চলতি বছর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর ৩ যৌথ মহড়া – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ July, ২০২৫

চলতি বছর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর ৩ যৌথ মহড়া

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ July, ২০২৫ |
চলতি বছর তিনটি যৌথ সামরিক মহড়ায় অংশ নেবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনী। এতে আঞ্চলিক নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবিলায় সহযোগিতা জোরদারে দুদেশের দীর্ঘস্থায়ী অংশীদারিত্ব অব্যাহত রাখবে। তিনটি মহড়ার মধ্যে—‘টাইগার লাইটনিং’ এবং ‘টাইগার শার্ক’ মহড়া এ মাসেই অনুষ্ঠিত হবে। সেপ্টেম্বরে হবে প্যাসিফিক অ্যাঞ্জেল মহড়া। রোববার ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, তিনটি যৌথ মহড়া এবং একটি নতুন দক্ষতা সংযোজনের মাধ্যমে দু দেশের দীর্ঘদিনের অংশীদারিত্ব বজায় রাখবে। যা অভিন্ন নিরাপত্তা লক্ষ্যকে আরও দৃঢ় করবে। প্যাসিফিক অ্যাঞ্জেল মহড়া প্রসঙ্গে বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে চতুর্থবারের মতো এ মহড়ায় অনুসন্ধান, উদ্ধার এবং অ্যারোমেডিকেল কার্যক্রমের ওপর গুরুত্ব দেয়, যা মানবিক বিপর্যয় মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা বাড়াবে। দূতাবাস

আরও জানায়, বাংলাদেশ সেনা ও নৌবাহিনীর সমন্বয়ে গঠিত একটি রেজিমেন্ট নতুন আরকিউ-টু ওয়ান ব্ল্যাকজ্যাক সিস্টেম পরিচালনা করবে। এ উদ্যোগ বাংলাদেশকে সমুদ্রসীমা পর্যবেক্ষণ, সীমান্ত নিরাপত্তা এবং শান্তিরক্ষা মিশন পরিচালনায় সক্ষম করে তুলবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টুঙ্গিপাড়া থানায় অগ্নিকাণ্ড ও পুলিশের পুড়ে যাওয়া গাড়ি ছাত্র ইউনিয়ন নেতাকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার ১০ ঘণ্টা পর মুক্তি টুঙ্গিপাড়ায় রামদা ও কুড়াল নিয়ে মহড়া, ছবি তোলায় বাধা মুক্তিযুদ্ধে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু অঁদ্রে মালরোর স্মরণে ফরাসি সপ্তাহ শুরু হচ্ছে কাফরুলে পোশাকশ্রমিক ও স্থানীয়দের পাল্টাপাল্টি ধাওয়া, নিয়ন্ত্রণে পুলিশের সাউন্ড গ্রেনেড ফিলিপাইনে মিত্রদের সঙ্গে ট্রাম্পের বৈঠক, বাইরে বিক্ষোভ ট্রাম্প-বাইডেনকে হত্যার চক্রান্তে ইরান-সংশ্লিষ্ট পাকিস্তানির ২৭ বছরের কারাদণ্ড জুলাই গণ-অভ্যুত্থানে নয়ন হত্যা মামলায় কারাগারে মির্জা আজমের ভাই আনোয়ারুল আদালতে দেহরক্ষী রাখার কারণ ব্যাখ্যা করলেন পরীমনি বরিশালে আদালতের বিচারক নিখোঁজ, থানায় জিডি রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশে দিলেন যুবদল নেতা গোপালগঞ্জে ১৯ নভেম্বরের নাশকতার পরিকল্পনা নিয়ে সংসদে উদ্বেগ খোলা বোতলে তেল না দেওয়ায় ফিলিং স্টেশনে ভাঙচুর ও দুই কর্মীকে তুলে নেওয়ার অভিযোগ রাজধানীতে চার বাসে আগুন ও ছয় স্থানে ককটেল বিস্ফোরণ ঘুষ ও চাঁদাবাজিকে বৈধতা দিচ্ছে সরকার: হাসনাত আবদুল্লাহ বিক্ষোভ শান্তিপূর্ণ করার আহ্বান জানালো জাতিসংঘ সাঈদ খোকনের ১০ দিনের রিমান্ড চেয়ে ডিবি পুলিশের আবেদন কামাল আহমেদসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল হাসপাতালে নারীকে ধর্ষণের অভিযোগে আউটসোর্সিং কর্মী গ্রেপ্তার