বায়রন এবং প্রতিষ্ঠানটির প্রধান মানবসম্পদ কর্মকর্তা ক্রিস্টিন ক্যাবট।
সেই ভিডিও ভাইরাল হওয়ার পর অবশেষে পদত্যাগ করেছেন তিনি। ‘অ্যাস্ট্রোনোমার’ শনিবার বিষয়টি নিশ্চিত করেছে।
লিঙ্কডইনে দেওয়া এক পোস্টে ‘অ্যাস্ট্রোনোমার’ জানায়, ‘অ্যান্ডি বায়রন পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং বোর্ড তা গ্রহণ করেছে।’
পোস্টে আরও বলা হয়, প্রতিষ্ঠার শুরু থেকেই অ্যাস্ট্রোনোমার যে মূল্যবোধ আর সংস্কৃতির ওপর দাঁড়িয়ে, আমরা সেই জায়গাগুলোতে দৃঢ়। আমাদের কর্মকর্তাদের আচরণ ও দায়বদ্ধতায় উদাহরণ তৈরি করতে হয়। সম্প্রতি সেই মানদণ্ড রক্ষা হয়নি।
ম্যাসাচুসেটসের ফক্সবোরোর জিলেট স্টেডিয়ামে গত বুধবার রাতে কোল্ডপ্লের ওই কনসার্ট অনুষ্ঠিত হয়। সেখানে থাকা বিশাল পর্দায় (স্ক্রিন)
হঠাৎ একজন নারী ও একজন পুরুষকে দেখতে পাওয়া যায়। তারা একে অপরকে আলিঙ্গন করেছিলেন। সেকেন্ডের ব্যবধানে বিষয়টি বুঝতে পেরে তারা ক্যামেরা থেকে মুখ সরিয়ে নেন। দ্রুত দুজনকে মুখ লুকাতে দেখে কোল্ডপ্লের প্রধান গায়ক ক্রিস মার্টিন দর্শকদের উদ্দেশে বলে ওঠেন, ‘ওরা হয়তো প্রেমের সর্ম্পকে আছে, নয়তো খুবই লাজুক।’ সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে পোস্ট করা প্রথম ভিডিওটি কয়েক লাখের বেশিবার দেখা হয়েছে। ভিডিওটি পরে অন্যান্য প্ল্যাটফর্মেও ছড়িয়ে পড়ে, মিমে পরিণত হয় এবং টেলিভিশন শোতেও ঠাট্টার বিষয় হয়ে দাঁড়ায়।