পাকিস্তানকে পাত্তাই দিল না বাংলাদেশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ জুলাই, ২০২৫

পাকিস্তানকে পাত্তাই দিল না বাংলাদেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ জুলাই, ২০২৫ |
লক্ষ্য ১১১ রান, পাকিস্তানের বিপক্ষে এর আগে কখনো এত কম রান তাড়া করতে হয়নি বাংলাদেশকে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এত কম রান তাড়ায় কখনো হারেওনি বাংলাদেশ। রেকর্ডের পাতায় বিশ্বাস রাখলে এ ম্যাচে বাংলাদেশের হেসেখেলেই তো জেতার কথা। কিন্তু শুরুটা হলো কী দুঃস্বপ্নের মতো! প্রথম ওভারে তানজিদ হাসান তামিম আউট, তৃতীয় ওভারে লিটন দাস! ১৪ বলের মধ্যে সালমান মির্জার দুই ডেলিভারিতে দুই ব্যাটসম্যান প্যাভিলিয়নে, স্কোরবোর্ডে রান তখনো ৭। মিরপুরের ভরা গ্যালারির উত্তেজনায় যেন কেউ পানি ঢেলে দিল! কিন্তু শ্রীলঙ্কায় শেষ দুই টি-টোয়েন্টিতে দাপট দেখিয়ে সিরিজ জেতা বাংলাদেশ এরপর বোঝাল, শ্রীলঙ্কায় ওই দুই ম্যাচ ফ্লুক ছিল না। তৃতীয় উইকেটে তাওহীদ হৃদয়ের সঙ্গে ওপেনার পারভেজ হোসেন ইমন

গড়লেন ৭৩ রানের জুটি। হৃদয় ৩৭ বলে ৩৬ রান করে ফিরলেন, তবে ওয়ানডে গতির ওই ইনিংস নিয়ে আপত্তি তোলার কিছু নেই। রানরেটই যেখানে ৬-এর নিচে দরকার, হৃদয়ের ১০০-র নিচের স্ট্রাইকরেট নিয়ে কিছু বলার কী থাকতে পারে! তারওপর যে নিদারুণ পরিস্থিতিতে আসা ওই ইনিংস যেখানে বাংলাদেশকে প্রায় জয়ের দ্বারপ্রান্তে নিয়ে গেছে! হৃদয় আউট হওয়ার সময়ই ম্যাচে একেবারে বাংলাদেশের হাতের মুঠোয়, আর ইমন তো অন্য প্রান্তে ছিলেনই। ইমন ম্যাচ শেষ করেই ফিরলেন, হৃদয় আউট হওয়ার ক্রিজে যাওয়া জাকের আলীকে নিয়ে শেষদিকে চার-ছক্কায়ই সব হিসাব শেষ করে দিলেন। আর সে পথে ছক্কা মেরেই ৩৪ বলে পেয়ে গেলেন নিজের ফিফটি। শেষ পর্যন্ত ইমনের ৩৯ বলে ৩

চার ৫ ছক্কায় ৫৬ রানের অপরাজিত ইনিংস, আর চার মেরে জয়ের সমীকরণ মিলিয়ে দেওয়া জাকের আলীর ১০ বলে ১৫ রানে বাংলাদেশ ৭ উইকেটেই ম্যাচ জিতে গেল। তখনো ইনিংসে বাকি ২৭ বল!

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আমি প্রতারণা করিনি: প্রভা দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম শিক্ষার্থীদের ঘোষিত লংমার্চ ঘিরে সায়েন্সল্যাব এলাকায় নিরাপত্তা জোরদার নবম পে-স্কেলে ইনক্রিমেন্ট পাবেন ৪ ক্যাটাগরিতে, কোন গ্রেডে কত সুবিধা ঝিনাইদহে ভারতীয় মাদকসহ একই পরিবারের চারজন আটক ২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ ব্যাংক শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, আমরা চাঁদাবাজি ব্যবসায়ী না: নাসীরুদ্দীন পাটওয়ারী সায়েন্সল্যাব থেকে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন